করোনা মোকাবেলায় পূর্বের মত আরো চিকিৎসা সামগ্রীসহ বিপুল সংখ্যক N95 মাস্ক এনেছেন গাজীপুরের মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। করোনায় সেবা দেওয়ার জন্য চীন থেকে এসব সরঞ্জামাদি বিশেষ বিমানে আনা হয়। আজ ভোর ৫টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মেয়র এসব মালামাল সশরীরে গ্রহন করেন। মেয়র জাহাঙ্গীর আলম জানান, করোনা এখন ভয়াবহ মহামারি। দূর্যোগ মোকাবেলায় চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্টদের মাঝে
মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা অসহায়দের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন, বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ। ১৯ এপ্রিল রবিবার সকাল ১০ টায় বড়জালিয়া ইউনিয়নের ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডের ১২০ জন অসহায় পরিবারের সদস্যদের হাতে এই উপহার সামগ্রী তুলে দিয়েছেন তিনি। তার এই উপহার সামগ্রীর মধ্যে
করোনাভাইরাসের তোপে বড় ক্ষতি সম্মুখীন হতে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। জিম্বাবুয়ের সাপ্তাহিক পত্রিকা দ্য স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আমাদের ক্রিকেটের জন্য এই পরিস্থিতি বড় ধাক্কা। এখান থেকে ঘুড়ে দাঁড়ানো সহজ হবে না। আমাদের অনেক বেশি ম্যাচ খেলা দরকার। কারন আমাদের খেলার পরিমান খুবই কম। তাই ক্রিকেট খেলার জন্য মুখিয়ে থাকি। খেলোয়াড়রা তাদের ফিটনেস নিয়ে চিন্তায়
পৃথিবীর সীমানা পেরিয়ে এবার মহাকাশেও থাবা বসিয়েছে করোনা। মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক রুশ নভোচারী। গত শুক্রবার মহাকাশ থেকে ফেরার পর এভজিনি মিকরিন নামের ওই মহাকাশচারীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। মিকরিন কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন তার কোনও স্পষ্ট ধারণা এখনও পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিভিন্ন দেশের মহাকাশবিজ্ঞানীরা। খবর জিনিউজের। সায়েন্স জার্নাল
টাঙ্গাইলের ভূঞাপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাসিন্দা। আক্রান্ত ব্যক্তির বাড়িসহ ও তার পাশের বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে ভূঞাপুরে মোট ৫ জন করোনায় আক্রান্ত হলেন। এর আগে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামে তিনজন এবং সাফলকুড়া গ্রামের একজন আক্রান্ত হওয়ায় ওই গ্রাম দুইটি এমনিতেই লকডাউন হয়ে আছে। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার
বাংলাদেশ সংসদের সমাপ্তি অধিবেশনে করোনার ‘গজব’ থেকে মুক্তির জন্য সংসদে তওবা করে মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বারবার আল্লাহর কাছে ক্ষমা চান। তিনি যা বলে দোয়া করেছেন, ‘আল্লাহ তুমি বলেছ, বান্দাদের তুমি হাওস করে পয়দা করেছো। ব্যক্তিগত কোনো কারণে কিংবা আমাদের কোনো পাপের কারণে বাংলাদেশের ওপর করোনা নামে গজব দিয়েছ। আজকে আমরা তোমার কাছে
নিউইয়র্ক সিটিতে করোনায় আক্রান্ত হয়ে শনিবার প্রাণ হারিয়েছেন আরো ৭ বাংলাদেশি। এর ফলে সারা আমেরিকায় ১৪৯ বাংলাদেশির মৃত্যুর নিশ্চিত সংবাদ পাওয়া গেল। ১৮ এপ্রিল শনিবার ছিল নিউইয়র্ক সিটি লকডাউনের মাস পূর্তি। শনিবার মৃত্যুবরণকারিদের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে এ সংবাদদাতাকে জানিয়েছেন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার। উল্লেখ্য, তিন সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নিউইয়র্ক অঞ্চলের
বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সব দেশকে পেছনে ফেলে শীর্ষে আছে দেশটি।এমনকি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই কোনো দেশ। অপরদিকে, সময়ের সঙ্গে সঙ্গে দেশটিতে আক্রান্ত ও মৃতের পাল্লাও ভারি হচ্ছে।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে একদিনে আরও ৩৩ হাজার ৪শ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে। মোট সুস্থ হয়েছেন ৭৫ জন। রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।এর আগে, শনিবার (১৮ এপ্রিল) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ইউনিয়নের পুরান কালারুকার পূর্ব উত্তরপাড়ার শমসের আলী ও তার ছেলে ছয়ফুল আহমদ। জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, এদিন দুপুরে কালারুকা পশ্চিম হাওরে (উনাখাওরি বিল) ধান কাটতে যান শমসের আলী ও ছয়ফুল আহমদ। এ সময় কালবৈশাখীর ঝড়ের সাথে প্রচণ্ড বজ্রপাত হতে থাকে। বজ্রপাতে
শপথ নিয়েছেন ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে বিজয়ী তিন জন সংসদ সদস্য (এমপি)। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।শপথ নেয়া তিন সংস সদস্য হলেন ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। করোনা ভাইরাস আতঙ্কের
সাভারে নারীসহ আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জন।শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার নাজমুল হক মিঠু।নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নারীসহ নতুন আরো দুইজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে সাভারে চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন
৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের ওগাসাওয়ারা দ্বীপে। শনিবার রাতে রাজধানী টোকিও থেকে দক্ষিণে অবস্থিত এই দ্বীপে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।ভূমিকম্পে পুরো দ্বীপটি কেঁপে উঠলেও বড় ধরনের কোনও ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামিরও কোনও সতর্কতা জারি করা হয়নি। খবর এপি’র। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার রাতে জাপানে আঘাত করা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক
সাবেক বাণিজ্যমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেছেন, ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি গঠন করতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিদের্শনা দিয়েছেন দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আজ রবিবার সকালে টেলিফোনে ভোলা-১ (সদর) ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কয়েক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ,
প্রতিদিন দেশে বাড়ছেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর অধিকাংশ রাজধানীবাসী , রাজধানী ঢাকায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এবার মোহাম্মদপুরের বাসিন্দারা।বাংলাদেশে শনিবার পর্যন্ত যে ২১৪৪ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ৮৭৭ জনই ঢাকার বাসিন্দা, যা আক্রান্তদের ৩২ শতাংশ।বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, ১৮ এপ্রিল পর্যন্ত মোহাম্মদপুরে আক্রান্ত হয়েছেন ৩৪ জন।এরপরেই বেশি আক্রান্ত হয়েছেন ওয়ারীর বাসিন্দারা,
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লোক সমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সহকারী পুলিশ সুপারকে (সার্কেল এএসপি) প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে...
