
প্রকাশ: ৩ মে ২০২০, ১:৩৬

করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে দেশে কার্যত লকডাউন চলছে। গণপরিবহণ বন্ধ, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি। করোনাভাইরাস মোকাবেলায় ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ মানুষের চলাচল সীমিত করতে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। তাই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সড়ক ও মহাসড়ক অনেকটাই ফাঁকা। এর মধ্যেও বন্ধ হয়নি সড়ক দুর্ঘটনা।
পর্যন্ত করোনায় যতজনের মৃত্যু হয়েছে, গত এক মাসে সড়ক দুর্ঘটনায় এর চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে এ পর্যন্ত ১৭৭ জনের মৃত্যু হয়েছে। আর গত এক মাসে শুধু সড়ক দুর্ঘটনাতেই নিহত হয়েছেন ২১১ জন। এর মধ্যে আরও ২২৭ জন আহত হয়েছেন। একই সময় নৌ-পথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ২ জন আহত এবং ২জন নিখোঁজ হয়েছেন।
