চীন, ভারত ও রাশিয়া বাতাসে দূষণ বাড়াচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতাসে দূষণকারী দেশের তালিকায় যুক্তরাষ্ট্র অনেক নিচে বলেও দাবি ট্রাম্পের। খবর টাইমস অব ইন্ডিয়ার নর্থ ক্যারোলিনায় এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, এসব দেশে বায়ু দূষিত। শুধু তাই নয় ভারত, চীন ও রাশিয়ার মতো দেশগুলো দূষণ নিয়ন্ত্রণে নিজেদের ভূমিকাও ঠিকভাবে পালন করে না।ট্রাম্পের দাবি, তার প্রশাসন জ্বালানি
প্রস্রাবের সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যারিস্টার রফিক-উল হককে। সুপ্রিমকোর্টের সিনিয়র এই আইনজীবীকে রাজধানীর মগবাজারের বেসরকারি আদ্-দীন হাসপাতালে ভর্তি করা হয়।প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কেবিনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখন ওই হাসপাতালের চিকিৎসক রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধায়নে রয়েছেন।আদ্-দ্বীন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ শুক্রবার রাতে জানিয়েছেন, রক্তশূন্যতা, প্রস্রাবের সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতা নিয়ে ব্যারিস্টার রফিক-উল হক বৃহস্পতিবার
প্রায় এক বছর আগে বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনার তাণ্ডবে এখনো বিপর্যস্ত বিশ্ব। সম্প্রতি করোনার প্রভাব কিছুটা কমলেও বিশ্বজুড়ে আবার তা বাড়তে শুরু করেছে। গত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়েছে। একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লাখের বেশি মানুষ।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে করোনা শনাক্ত হয়েছে চার লাখ ১২ হাজার ৯১৭ জনের। শনিবার সকাল পর্যন্ত
কুরআনুল কারিমের অনেক আয়াতে মহান আল্লাহ তাআলা নেককার নারীর অনেক গুণ তুলে ধরেছেন। নিজেদের জীবনে এগুণগুলোর বাস্তবায়ন ঘটালে সে নারী হয়ে ওঠে নেককার। যা তাকে দুনিয়া ও পরকালে সম্মানের আসনে আসীন করেন। কুরআনে ঘোষিত নেককার নারী গুণগুলো তুলে ধরা হলো- দ্বীনদারী ও সতী-সাধ্বী নেককার নারী প্রথম গুণ হলো- দ্বীনদার ও সতী-সাধ্বী হওয়া। কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা صَّالِحَاتُ তথা দ্বীনদার সতী-সাধ্বী গুণের
টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৭১ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে পাচার করে এনে লম্বাবিল মৎস্যঘেঁরের পাশে পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ওলেদা বিওপির নিয়মিত টহল দল লেদা খালের নাফনদীর বেড়িবাঁধ সংলগ্ন লবণ মাঠ থেকে ৪১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।জানা যায়, গত ১৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকার ঝুলন্ত ইন্টারনেট ও ডিশের ক্যাবল অপসারণের প্রতিবাদে আগামী রোববার থেকে দেশে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট ও ডিশ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। করোনাকালীন সময়ে এ সিদ্ধান্তে বিড়ম্বনায় পড়তে যাচ্ছেন দেশের কোটি মানুষ।ইন্টারনেট ও ক্যাবল টিভি ব্যবসায়ীদের কয়েকজন বলছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইন্টারনেট ও ক্যাবল টিভি
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস থেকে (কোভিড-১৯) সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫০৯ জন মানুষ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট তিন লাখ ৭৩৮ জন মানুষ কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে আরও ১৫ জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৩ জনে।শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত
ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। এটি বরিশালের অন্যতম একটি ঐতিহ্যবাহী কলেজ। যার রয়েছে দীর্ঘ ইতিহাস। ১৮৯৮ সালে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত তার পিতার নামে ব্রজমোহন ১২৬ বিঘা জমির উপর কলেজটি প্রতিষ্ঠা করেন মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। তবে ইতিহাস রয়েছে বরিশালের তৎকালীন ম্যাজিষ্ট্রেট রমেশ চন্দ্র দত্তের অনুপ্রেরণায় প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ১৮৮৪ সালে তারা বাবার নামে ব্রজমোহন ইন্সটিটিউট
বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযান কালে সংঘবদ্ধ জেলেদের হামলায়, হিজলা নৌ পুলিশের সদস্য মোঃ মুমিনুল ইসলাম নামে একজন সদস্য গুরুতর আহত হয়ে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে নৌ পুলিশের স্পীডবোট চালক পদে রয়েছে। আহত মুমিনুল জানায় , বৃহস্পতিবার ১৫ অক্টোবর রাত পৌনে ১টার সময় নৌ পুলিশের সদস্যরা তাদের স্পীডবোট এবং ট্রলার নিয়ে টহলের কালে হিজলা গৌরব্দী ইউনিয়নের অন্তরবাম নদীতে
আগামীকাল শনিবার সারাদেশের সাথে একযোগে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। সকাল ১০টায় বিএমপি’র ২০০ বিট-এ একযোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নগর পুলিশ প্রধান মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। প্রস্তুতিমূলক এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
টাঙ্গাইলের কালিহাতীতে একই রশিতে ঝুলে দুই নারী-পুরুষ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পুলিশ উপজেলার রাজাফৈর পল্টন পাড়া এলাকা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।নিহতরা হলেন, আলেয়া (৩৯) এবং শাহজাহান (৩৫)। তাদের মধ্যে পরকীয়া প্রেমের সর্ম্পক ছিলো বলে জানা গেছে। তারা গোপনে বিয়ে করেছিলেন বলেও জানিয়েছে পুলিশ৷কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ কর্মকর্তা রাহেদুল ইসলাম বলেন,
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বলেছেন, ধর্ষণ বড় ধরণের একটি অপরাধ। এটা প্রতিরোধে আইনের শাসন, অপরাধের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।তবে মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়।শুক্রবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিবৃতিতে মিশেল ব্যাচলেট বিশ্বব্যাপী সরকারগুলোকে ধর্ষণ ও যৌন সহিংসতা প্রতিরোধে তাদের প্রচেষ্টা দ্বিগুণ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধের তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি
আসন্ন শীত মৌসুমে কীউলেক্স মশা নিয়ন্ত্রণে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রায় তিন মাস গবেষণা শেষে শনিবার (১৭ অক্টোবর) থেকে মশার এ ওষুধ প্রয়োগ করতে যাচ্ছে সংস্থাটি।শুক্রবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি। এতে বলা হয়, শনিবার থেকে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ‘নোভালুরন’ নামক এক প্রকাশ দানাদার কীটনাশক ব্যবহার করা হবে। একবার
বিশ্বকে ক্ষুধামুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আসুন এই বিশ্বকে আমরা ক্ষুধামুক্ত করি।শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশ্ব খাদ্য দিবস-২০২০ উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে এ আহ্বান জানান তিনি।বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি
কৃষি উৎপাদন বাড়াতে সরকার ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন বঙ্গবন্ধুকন্যা।প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগে খাদ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। উৎপাদনে কৃষক যাতে উৎসাহ না হারায় সেজন্য প্রণোদনা দেয়াসহ বিভিন্ন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের পৃথক দুটি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। প্রথম হামলায় নিহত ১৩ জনই সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য। অন্য হামলায় নিহত সাতজন প্রাইভেট গার্ড। বৃহস্পতিবার গওয়াদার ও উত্তর ওয়াজিরিস্থানে এ প্রাণহানির ঘটনা ঘটে। পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর সূত্রের বরাতে দেশটির শীর্ষ ইংরেজি দৈনিক ডন এ খবর প্রকাশ করেছে।গণমাধ্যমটি বলছে, করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী ওরমারা শহরের একটি প্রধান
আজ (১৬ অক্টোবর) ‘বিশ্ব খাদ্য দিবস ’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮১ সাল থেকে সারাবিশ্বে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার
উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গায়কের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই দুঃসংবাদটি শেয়ার করা হয়। লেখা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনায় আক্রান্ত। সবাই তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’ তবে আপাতত কুমার শানুর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন। স্টার জলসার রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর গ্র্যান্ড ফিনালের দিন বিচারকের আসনে উপস্থিত ছিলেন
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। দশ মাসের বেশি সময় ধরে বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন চার লাখ মানুষ। একদিনে মৃত্যু হয়েছে ৬১১৩ জনের। আর মোট মৃত্যু ছাড়িয়েছে ১১ লাখ।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি
সপ্তাহ ঘুরে ফিরে আসে জুমআ। এটি মুসলিম উম্মাহর ইবাদতের শ্রেষ্ঠ দিন। এ দিনজুড়ে রয়েছে অনেক আমল ও ইবাদত। প্রতিটি আমল ও ইবাদত সম্পর্কেই রয়েছে হাদিসের নির্দেশনা। কিন্তু বিশেষ একটি ইবাদত হলো সুরা কাহফ তেলাওয়াত করা। কিন্তু কোন সময়ে এ সুরাটি তেলাওয়াত করতে হয়? জুমআর দিন অযথা সময় নষ্ট না করে দ্রুত ইবাদত-বন্দেগিতে ধাবিত হওয়ার ইঙ্গিত দিয়ে কুরআনুল কারিমে মহান আল্লাহ ঘোষণা
ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের সংগঠন ‘ছাত্র অধিকার পরিষদ’ ভেঙ্গে সংগঠনটির ‘বহিষ্কৃত’ যুগ্ম আহ্বায়ক এপিএম সুহেলের নেতৃত্বে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামে ২২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এদের কেউই সংগঠনের নয় বলে মন্তব্য করেছেন সাবেক ভিপি নুরুল হক নুর।তিনি বলেছেন, সরকার তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য বহিষ্কৃতদের দিয়ে এগুলো করাচ্ছে। ঘোষিত ওই কমিটি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত
ধর্ষণের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদন্ডের বিধান রেখে মন্ত্রিসভায় সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় উখিয়া ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল শেষে উখিয়া থানা চত্বরে পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য
চরফ্যাশন উপজেলার দুলারহাটের নীলকোমল ইউনিয়নের চর যমুনা ৪নং ওয়ার্ডে বসতবাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে ২শতাংশ জমির একটি আধাপাকা ঘরসহ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিপক্ষের ভাড়াটে ও বহিরাগত সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে নারী পুরুষসহ অন্তত ৯জন গুরুতর জখম হয় বলে জানা গেছে। আহতরা হলেন, শাজাহান (৫০),মমতাজ(৪৯),ময়ফুল(৭০),আখি(১৮),বিলকিস(৩৫),রিংকু(১৮) নুর বেগম(৪৫),সুজন(১৬) ও আবদুর রহমান (৪৮)। এসময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-১ নম্বর গেট এর পাশে ফুটপাতে পড়ে থাকা কাপড়ের ব্যাগ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। ছেলে নবজাতকটি বর্তমানে ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানুল আহসান বিপুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এ বিষয়ে কথা হয় খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাবিবের সঙ্গে। তিনি বলেন, বুধবার বিকেলে নিকুঞ্জ-১ নম্বর গেট সংলগ্ন ফুটপাতে পড়ে থাকা একটি কাপড়ের