ঢাকাসহ দেশের নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। ঢাকার ডিসি নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলাম।এছাড়াও টাঙ্গাইল, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, নোয়াখালী, রাজশাহী, বগুড়া ও মাদারীপুরে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি মহাসচিব বিরাজনীতিকরণের যে অভিযোগ তুলেছেন সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোন রাজনীতি করছে না। করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি। তিনি আজ তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন। সরকারের নাকি পিঠ দেয়ালে ঠেকে গেছে, মির্জা ফখরুলের
মুজিব বর্ষে আহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ ৩ মাসের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসাবে কুবি ছাত্রলীগ নেতা কেবি সাকিবের উদ্যোগে নিজ এলাকা চট্টগ্রামের চন্দনাইশে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাতা বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে তার নিজ এলাকা
নাটোরের লালপুরে নতুন আরো ৫০ জনের নমুন সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগ। এনিয়ে উপজেলায় মোট ৫৪৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুুন) দুপুুরে নতুন এই ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নাটোর সিভিল সার্জনের নিকট পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগ। লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান,
প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আসলে সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। করোনা সমস্যার কীভাবে সমাধান করবে, সেটা সরকারের চিন্তার মধ্যে নেই। মূল প্রবাহ তো এখনও আসেনি। আগামী এক দুই মাস পরে এটা যখন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে, তখন এর মূল প্রবাহ
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হিসাবরক্ষক মো. হেদায়েত উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাফুফে সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় তিনি কোভিড-১৯ পরীক্ষা করতে দিয়েছিলেন। তবে রিপোর্ট পাওয়ার আগেই রাজধানীর রায়েরবাগের বাসায়
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে করোনা উপসর্গ নিয়ে জয়নাল আবেদিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সে পালংখালীর ঘোনার পাড়ার আবুল বশরের ছেলে। জয়নালের গত বুধবার রাতে আকস্মিক সর্দি,জ্বর কাঁশি দেখা দিলে গয়ালমারা এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কুতুপালং এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল কে মৃত্যু ঘোষণা করেন। পালংখালী ইউপির চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী জানান,জয়নাল আবেদিন ডায়রিয়ায় মারা গেছে।
ঝিনাইদহ সদর উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসের সাময়িক কার্যক্রম বন্ধ ঘোষনা করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই অফিসের চার কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় বুধবার থেকে অফিসের সব কার্যক্রম বন্ধ করে অফিসটি লগডাউন করে দিয়েছে জেলা প্রশাসন। খবরের সত্যতা নিশ্চত করে সহকারী কমিশনার (ভূমি) খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার জানান, অফিসের নাজির আযনাল হোসেন, সার্ভেয়ার নজরুল ইসলাম, ঝাড়ুদার রত্না খাতুন ও
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৪৬ জন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনা ভাইরাসের প্রাদুর্ভব ঠেকাতে ঘরে থাকার আহ্বান, মুখে মাস্ক পরিধান,সামাজিক দূরত্ব মানার নিয়ম থাকলে এর অধিকাংশই মানা হচ্ছে না আশাশুনিতে। বিশেষ করে সকাল থেকে বিকেল পর্যন্ত আশাশুনির বাজার গুলো দেখলে বোঝার উপায় নেই যে দেশ একটা ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আশাশুনির বুধহাটা,মহেশ্বরকাটা,বড়দল,কাদাকাটি,আশাশুনি সদরের বাজার এলাকাগুলোতে মানুষের ভিড় লেগেই আছে। বিশেষ করে কাঁচাবাজারে একজনের গা ঘেঁষে দাঁড়িয়ে আরেকজন বাজার করছে। মাস্ক
চীনকে বড়সড় জবাব দেয়ার কৌশল আটছে ভারত। তবে এখনো পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। ভারতের অভ্যন্তরে চীনা পণ্য বর্জনের ডাক দেয়া হলেও তাতে ভারতেরই ক্ষতি হবে বলে মত বিশ্লেষকদের। তবে এবার আমদানি পণ্যে শুল্ক বসিয়ে বড় ধাক্কা দিতে চাচ্ছে ভারত। চীন থেকে আমদানি করা কমপক্ষে ৩০০টি পণ্যকে তালিকাভুক্ত করে চড়া আমদানি শুল্ক বসাচ্ছে দেশটি। এরইমধ্যে ওই সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে
মহামারি করোনা প্রাণ কেঁড়ে নিল বিশিষ্ট শিল্পপতি ও কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা হাসান জামিল সাত্তাররে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও এক ভাইসহ অনেক আত্মীয়-স্বজনসহ শুভাকাঙক্ষী রেখে গেছেন। হাসান জামিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন। তিনি জানান, ‘চাচা কিডনিসহ শারীরিক
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক । গতকাল বুধবার (২৪ জুন) তার শরীরে করোণাভাইরাস ধরা পড়ে। বর্তমানে ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। কয়েকদিন আগে সংসদ সচিবালয় থেকে এমপিদের করোনা পরীক্ষার জন্য বলা হয়। সে অনুযায়ী গত মঙ্গলবার এনামুল হক তার নমুনা দিয়েছিলেন। গতকাল বুধবার পরীক্ষার ফলাফলে তার রিপোর্ট পজেটিভ আসে। নিজে থেকেই তিনি পরিবারের
