খুচরা পর্যায়ে আলুর প্রতিকেজি সর্বোচ্চ মূল্য ৩৫ টাকা নির্ধারণ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) থেকে এই মূল্য কার্যকর হবে।মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তৃণমূল পর্যায়ের আলু চাষি, পাইকারি ও খুচরা বিক্রেতা, হিমাগার প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক জরুরি বৈঠক করে কৃষি সম্প্রসারণ ও কৃষি বিপণন অধিদপ্তর। বৈঠকে প্রথমে আলুর কেজিপ্রতি মূল্য খুচরা পর্যায়ে ৩৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৬ টাকা প্রস্তাব করেন কৃষি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঢাকার শাহবাগে ধর্ষণবিরোধী আন্দোলনে অংশ নেয়া বাম ছাত্র সংগঠনের নেতা সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি নির্যাতনের শিকার কলেজছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গ্রেফতার সাজ্জাদ হোসেন আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের খোরশেদ আলম
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা ইউপি উপ-নিবার্চন ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। সকাল ভোটাররা সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে। উপজেলা চুন্টা ইউনিয়ন এলাকার কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মঙ্গলবার(২০ অক্টোবর )সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য সর্তকবস্থায় হয়েছে।সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নারী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে সংগঠনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের উপনির্বাচনে সরব উপস্থিতি ভোটারদের। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি লক্ষণীয়। শতবর্ষী বৃদ্ধ ও সন্তানকে নিয়েও ভোটাররা আসছেন যোগ্য প্রার্থীকে ভোট দিতে। তবে পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি কয়েকগুণ বেশি লক্ষ্য করা গেছে। র্যাব ও পুলিশের উপস্থিতিতে শান্তি পূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়ার মৃত্যুতে পদশুন্য হয়। নির্বাচন কমিশন তফসীল ঘোষণা করলে
শরীয়তপুরে স্মার্ট গ্যালারী নামক মোবাইল শো-রুমে চুরির। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে শরীয়তপুর জেলা পুলিশের । এই বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান ২০ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন।প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানা যায়, চলতি মাসের ৫ তারিখ ভোরে জেলা শহরের পালং
ভোলার বোরহানউদ্দিনে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ মা ইলিশ রক্ষা পৃথক অভিযান চালিয়ে সোম ও মঙ্গলবার ২৪ ঘন্টায় ১৬ জন জেলেকে আটক করেছে। আটক ১৬ জনের মাধ্যে ১১ জনকে ১ বছর করে কারাদন্ড ও ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।উপজেলা মৎস্য বিভাগ জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের এসআই সাময়িক বরখাস্ত আকবর হোসেন ভূইয়া বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।আজ মঙ্গলবার দুপুরে নগরীর আখালিয়ায় রায়হান আহমদের বাড়িতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি বলেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, আমার বিশ্বাস আকবর এখনও দেশের বাইরে যায়নি।কারণ সীমান্তগুলোকে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করে দিয়েছি। তবে আকবর বিদেশে
ভোলার বোরহানউদ্দিনে বেসরকারি স্কুল,কলেজ,মাদ্রাসার তৃতীয় শ্রেণির কর্মচারি পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন রহমানিয়া মাদ্রাসা মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. শামছুদ্দীনের সভাপতিত্বে বক্তৃতা করেন, বোরহানউদ্দিন কামিল(আলিয়া)মাদ্রাসার অধ্যক্ষ এবি আহম্মদ উল্যাহ আনছারী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন,রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মেজবাহউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ
নির্বাচন কমিশনের মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ তার আগাম জামিন মঞ্জুর করেন।গত রোববার (১৮ অক্টোবর) নিক্সন চৌধুরীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী ড. শাহদীন মালিক জামিন আবেদন করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।
পুলিশের হেফাজতে রায়হান উদ্দিন নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ লাইন্স থেকে গ্রেফতার করা হয়। তাকে বিকেলের দিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবে পিবিআই তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম। সোমবার (১২ অক্টোবর) পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে মামলা
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। তাদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী চারজন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন পাঁচ হাজার ৬৯৯ জন।করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৮০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯১ হাজার ৫৮৬ জনে। এছাড়া গতদিনে সুস্থ
গত ১৯ অক্টোবর ২০২০ মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় সন্দ্বীপের কাছে ২ হাজার টন গম বোঝাইকৃত লাইটার জাহাজ এম ভি কারিনা-১ থেকে ১৪ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে। সন্দ্বীপ হতে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে নোঙ্গরে থাকা অবস্থায় লাইটার জাহাজটিতে ছিদ্র হয়ে পানি ঢুকে এবং ইঞ্জিন রুমে আগুন লাগে। উক্ত সংবাদ পেয়ে টহলে থাকা অবস্থায় বাংলাদেশ
