দেশে করোনায় এ মাসের সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২৫১৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।বুধবার (২৬ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
দেশের টোটাল স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।বুধবার ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টারে সদ্য করোনা মুক্ত হয়ে প্লাজমা ডোনেট করতে আসেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এসময় ডা. জাফরুল্লাহ দেশের সার্বিক করোনা পরিস্থিতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় হাসপাতালের মাইক্রোবায়ালজি বিভাগের অধ্যাপক মাহাবুবুর রহমান,
নাইজেরিয়ান খেলোয়াড় মরো মহাম্মদ, মরিসন খেলোয়াড় হিসেবে এসেছিলেন মাত্র ৩০ দিনের ভিসায়। এই সময়ে তারা বাংলাদেশের একটি স্বীকৃত ফুটবল ক্লাবের হয়ে খেলেন। তবে ভিসার মেয়াদ শেষ হলেও তারা আর ফেরেননি। বরং গত আট বছর ধরে অবৈধভাবে বাংলাদেশেই অবস্থান করে জড়িয়ে পড়েন অপরাধ কর্মে। মঙ্গলবার ফেসবুক প্রতারণার সঙ্গে জড়িত চার বিদেশিকে (নাইজেরিয়া ও ঘানা) রাজধানীর দক্ষিণখান থানাধীন কাউলা ও ভাটারার বসুন্ধরা এলাকা
করোনাকালীন সময়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র নিজ এলাকা টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)’র ভ্রাম্যমান ট্রাকসেলের মাধ্যমে বিউটি এন্টার প্রাইজ ধনবাড়ী বাজারে তেল, চিনি ,মসুর ডাল বিক্রয় শুরু হয়েছে। বুধবার(২৬ আগষ্ট২০)ইং সকালে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ট্যাগ অফিসার ধনবাড়ী উপজেলা পাট উপসহকারী কর্মকর্তা মোশারফ হোসেন ও পৌর কাউন্সিলর নূর মোহাম্মদ। এসময় ধনবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন,
কোভিড-১৯ টেস্ট নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেফতার বহুল আলোচিত জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর আরেক প্রতারণা ধরা পড়েছে। তিনি মিথ্যা তথ্য দিয়ে নিজের নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন। দুটিতে স্বামীর নাম দু'রকম।একটি এনআইডির চেয়ে অন্যটিতে বয়স কম দেখানো হয়েছে।বর্তমান তার দুটি এনআইডিই সক্রিয়।দুর্নীতি দমন কমিশন আগে বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য দিয়েছে। ইসি এখন বিষয়টি
রাজধানীর পল্লবী থানার প্রতারণার এক মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান রিমান্ডের এই আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত আসছে...
বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আবজাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আবজাল। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত রবিবার সকালে আবজাল হোসেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ
কারও পরামর্শ নয়, ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজস্ব চিন্তার ফসল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা এক জাতীয়
শরীয়তপুর জেলার কোর্ট চত্বর থেকে ভেদরগঞ্জে পাওয়ানা টাকা আনতে যাওয়ার কথা বলে নিখোঁজ আইনজীবীর সহকারী খোকন সরদার (৩৮), ৪৯ দিনেও উদ্ধার করতে পারেননি পুলিশ।গত ৮ জুলাই ২০২০ বুধবার বিকাল ৫টার দিকে শরীয়তপুরের তুলাসার স্কুল সংলগ্ন ভাড়া বাসা থেকে ভেদরগঞ্জে যাওয়ার জন্য রওয়ানা হয় খোকন সরদার। খোঁজাখুঁজি করেও খোকন সরদারকে না পেয়ে ৯ জুলাই পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তার
বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।জানা গেছে, সকাল থেকে বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হলে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। বেলা ১১টার দিকে বাতাসের মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৯ হাজার ৪৪৯ জন।বুধবার (২৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ১৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৪। তাদের মধ্যে সুস্থ
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার বিষয়ে লেখা একটি চিঠি সামনে আসতেই হৈচৈ পড়ে গিয়েছে। এমন অবস্থায় মেসির বিষয়ে তথ্য জানতে বার্সেলোনা ফুটবল ক্লাবের সামনে অপেক্ষায় থাকতে দেখা গেছে ভক্তদের। এসময় বার্সেলোনায় মেসির অনিশ্চিত ভবিষ্যতের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন ভক্তরা।গোল ডট কম জানিয়েছে, মঙ্গলবারের খবরে ক্ষুব্ধ হয়ে পড়েছেন ভক্তরা। বার্সেলোনা ভক্তরা ক্যাম্প ন্যুর সামনে জড়ো হয়ে এর প্রতিবাদ
বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে এ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম। তিনি জানান, বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া বৈরী আবহাওয়াও বিরাজ করছে। তাই কর্তৃপক্ষে নির্দেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত
