শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অনুসন্ধান

অনুসন্ধানের ফলাফল (১০২৯৯১)

১০২৯৯১ টি ফলাফলের মধ্যে ৭৫৮৪১ থেকে ৭৫৮৬৪ টি দেখানো হচ্ছে

পৃষ্ঠা ৩১৬১/৪২৯২

ধনীদের তালিকায় তৃতীয় এলন মাস্ক

ধনীদের তালিকায় তৃতীয় এলন মাস্ক

এবার বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন স্পেস এক্স ও টেসলা মোটরসের প্রতিষ্ঠাতা এলন মাস্ক। খবর ডেইলি মেইলের।ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সম্পত্তির অঙ্কের ভিত্তিতে জাকারবার্গকে হারিয়ে দিয়েছেন মাস্ক। ওই দিন জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১১১ বিলিয়ন ডলার। তাকে ছাপিয়ে গেছেন এলন মাস্ক। তার সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে

শূন্য সাড়ে ২২ হাজার সহকারী শিক্ষক পদ, আসছে নিয়োগে গণবিজ্ঞপ্তি

শূন্য সাড়ে ২২ হাজার সহকারী শিক্ষক পদ, আসছে নিয়োগে গণবিজ্ঞপ্তি

সারাদেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রায় সাড়ে ২২ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য। এই শূন্যপদের তালিকা তৈরি করা হয়েছে। যাচাই-বাছাই শেষে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিবন্ধিত প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হবে। এরপর মেধাতালিকার ভিত্তিতে স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নভেম্বরের মধ্যে এ নিয়োগ

নিয়ম মেনে কালভার্ট নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিয়ম মেনে কালভার্ট নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জলাশয় রক্ষায় নিয়ম মাফিক প্রয়োজন অনুযায়ী কালভার্ট নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।সভা শেষে দুপুরে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, জলাশয় বা জলমগ্ন এলাকায় যেসব সড়কের কাজ করা হবে, সেখানে অনেক বেশি কালভার্ট রাখতে হবে। প্রাকৃতিক কিছু খাল আছে, সেসব

বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দিবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দিবে : প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে আজ বিকালে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি নেপালের প্রধানমন্ত্রীকে বলেন, 'বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দিবে।'প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই কথা জানিয়েছেন।

আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে মুসলিম বিশ্বের সঙ্গে  : খামেনি

আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে মুসলিম বিশ্বের সঙ্গে : খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিম বিশ্ব, আরব জাতি, গোটা অঞ্চল ও ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সংযুক্ত আরব আমিরাত।তিনি আজ মঙ্গলবার দেশের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমিরাতের বিশ্বাসঘাতকতা বেশিদিন স্থায়ী হবে না। কিন্তু এই কলঙ্ক মুছে যাবে না।

প্রথমবারের মতো ৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রথমবারের মতো ৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার দিনের শুরুতেই বৈদেশিক মুদ্রার রির্জাভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে আগামী ১০ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে রফতানি আয় বেড়েছে। তার সঙ্গে যোগ

করোনায় আক্রান্ত ডি মারিয়া

করোনায় আক্রান্ত ডি মারিয়া

নুতন মৌসুম শুরুর আগে ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম। কিন্তু অনুশীলন শুরুর আগে টেস্ট করতে গিয়েই দেখা গেল অ্যাঞ্জেল ডি মারিয়াসহ দুই জন করোনায় আক্রান্ত। বর্তমানে সেলফ-আইসোলেশনে রয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। চলতি সপ্তাহে ছুটিতে স্পেনের ইবিজা দ্বীপে বেড়ানোর সময় ডি মারিয়া করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন ধারণা করা হচ্ছে। তার সঙ্গে

আগৈলঝাড়ায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

আগৈলঝাড়ায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার। থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বারপাইকা গ্রাম থেকে ওই গ্রামের মোরশেদ আলমের ছেলে এসএম ওবায়দুল ইসলাম বাড়ি (৩০)কে এএসআই সাইফুল ইসলাম গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ওবায়দুল জিআর ৯১/১৮ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। মঙ্গলবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করেছে পুলিশ।

সাংবাদিকদের মাধ্যমে অনেক অজানা তথ্য পাই’ ইউএনও

সাংবাদিকদের মাধ্যমে অনেক অজানা তথ্য পাই’ ইউএনও

নরসিংদীর পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন বলেছেন, একৃজন সাংবাদিক (সংবাদকর্মীর) মাধ্যমে সমাজের অনেক ঘটনার তথ্য আমরা জানতে পাই। এ জন্য সাংবাদিকদের সমাজের আয়না ও জাতির বিবেগ হিসেবে বলা হয়। সাংবাদিকরা সমাজটাকে আয়নার মতো করে আমাদের সামনে তুলে ধরে। সাংবাদিকরা দেশকে সামনে এগিয়ে নিতে দেশের অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সমাজের নির্যাতিত-অবহেলিত মানুষের কথা বলে। সাংবাদিকদের লিখুনীর মাধ্যমেই আমরা

সংবাদপত্রের অনলাইন নিবন্ধন অগ্রাধিকার ভিত্তিতে: তথ্যমন্ত্রী

সংবাদপত্রের অনলাইন নিবন্ধন অগ্রাধিকার ভিত্তিতে: তথ্যমন্ত্রী

মূলধারার সংবাদপত্রগুলোর অনলাইন পোর্টালের নিবন্ধন অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে সংবাদপত্রের সরকারি বকেয়া বিল পরিশোধে আবারও তাগাদাপত্র দেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ সম্পাদক পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা জানান।এ সময় সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক নঈম নিজাম, প্রথম আলোর সস্পাদক মতিউর রহমান, কালের কন্ঠের সস্পাদক এমদাদুল

হাসপাতালে চিত্রনায়ক ফারুক

হাসপাতালে চিত্রনায়ক ফারুক

সপ্তাহখানেক বাসায় থাকার পর ফের অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এর আগে গত ১৬ আগস্ট শরীরে জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জায়েদ খান জানান, অসুস্থ অনুভব করলে সোমবার হাসপাতালে ভর্তি হন ফারুক ভাই। তিনি বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।এর আগে চিত্রনায়ক ফারুক

৫০৫৪ নার্স নিয়োগ কেন অবৈধ নয় : হাইকোর্ট

৫০৫৪ নার্স নিয়োগ কেন অবৈধ নয় : হাইকোর্ট

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ করা পাঁচ হাজার ৫৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট আবেদনকারী ৫১ জনের নিয়োগ দিতে কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা

উখিয়ার সীমান্তে বিজিবি'র অভিযান,৫০ হাজার ইয়াবা ও অস্ত্র সহ আটক ১

উখিয়ার সীমান্তে বিজিবি'র অভিযান,৫০ হাজার ইয়াবা ও অস্ত্র সহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় দেশীয় অস্ত্র ও দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে বালুখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক দক্ষিণ রহমতের বিল এলাকার মোঃ কলিমুল্লার ছেলে জামাল উদ্দিন।কক্সবাজারস্থ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) উপ-পরিচালক

দেশে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১,৯৫০ ও মৃত্যু ৩৫

দেশে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১,৯৫০ ও মৃত্যু ৩৫

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং বাড়িতে মারা গেছেন তিনজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩১৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯৫০ জন।

চিরতরে বন্ধ ঘোষণা বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স

চিরতরে বন্ধ ঘোষণা বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স

চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকার সবচেয়ে জনপ্রিয় সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিংমলের শাখাটি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।তিনি বলেন, বেদনাদায়ক হলেও ঘটনাটি সত্যি। বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। কারণ বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। অক্টোবর ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল আমাদের।

গণপরিবহন সরকারি নির্দেশনা না মানলে ব্যবস্থা: কাদের

গণপরিবহন সরকারি নির্দেশনা না মানলে ব্যবস্থা: কাদের

যেসব গণপরিবহন সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনাকালেও অনেকে নিয়ম মেনে চলেছে। কিন্তু কিছু কিছু পরিবহন, যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।মঙ্গলবার ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী তার সরকারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা

দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টার পর স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর শেরে বাংলা নগরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।ফখরুলের সঙ্গে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত

মেয়ে পিটিয়ে মারলো আ’লীগ সভাপতিকে

মেয়ে পিটিয়ে মারলো আ’লীগ সভাপতিকে

সিংড়ায়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করলো তার মেয়ে। পারিবারিক বিষয় নিয়ে বাবা ও মেয়ের কথা কাটাকাটির একপর্যায়ে মীরা নারিকেলের ডাল দিয়ে তার বাবার মাথায় আঘাতের পর আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মারা যায় নাটোরের সিংড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে মীরাকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, সিংড়া

গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ

গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ

মুজিব বর্ষ উপলক্ষ্যে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতির মাধ্যমে যত দ্রুত সম্ভব এ প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। এক্ষেত্রে কারিগরি ও প্রশিক্ষণ সহযোগিতা দেবে জাপান। সোমবার (৩১ আগস্ট) জাপানী রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। শিল্পমন্ত্রী বলেন, প্রয়োজনীয় কিছু এক্সেসরিজ আমদানি করা হবে, তবে চেষ্টা থাকবে যেন বেশিরভাগ পার্টসই দেশে

স্পেনে ছড়িয়ে পড়ছে দাবানল, আতঙ্ক

স্পেনে ছড়িয়ে পড়ছে দাবানল, আতঙ্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত স্পেন। এই ভাইরসের প্রকোপে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। বর্তমানে সংক্রমণ কিছুটা কমলেও এরই মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্দালুসিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল। এরইমধ্যে তিন হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পাহাড়বেষ্টিত প্রদেশটিতে গত বৃহস্পতিবার দাবানলের সূত্রপাত হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এদিকে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ছাড়াও ইউরোপের দেশটির বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে

সীমিত আকারে ফেরি চলছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে

সীমিত আকারে ফেরি চলছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে

নাব্যতা সঙ্কটের কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৬টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে চলাচল করছে।এ নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ৫টি চলাচল করছে। আর ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪শ' স্পিডবোট চলাচলা করছে। ফেরি চলাচলে বিঘ্ন হওয়ায় লঞ্চ ও স্পিডবোটে ভিড় বেড়েছে।দু'পাড়ে সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ।

গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির বড় চ্যালেঞ্জ: ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির বড় চ্যালেঞ্জ: ফখরুল

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এমন মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী চন্দ্রিমা উদ্যানে জড়ো হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা

করোনা শেষ হয়ে গেছে এটা কোনো দেশই বলতে পারে না :ডব্লিউএইচও

করোনা শেষ হয়ে গেছে এটা কোনো দেশই বলতে পারে না :ডব্লিউএইচও

করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধগুলো জারি রাখার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, মহামারি এই ভাইরাসটির প্রকোপ শেষ হয়েছে কোনো দেশই এমনটা বলতে পারে না। ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে না এনেই পুনরায় সব সচল করা হলে তা বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, ভাইরাসটির প্রকোপ শুরুর পর আট মাস ধরে

'মুজিববর্ষে মুজিবকে জানুন' অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

'মুজিববর্ষে মুজিবকে জানুন' অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে, মুজিববর্ষে মুজিবকে জানুন অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩১ আগস্ট ২০২০ইং তারিখ সোমবার বিকাল ৪টা ৩০ঘটিকার সময় বরগুনা জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ,

......