বিশ্ব শেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন , যার যার অবস্থান থেকে সামান্য অবদান রাখলে সম্মিলিতভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধে জয় সম্ভব। ‘দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ ফেসবুক পেইজ থেকে লাইভে এসে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের আহ্বান জানিয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি বলেন, চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই এবং হতদরিদ্রদের খাবার পৌঁছে দেয়াই এখন ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। প্রয়োজনে ক্রিকেটারদের
চাল চুরির সংবাদ প্রকাশের জেরে’ জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী মামলাটি (মামলা নম্বর ১২) দায়ের করেন। মামলায় শাওন আমিন ও রহিম শুভ নামে আরও দু’জনকে
হোমনায় করোনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি দিন-রাত কাজ করে যাচ্ছে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের হোমনা উপজেলার নেতা-কর্মীরা। আর এই কাজের নেতৃত্ব দিয়ে আসছেন হোমনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ। বাংলাদেশে করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকেই হোমনা উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে করোনা বিষয়ে সচেতন করতে নানা প্রচারণা চালাতে থাকে। পরবর্তীতে সাধারণ মানুষকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ
দেশে উদ্ভূত করোনা পরিস্থিতি উপেক্ষা করে কোনোরকম পূর্ব-ঘোষণা ছাড়াই লকডাউনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার বেড়তলা গ্রামে লাখো মানুষের অংশগ্রহণে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ওই জানাজায় অংশ নেওয়ার সূত্র ধরে বেড়তলাসহ ৩ উপজেলার ৮টি গ্রাম লকডাউনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এসব গ্রামের বাসিন্দাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গ্রামগুলোতে মাইকিং করে
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কার করা সম্ভব হলে তা বৈষম্যহীনভাবে বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। টিকা আবিষ্কার করতে পারলে বৃহৎ শক্তিগুলো তা নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণে রাখবে বলে জল্পনা শুরু হওয়ার পর গুতেরেস এ আহ্বান জানালেন। তিনি গতকাল শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, কোভিড-১৯ রোগের টিকা তৈরির জন্য একটি আন্তর্জাতিক জোট গঠন করা
নোয়াখালীর চাটখিলে করোনা উপসর্গ নিয়ে ফিরোজাা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। চাটখিল প্রশাসন সূত্রে জানা যায়, নিহত ফিরোজা বেগম চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ব্যাপারি বাড়ির। সে শ্বাসকষ্ট, কাশি, সর্দি ও ডায়াবেটিস নিয়ে মারা যায়। সকালে তার নমুুুুনা সংগ্রহ করে চট্টগ্রাম আইইডিআরসিতে পাঠানো হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম জানান, আমরা তার মৃত্যুর সংবাদটি রাতে নিশ্চিত হই। সকালে আমাদের
কুমিল্লায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ১১ দিনে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা টেস্টে পাঁচজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া শিশুসহ দুজনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।গত ৭ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া এসব ব্যক্তি জেলার মুরাদনগর, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, দাউদকান্দি ও হোমনা উপজেলার বাসিন্দা। তাদের সবার জ্বর, সর্দি, কাশি এবং
করোনায় বিপর্যস্ত স্পেনে মৃতের সংখ্যা বেড়েছে চলছে। প্রতিদিনই এই তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। প্রাণঘাতী ভাইরাসটিতে ৪০ শতাংশ মানুষ সুস্থ হলেও নতুন আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।গত সোমবার থেকে স্পেনের বিভিন্ন খাতে লকডাউন শিথিল করার প্রভাবে দেশটিতে কভিড-১৯ এ নতুনভাবে আক্রান্তের জরিপ বাড়া-কমায় দেখা দিচ্ছে ভিন্নতা। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য