টেস্টে ক্রিকেটে প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। সাউদাম্পটনে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে আজহার আলীকে আউট করে ইতিহাসে নাম লেখান জেমস অ্যান্ডারসন।১৫৬ টেস্টে ২১৮ ইনিংস লাগল অ্যান্ডারসনের ৬০০ উইকেটের এলিট ক্লাবে নাম লেখাতে। এর আগে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়েছেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার লেগ
মডেল অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার একটি ছবি ঘিরে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি লাইনের সঙ্গে পোস্ট করা ছবিটি নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কারণ সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খোলামেলা ছবি দেন না মিথিলা। ছবিটির সঙ্গে তিনি ক্যাপশন দেন, 'সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ~
বাজারে আসার অল্প দিনেই রিয়েলমি শক্ত জায়গা করে নিয়েছে। মূলত সাশ্রয়ী দামে চকমপ্রদ ডিজাইনে ফোন সরবরাহ করে চীনের প্রতিষ্ঠানটি। এবার নয়া চমক নিয়ে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি। আনছে রিয়েলমি এক্স ৭ প্রো মডেল। লঞ্চের আগেই প্রকাশ্যে এসে গেল এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন। চীনে ১ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা এই স্মার্টফোনের। এই ফোনটিতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। সম্প্রতি চিনের উইবোতে প্রকাশিত তথ্য অনুযায়ী
শক্তিশালী ব্যাটারির ফোন বাজারে এনে ফিরলো চীনের জিওনি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বাজারে ফোন আনেনি। দীর্ঘদিন পর বাজারে এলো জিওনির নতুন ফোন ম্যাক্স।দেড় বছর পর বাজারে আসা জিওনি ম্যাক্স ফোনে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। এতে অক্টাকোর প্রসেসর ও ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।ভারতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৫,৯৯৯ রুপি। ফোনটি রয়্যাল ব্লু কালারে লঞ্চ হয়েছে। জিওনি ম্যাক্স ফোনে
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৮ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন দুই কোটি ৪০ লাখের বেশি মানুষ। সুস্থ হওয়ার সংখ্যা এক কোটি ৬৬ লাখ। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে মৃত্যুর সংখ্যা কয়েকদিন কম থাকলেও আবার তা বেড়ে গিয়েছে।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৩৩৩ জন।
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার মেসি জানিয়ে দিয়েছেন তিনি অবিলম্বে ক্লাব ছাড়তে চান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের কাছে মেসি নিজেই তার ইচ্ছের কথা খোলাখুলি জানিয়ে দিয়েছেন। বার্সার একটি সূত্রে খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। মঙ্গলবার সারাদিন নানান গুঞ্জনের পর বাংলাদেশ সময় রাতে মেসির বার্সেলোনা ছাড়ার
বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর থেকে বের হয়ে আকাশের দিকে মাথা উঠিয়ে ৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যে বিষয়গুলো থেকে আশ্রয় চাওয়া গোটা মানবজাতির জন্য একান্ত আবশ্যক। হাদিসে এসেছে-হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই আমার ঘর খেবে বের হতেন; তখনই আকাশের দিকে মাথা উঠিয়ে বলতেন- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য কলেজ পেয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডের আওতায় বিভিন্ন কলেজে তিন লাখ তিন হাজার ৯৯ জন রয়েছে। এ ধাপে সারাদেশে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন আবেদন করেছিল। তার মধ্যে ৬৪ হাজার ৯৭২ জনের ভাগ্যে কলেজ মেলেনি।মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশের পর আন্তঃশিক্ষা সমন্বয়
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীর ভাগ্যে কলেজ মেলেনি। প্রথম ধাপে আবেদন করেছিল ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন। আর ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী।মঙ্গলবার রাতে একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশের পর আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর
কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির অভিযোগে মা-মেয়েকে কোমরে রশি বেঁধে মারতে মারতে এলাকা ঘোরানোর ঘটনায় হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিরানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ভুক্তভোগী পারভীন আক্তার চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন।মামলার অন্য আসামিরা হলেন- হারবাং বৃন্দাবনখিল এলাকার জিয়াবুল হকের ছেলে নাছির উদ্দিন (২৮), মাস্টার মাহমুদুল হকের ছেলে নজরুল ইসলাম (১৯) ও এমরান
আসন্ন শ্রীলংকা সফরে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।পারিবারিক কারণে সদ্য বাংলাদেশের ব্যাটিং কোচের পদ ছেড়ে দেয়া দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হচ্ছেন ম্যাকমিলান। নিউজিল্যান্ডের হয়ে এক দশকের ক্যারিয়ারে ম্যাকমিলান টেস্ট, ওয়ানডে, টি-২০ ফরম্যাট মিলিয়ে ৮ হাজারের বেশি রান করেছেন। ৫৫ টেস্টে ৩১১৬ রান, ১৯৭ ওয়ানডেতে ৪৭০৭ রান ও ৮টি টি-টোয়েন্টিতে