একই আসরে দুই কনে। অথচ বর একজন। সন্দীপ উইকি যে দু'জনকে বিয়ে করেছেন, তার মধ্যে একজন তার প্রেমিকা। অন্যজনকে তার পরিবারের সদস্যরা পছন্দ করেছে।ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে ঘোডাডোংরি ব্লকের কেরিয়া গ্রামের বাসিন্দা সন্দীপ। গত ৮ জুলাই দুই কনেকে একই আসরে বিয়ে করেন তিনি। জেলা প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সন্দীপ
খাগড়াছড়ি জেলার রামগড়ে মোহাম্মদ ফারুক নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রামগড় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।মোহাম্মদ ফারুক রামগড়ের বৈরাগী টিলা এলাকার মো. আলী নেওয়াজের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে রামগড়ের কালাডেবা বাজার থেকে বৈরাগী টিলা এলাকার বাড়িতে ফিরছিলেন মোহাম্মদ ফারুক। এ সময় কতিপয় দুর্বৃত্ত কুপিয়ে মারাত্মক জখম করে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৩৫২ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশে মোট এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন আরো পাঁচ হাজার ৫৮০ জন। মোট সুস্থ
আবারও বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। শুক্রবার (১০ জুলাই) পারিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করেন ২৪ বছর বয়সী স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেকের দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। তার বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়। দ্বিতীয় বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন মোসাদ্দেক। শনিবার (১১ জুলাই) রাতে নিজের ফেসবুকের প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে এক যুগল ছবি
বিএনপি বিষোদগার ছাড়া করোনা সংকটে জাতিকে কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ রবিবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন কাদের।জণগণের জীবন-জীবিকার উপর সরকারের কোন দায়িত্ব নেই বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত
দুবাইয়ে পাঁচ তারকা হোটেলে চাকরি দেয়ার কথা বলে নারী পাচার করতো এমন একটি চক্রের গডফাদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। গ্রেপ্তাররা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নারীদের লোভনীয় প্রস্তাব দিয়ে তাদের অগ্রিম টাকা দিয়ে দুবাইয়ে নিয়ে শারীরিক মানসিক নির্যাতন করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো।আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক সংবাদ
করোনা এ দুঃসময়ে দেশের উপজেলা, জেলা ও বিভাগীয় শহর থেকে প্রকাশিত ৪৫৬টি স্থানীয় সংবাদপত্রের মধ্যে ২৭৫টি (৬০ দশমিক ৩১ শতাংশ) সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। অনিয়মিত অর্থাৎ বিজ্ঞাপন পেলে অথবা অর্থসংস্থান হলে ১৮টি (৩ দশমিক ৯৫ শতাংশ) সংবাদপত্র প্রকাশ করা হয়। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টস নেটওয়ার্কের (বিআইজেএন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। শনিবার (১১ জুলাই) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন এমিরেটসের প্রেসিডেন্ট জানিয়েছেন, করোনা ভাইরাস মহামারির কারণে ৯ হাজার কর্মচারী ছাঁটাই করতে যাচ্ছে সংস্থাটি।বিবিসি জানায়, প্রথমবারের মতো কতজন চাকরি হারাতে যাচ্ছে, তার সংখ্যা জানালো এমিরেটস।করোনা ভাইরাস সংকটের আগে এমিরেটসে প্রায় ৬০ হাজার মানুষ কাজ করতেন।এমিরেটস প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক জানিয়েছেন, ইতোমধ্যে ১০ শতাংশ কর্মচারী ছাঁটাই করেছে এয়ারলাইনটি। ১৫ শতাংশ পর্যন্ত ছাঁটাই করতে হতে পারে বলেও
স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি অধস্তন আদালতে আত্মসমর্পণ করতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি।শনিবার (১১ জুলাই) এ সংক্রান্ত একটি প্র্যাকটিস নির্দেশনা সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি আকারে জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, স্বাস্থ্যসেবা বিভাগ জারিকৃত স্বাস্থ্যবিধি এবং শারীরিক
বরিশালের হিজলা উপজেলায় ১২ জুলাই রবিবার সকাল ১০ টায় হিজলার সীমানা রক্ষা এবং নদী ভাঙন রোধে সংসদ সদস্য গ্রুপ এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতির গ্রুপের পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচী স্থগিত করে দিয়েছে হিজলা উপজেলা প্রশাসন। পরিস্থিতি শান্ত রাখতে আজ সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। সকাল থেকেই মানববন্ধন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও হিজলার গুরুত্বপূর্ণ
আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ হাজার ৩১১ কোটি ডলার মূল্যের বিভিন্ন ধরনের যুদ্ধবিমান কিনতে যাচ্ছে জাপান। এর মধ্যে রয়েছে ১০৫টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান। বৃহস্পতিবার জাপানের কাছে এসব বিমান বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাপান আরো ৬৩টি এফ-৩৫এ যুদ্ধবিমান ও ৪২টি এফ-৩৫বি বিমান কিনবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এসব যুদ্ধবিমান কেনার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরেছেন ৪১২ বাংলাদেশি। শনিবার (১১ জুলাই) রাতে তারা দেশে ফেরেন। কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে রাতেই তারা বাড়ি ফেরেন। কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি। বৈশ্বিক মহামারি করোনায় আটকে পড়েন এসব বাংলাদেশি। বিভিন্ন কাজে গিয়ে সৌদি আরবে গেলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশের সঙ্গে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃস্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশন প্লানের নির্মাণকৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল কমিউনিটি ক্লিনিকের পুরাতন ভবন ভেঙে জায়গা দখল করে সেখানে প্রাথমিক বিদ্যালয়ের নতুন দোতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ফলে বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলে সবার কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সেখানকার কমিউনিটি ক্লিনিকের জায়গায় নতুনভাবে ভবন নির্মাণে ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিলেও
ভোলার বোরহানউদ্দিনে পিতা-পুত্র ও ১ নারী সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ২ টার সময় পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়।বোরহানউদ্দিন থানার এস আই মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স তাঁদের গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী পিতা মো. বনি আলম মোল্লাকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের বাথান বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত মজিবুল হক
বরাবরের মতোই মাস্ক পরার বিপক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে ব্যাঙ্গও করেছেন। তবে প্রথমবারের মতো জনসম্মুখে মুখে মাস্ক পরতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি আহত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাস্ক পরে হোয়াইট থেকে
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের পর এবার তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও করোনা আক্রান্ত হয়েছেন। অভিষেকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা টুইট করে জানিয়েছেন জুনিয়র বচ্চন। লিখেছেন, ‘একদিন আগে আমার বাবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। এবার আমারও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এলো। আমরা দুজনেই হাসপাতালে ভর্তি। তবে আমাদের করোনার লক্ষণ খুব ভয়াবহ কিছু নয়। আমরা এই
করোনায় আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা বেড়েই চলছে। চীন থেকে শুরু হওয়া প্রাণঘাতী ভাইরাসটি বিশ্বব্যাপী এখনো তাণ্ডব চালিয়েই যাচ্ছে। ইতোমধ্যে বিশ্বব্যাপী করোনা শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি সাড়ে ২৮ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।রবিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৮ লাখ ৪১ হাজার ৫০৪ জনে। আর মৃতের সংখ্যা
বিশ্বময় মহামারি করোনা ভাইরাসের কারণে সবাই এক অস্থিরতার মাঝে দিনাতিপাত করছে। কারও মনেই প্রশান্তি নেই, বিরাজ করছে আতঙ্ক। আসলে আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে জীবন পরিচালনা করতে হবে। সব অস্থিরতা ও বিষন্নতা থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে বিনীতভাবে দোয়ার প্রতি মনোনিবেশ করতে হবে। কেননা অশান্ত অস্থির ব্যক্তির ডাক কেবলমাত্র আল্লাহই শুনেন এবং তার অস্থিরতা তিনি
করোনা ভাইরাস মহামারিকালেও স্বাস্থ্যখাতের সব স্তরে মানুষের স্বাস্থ্যসেবা সমানভাবে অব্যাহত রাখার নির্দেশ দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কাজেই মহামারি যতই বড় আকারে থাকুক, মানুষের স্বাস্থ্যসেবায় কোনো রকম ঘাটতি রাখা যাবে না।শনিবার (১১ জুলাই) অনলাইন মিটিংয়ের মাধ্যমে ৩১তম বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ব্যবসায়ী ফরিদ উদ্দিন (৪০) হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার চার আসামি হলো, মাহবুবুল ইসলাম রীদন (৩৮), আবুল কালাম (৫৪), কামাল উদ্দিন (৫০) , আবুল বাশার (৩৭)।শনিবার (১১ জুলাই) দুপুর ২টায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি
চীনের হুবেই প্রদেশের উহানে গত বছরের ৩১ ডিসেম্বরে করোনভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। এখন পর্যন্ত কোনো দেশ করোনার ওষুধ আবিষ্কার করতে না পারলেও চলছে গবেষণা। এমন পরিস্থিতিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস মহামারী করোনাভাইরাসের টিকা বা ওষুধ নিয়ে বাণিজ্যকে গুরুত্ব না দিতে বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানালেন। শনিবার ইন্টারনাশনাল এইডস সোসাইটি আয়োজিত
মানুষ হিসাবে আমরা সামাজিক জীব। আমরা অনেক সময় হঠাৎ করেই আমাদের শরীরে বিভিন্ন ধরনের অস্বাভাবিক শারীরিক অনুভূতি ফেস করি। সেগুলোর মধ্যে অন্যতম হলো হঠাৎ করে হেঁচকি আসা। আবার মাঝেমধ্যে হাত বা পায়ে ঝিঁঝি ধরা আবার অনেক সময় রাতে ঘুমের মধ্যে বোবা ধরা। তবে এসব কেন হয়, চলুন জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে, মানুষের কেন হেঁচকি আসে, কেনো হাত-পায়ে ঝিঁঝি
আমাদের বাংলাদেশ। স্বপ্নের বাংলাদেশ। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীআন বাংলাদেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানী বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। বিশ্বের বুকে লাল সবুজের মানচিত্র আজও জ্বল জ্বল করছে। সেই স্বাধীন রাষ্ট্রের সরকার প্রধান এখন বঙ্গবন্ধু কন্যা শেখ
বরিশালের হিজলা উপজেলায় ১২ জুলাই রবিবার সকাল ১০ টায় হিজলার সীমানা রক্ষা এবং নদী ভাঙন রোধে সংসদ সদস্য গ্রুপ এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতির গ্রুপের মানববন্ধন কর্মসূচী স্থগিত করে দিয়েছে হিজলা উপজেলা প্রশাসন। এ ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী অফিসার গকুল চন্দ্র কবিরাজ ইনিউজ৭১ কে জানান, করোনা পরিস্থিতির কারণে দেশের সব স্থানেই জনসমাবেশ নিষিদ্ধ। করোনা পরিস্থিতির কারণে এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে