করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে দায়ীত্ব পালন করায় নেছারাবাদে গ্রাম পুলিশদের মাঝে প্রধান মন্ত্রীর দেওয়া প্রনোদোনার অর্থ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ওই অর্থ বিতরন করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, ওসি মো. কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান। উপজেলার মোট ৮৮ জন চৌকিদার এবং ৯ জন সহ মোট ৯৭ জনের মধ্য ১ হাজার
ভারতে প্রতিদিন বেড়েই চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩০৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। খবর এনডিটিভির। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, ভারতে ২৪ ঘণ্টায় আরও ৯,৩০৪ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। দেশটিতে মোট কোভিড- ১৯ আক্রান্ত ২ লাখ ১৬ হাজার মানুষ। এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৬,০৭৫
করোনায় কাঁপছে সারা বিশ্ব। এমন পরিস্থিতিতে সারা বিশ্বেই ভোক্তার চাহিদা কমে যাচ্ছে। এদিকে আবার পোশাক কারখানার কাজও ৫৫ শতাংশ কমেছে। এমন অবস্থায় জুন থেকেই শ্রমিকদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। আজ বৃহস্পতিবার শ্রমিকদের করোনাভাইরাস পরীক্ষার জন্য দেশের প্রথম স্টেট অব দ্য আর্ট কভিড-১৯ ল্যাব উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিজিএমইএ সভাপতি রুবানা
রাশিয়ায় নদীর পানি হঠাৎ করেই রক্তবর্ণ রূপ ধারণ করায় মানুষের ভেতর আতঙ্কের সৃষ্টি হয়। দেশটির উত্তরাংশের শহর নরিলক্সে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানির অবস্থা এতটাই খারাপ যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুমেরু অঞ্চলে জরুরি অবস্থা পর্যন্ত ঘোষণা করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নরিলক্সে একটি থার্মাল পাওয়ার স্টেশনে বিশালাকার একটি জ্বালানির ট্যাংকার ফেটে এমন ঘটনা ঘটেছে। রাশিয়ার উত্তরাংশের
করোনাভাইরাসে আক্রান্ত ৮৫ জন রোগীর খোঁজ মিলছে না চট্টগ্রামে । ভুল নম্বর দেওয়া ও লিস্টে দেওয়া নম্বরের ডিজিট কম থাকাসহ নানা কারণে এই ৮৫ জন রোগীর কোনো হদিস বের করতে পারেনি নগর পুলিশের বিশেষ শাখা। চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত হওয়া তিন হাজার ৫৩৭ জনের মধ্যে ৮৫ জন করোনা রোগীর ঠিকানা না পাওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। ফলে ঠিকানাবিহীন ওই ৮৫
ঝিনাইদহের কালীগঞ্জের দাদপুর গ্রামে ৩ বন্ধু মিলে ধর্ষণের পর নববধু কেয়ার লাশ মাটিচাপা দেয় ব্যর্থ প্রেমিক মিলন ও তার সহযোগিরা। লাশ উদ্ধারের ৩ মাস পর হত্যার মুল রহস্য উদঘাটন করলো ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় হত্যাকারী ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতরা হলো-কালীগঞ্জের ত্রীলোচনপুর গ্রামের সলেমান হোসেনের ছেলে মিলন হোসেন
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪২৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ হাজার ৫৬৩ জনে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ,সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক । বৃহস্পতিবার (৪ জুন) ভোরে নিজ বাসায় তার মৃত্যু হয়। এ নিয়ে সাভারে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জন। পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৩১ জুন) আব্দুল খালেকের শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু তিনি করোনা
প্রাণঘাতী করোনার বিষাক্ত ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ববাসী। প্রতিবেদন লেখা পর্যন্ত, করোনায় আক্রান্ত ৬৫ লাখ ৭৫ হাজার ১৭৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ০৬০ জন। সুস্থ হয়েছেন ৩১ লাখ ৭১ হাজার ৭৮৬ জন। এমন অবস্থায় করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনে পাঁচ প্রতিযোগীকে চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের মধ্যেই করোনার ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে
গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ১৩৮ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২৯১ জন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. মো. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ্য হয়েছেন ২৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিন সির্ন্দুনা গ্রামে করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সাবেদার হোসেন নামে ওই ব্যক্তি কয়েক দিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছেন মেডিকেল টিম। সে ওই এলাকার তফসির সরদারের পুত্র বলে জানা গেছে। হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি করোনা উপসর্গ
নওগাঁয় ডেপুটি সিভিল সার্জনসহ নতুন করে ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালও ১৪৬ জনে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে ঢাকার আইইডিসিইআর থেকে নমুনা রিপোর্ট আসে। সেই রিপোর্টে ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের মধ্যে সদর উপজেলায় ৮জন, মহাদেবপুরে ১জন, বদলগাছিতে ১জন, ধামইরহাটে ১জন, পত্নীতলায় ১জন এবং