সরকারের পদত্যাগ দাবি করার আগে গত ১২ বছরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার (২০ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে থেকে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল আর কেউ দেখেনি। বিএনপি ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না। তাই
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেছেন আদালত। চার্জ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।মঙ্গলবার (২০ অক্টেবর) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আসিফুজ্জামান তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম।এর আগে ২ সেপ্টেম্বর মামলাটি প্রস্তুত হওয়ায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম
দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকিরের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।এ বিষয়ে আইন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে।১৮ অক্টোবর আইন সচিব মো. গোলাম সারওয়ার সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকিরের দাখিল করা পদত্যাগপত্র দু’টি গ্রহণ করেছেন। এর আগে ১১ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ২টায় চুন্টা এ,সি একাডেমি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে লাঙ্গল প্রতীকের প্রার্থী হাজী মোঃ বাহার মিয়া, বলেন, আমার জীবনে এমন সুন্দর ভোট আর দেখিনি। ইউনিয়নের ১০ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে। এমন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা কল্পনারও বাইরে ছিল। তিনি আরও বলেন, গতকালও (ভোট গ্রহণের আগের দিন) ভাবছিলাম আমরা ভোট দিতে পারবা কিনা; এমন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ১৬ ডিসেম্বরের অগেই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। যাচায়-বাছাই শেষে ৫ থেকে ৭ ভাগ মুক্তিযোদ্ধা বাদ যাবে। তালিকায় নতুন করে কিছু মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হবে। কেউ তালিকা থেকে বাদ পড়লে আপিল করতে পারবেন। আর আগামী নভেম্বরে ভোটার তালিকা প্রকাশ এবং জানুয়ারিতে মুক্তিযুদ্ধ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।মঙ্গলবার সকাল ১১টার দিকে ঐতিহাসিক মুজিবনগর
ভোলার চরফ্যাসন বাজারে সদর রোডে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে।মঙ্গলবার (২০অক্টোবর) সকাল ৭টার দিকে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।চরফ্যাসন ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। অগ্নীকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। চরফ্যাসন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ও পৌর কাউন্সিলর আকতারুল আলম শামু দূর্ঘটনাস্হল পরিদর্শন করেছেন। চরফ্যাসন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার
সাভারের আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব-৪। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আটকদের আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে, সোমবার (১৯ অক্টোবর) রাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক মোঃ ইকবাল হোসেন ওরফে লেদু (৪৮) এবং তার স্ত্রী নার্গিস বেগম (৩৭)। তারা উভয় গোপালগঞ্জ জেলার বাসিন্দা। [https://enews71.com/content/post/5f8e9a0778dc9.jpg] র্যাব-৪ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাতে আশুলিয়ার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত চলবে। সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম এ প্রতিনিধিকে বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি। নির্বাচনে ২৪ হাজার ০৫১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১২হাজার ৪৫২ জন ও নারী ভোটার সংখ্যা ১১ হাজার
কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে নেছারাবাদ উপজেলা কৃষি অফিসের আয়োজনে মেলার শুভ উদ্ধোধন করেন, প্রধান অতিথি এ্যাড: শ,ম রেজাউল করিম (এমপি) মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রানালয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামীলীগ সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের অধিকার রক্ষা করা। কারণ খাদ্য ও পুষ্টি কৃষি
দেশের স্বনামধন্য মিডিয়া হাউস রূপসী বাংলা মিডিয়া লিমিটেড এর হেড অব বিজনেস হিসেবে যোগদান করেছেন সাজ্জাদ হোসেন চিশতী।রূপসী বাংলা মিডিয়া লিমিটেড এর ভিজ্যুয়াল ইউনিট এবং প্রিন্ট ইউনিট এর দায়িত্বে থাকবেন তিনি।চিশতী ২০০০ সালে দি ডেইলি বাংলাদেশ অবজারভার দিয়ে তার গণমাধ্যমে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি সমকাল, নয়াদিগন্ত, ইনকিলাব, আমার দেশ, আজকালের খবর, যায়যায়দিন, যুগান্তর, মানবকন্ঠ, ভোরের পাতা, অবজারভার, বাংলাদেশের খবর, আমাদের
বেতন কম, এই কারণে অনেকেই এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেন। কিন্তু এই কারণে কেউ যদি দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কথা বলেন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই ইচ্ছা প্রকাশ করেছেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন।বেতন কম। যে টাকা পান, প্রধানমন্ত্রী না থাকলে তার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারতেন। এত কম টাকায় সংসার খরচ চালাতে পারছেন না তিনি।