প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকেরা আসন্ন আমন ধানের মৌসুমের জন্য অনেক ক্ষেত্রেই বীজ কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এনএসভিসি প্রকল্প। অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘ বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের আওতায় জামালপুরে ৩টি উপজেলার ২১টি ইউনিয়নে ৭ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বন্যা সহনশীল ব্রি ধান ৫২ বীজ বিতরণ করা
জামালপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে এক শিশুসহ ৮ জন কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। বৃহস্পতিবার সকালে জামালপুর সিভিল সার্জন ডা.প্রণয় কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত২৪ ঘন্টায় জেলার ১২৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৮ জনের মধ্যে করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চক্ষু বিশেষজ্ঞ ডা. ইউনুস আলী খান (৭৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বাদ এশা শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ডা. ইউনুস আলী খানের প্রথম জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ি পাবনার দুবলিয়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয়
ফেনীর দাগনভূঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টায় বাধা দেওয়ায় আবদুল মান্নান (৪৫) ওরফে মনু নামে এক নৈশ প্রহরীকে হত্যা করেছে ডাকাতরা। এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বেকের বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার। ঘটনায় নিহত নৈশ প্রহরী মনু অশ্রাফপুর গ্রামের নুরনবীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান,
সংযুক্ত আরব আমিরাতে নাগরিকদের চলাচলের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে দেশটির সরকার। এখন নাগরিকরা সবসময় চলাচল করতে পারবেন। জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সাথে মিল রেখে জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেছে দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনার সুপ্রিম কমিটি। বুধবার রাতে দেশটির গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। এই ঘোষণার মাধ্যমে সারা দিন এবং রাত অবাধে চলাচল করতে পারবেন
যুক্তরাষ্ট্রে গত মে মাসের দিকে করোনাভাইরাস মহামারির প্রকোপ কিছুটা কমলেও কিছু কিছু অঙ্গরাজ্যে এখনও ব্যাপক হারে ছড়াচ্ছে এ ভাইরাস। করোনার বিস্তার রোধে ইতোমধ্যেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি অঙ্গরাজ্য অন্য এলাকা থেকে আগতদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। তারপরও আগামী ১ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি দাঁড়াতে পারে ১ লাখ ৮০ হাজারে। বুধবার এমন পূর্বাভাস দিয়েছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকরা। ইনস্টিটিউট ফর হেলথ
বুধবার দিনগত রাত দেড়টায় চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দিনগত রাত দেড়টায় বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছে। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারেননি এসব প্রবাসী বাংলাদেশি। এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ফিরলেন।
দু'জনের যৌন লালসার হাত থেকে নিজেকে বাঁচাতে বাধা দিয়েছিল কিশোরী। ভারতের ছত্তীসগঢ়ের বেমেতারা জেলার এক কিশোরীর কাছ থেকে এমন প্রতিরোধ সহ্য হয়নি বর্বরদের। ক্ষুব্ধ হয়ে বর্বররা ওই কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দেয়। নিজের সম্ভ্রম রক্ষার জন্য শেষ পর্যন্ত আগুনে পুড়ে মরতে হলো ছত্তীসগঢ়ের বেমেতারা জেলার ওই কিশোরীকে। ঘটনার প্রাথমিক তদন্তের পর ছত্তীসগঢ় পুলিশ গতকাল বুধবার জানিয়েছে, এ ঘটনায় জড়িত দুই অভিযুক্তের
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনার থাবায় এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির নাম শাহ আলম হাওলাদার(৬৫)। বুধবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাহ আলম হাওলাদারের বাড়ি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী গ্রামে। জনাগেছে, করোনার লক্ষণ নিয়ে গত সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় শাহ আলম হাওলাদার। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে বুধবার করোনা পজিটিভ
হাফিজ মাছুম আহমদ দুধরচকী :হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক নবী যাঁকে আল্লাহ তা’য়ালা ‘বিশ্বনবী’ করেছেন । তিনি সারা বিশ্বের সকল মানুষদের জন্য রহমত স্বরুপ । এর আগের নবীগণকে আল্লাহ নির্দিষ্ট জাতি, সম্প্রদায় বা ভূ-খন্ডের জন্য নবী বা ঈশ্বরের দূত করেন কিন্তু মুহাম্মাদ (সা.) কে সারা বিশ্বের সকল মানুষ এবং জ্বীন সম্প্রদায়ের নবী করা হয় । মহান আল্লাহ মুহাম্মাদ
মহামারি করোনা থেকে মুক্ত হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এছাড়া তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূও করোনামুক্ত হয়েছেন। তিনি বেসরকারি খাতের এক্সিম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সেরও (বিএবি) চেয়ারম্যান। সর্বশেষ পরীক্ষায় তাদের সবার করোনা নেগেটিভ এসেছে বলে বুধবার (২৪ জুন) নজরুল ইসলাম মজুমদারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, মে মাসের শেষ সপ্তাহে নজরুল ইসলাম মজুমদার ও তার