রাজধানীর বাংলামোটর মোড়ে বাসের চাপায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার আগে বিহঙ্গ পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা গেছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-দক্ষিণ বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম জানিয়েছেন, শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়।
জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলালসহ একদিনেই নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৭জনে। বৃহস্পতিবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে প্রথম, দৃতীয় ও তৃতীয় দাপে ময়মনসিংহ পিসিআর
আমরা জানি আমরা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে কিছু চাই সেটা আল্লাহ পাক পছন্দ করেন। কিন্তু একই সমস্যার কথা আল্লাহর কাছে অনেক দিন বলার পরেও কেন তিনি বান্দার দোয়া কবুল করেন না। আল্লাহ কি যাদেরকে ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষার মাঝে ফেলেন? আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকে তিনি বেশি বেশি পরীক্ষা করেন। আল্লাহ তাঁর পছন্দের বান্দাদের বিপদে ফেলার কারণ। আমরা যদি সকল নবীদের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন। বুধবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইব্রাহিম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বর্তমানে উপদেষ্টা অধ্যাপক ডা. জালালউদ্দিন আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেন। গত ১৪ দিন ধরে ডা. মো. মহিউদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। সোমবার (১ জুন) শারীরিক অবস্থার অবনতি
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, অর্থাৎ কেরালায় অন্তঃসন্ত্বা হাতিকে বারুদ ভরা আনারস খাইয়ে মারার খবর, সেটি সঠিক নয় বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস (আইবি টাইমস)। এক্ষেত্রে কেরালার ওই এলাকার সংশ্লিষ্ট বন কর্মকর্তা এবং ময়নাতদন্তকারী কর্মকর্তার বরাত দিয়েছে তারা। কেরালার এ ঘটনাটির বিষয়ে খোদ ভারতীয় প্রায় সব সংবাদমাধ্যমেই বুধবার (৩ জুন) বলা হয়, অন্তঃসত্ত্বা হাতিটি দলছুট
মহামারী নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে চীনের একটি মেডিকেল বিশেষজ্ঞ দল চিকিৎসা সরঞ্জাম নিয়ে আগামী ৮ জুন ঢাকায় পৌঁছাবে। বুধবার (০৩ জুন) দিবাগত রাতে ঢাকায় চীন দূতাবাস এ তথ্য জানায়। চীন দূতাবাস জানায়, চীনের যে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসছে তার আয়োজন করছে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন। ওই দলে মূলত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন। বিশেষজ্ঞ দলটি
আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পটুয়াখালীর মির্জাগঞ্জের মো.আ. খালেক (৬৫) নামে মসজিদের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাফুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আ. খালেক উপজেলার মাধবখালী ইউনিয়নের কাফুলা গ্রামের মৃত মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে। তিনি ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, খালেক মিয়া আসরের আযান দেয়ার জন্য মসজিদে যান। মাইকের সুইচ দেয়ার
করোনাক্রান্ত বাবার আদর পেতে কাঁদছে এক বছরের অবুঝ শিশু। বাবাকে দেখলেই চলে আসে এক বছর ১০ দিনের শিশু সন্তান। নরম হাতে শক্ত করে জানালার গ্রিল ধরে পা পা বলে ডাকছে। কিন্তু কোলে নিয়ে আদর দিচ্ছেন না বাবা। আর আদর না পেয়ে গ্রিল ধরেই সারাক্ষণ কাঁদতে থাকে অবুঝ শিশুটি। এমনই এক দৃশ্য সাংবাদিক মঞ্জুর রহমানের ঘরে। মঞ্জুর রহমান বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের মানিকগঞ্জ
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। গত দুদিন আগেই তিনি ভর্তি হন বলে জানা গেছে। সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, প্রধান বিচারপতি পুরানো অ্যাজমা সমস্যার কারণে সিএমএইচএ ভর্তি হন। চিকিৎসকরা তাকে যথারীতি পরীক্ষা করে দেখেছেন যে, তার শরীরে সোডিয়াম লেভেল যা থাকা দরকার তার থেকে কিছুটা নিচে নেমে গেছে।
‘সোনালী ই সেবা’ নামের মোবাইল অ্যাপ চালু করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এ সেবার মাধ্যমে এখন থেকে ঘরে বসেই যেকোনো গ্রাহক মাত্র ২ মিনিটে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। বুধবার (৩ জুন) ভার্চুয়াল এক অনুষ্ঠানে ‘সোনালী ই সেবা মোবাইল অ্যাপ’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান
গুজরাতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে। বুধবার গুজরাতের ভারুচ জেলার দাহেজ শিল্পাঞ্চলে একটি অ্যাগ্রো-কেমিক্যাল ফ্যাক্টরির বয়লার ফেটে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশের এলাকা। বিস্ফোরণের জেরে কমপক্ষে ৪০ জন কারখানার কর্মী আহত হয়েছেন । আহতের সংখ্যা আরও বাড়তে পারে । অগ্নিদগ্ধ শ্রমিক এবং কর্মীদের হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কেমিক্যাল প্ল্যান্টটি দেশের
করোনাভাইরাস সংক্রমণের অতি ঝুঁকিপূর্ণ এলাকা বা রেড জোনে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসতে হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার তিনি একাধিক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলেও গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত নানা নির্দেশনা মানা সাপেক্ষে সরকারি অফিস খুলে দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে বলেছি, ২৫ শতাংশের বেশি কর্মকর্তাদের