দিনভর চেষ্টা করেও বৈরি আবহাওয়ার কারণে গতকাল পদ্মা সেতুতে বসানো যায়নি ৩৪তম স্প্যান "টু-এ"। আবহাওয়া অনুকূলে থাকলে ও কারিগরি জটিলতা না দেখা দিলে আজ সেতুর মাওয়া প্রান্তের ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর বসানো হতে পারে স্প্যানটি।পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বেলা ১১টায় কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি
প্রাণঘাতী ভাইরাস করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো সারা বিশ্বে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। রবিবার সকাল পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে। দীর্ঘ হচ্ছে আক্রান্ত মানুষের তালিকাও। সুস্থের হারও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ।গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৫৯৮ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত
সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল ছিলেন হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি এমন বিশেষ ৫টি বৈশিষ্ট্য ও মর্যাদার অধিকারী ছিলেন, যা আগের কোনো নবি-রাসুলদের দেয়া হয়নি। এ বৈশিষ্ট্য ও গুণগুলো আল্লাহর পক্ষ থেকে শুধু বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য বিশেষ তোহফা। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা বর্ণনা করেছেন- হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রাজধানীর সদরঘাট নৌ টার্মিনালের ইজারা বাতিল করেছে। ফলে এখন থেকে এই নৌ রুট ব্যবহারে কোনো ফি দিতে হবে না যাত্রীদের।শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানায়। বিআইডব্লিউটিএ জানায়, সদরঘাটের ইজারা বাতিল করা হয়েছে। যাত্রীর নিজের বহনযোগ্য কোনো মালামাল কুলিরা ধরতে পারবে না। এমনকি যাত্রীদের বহনযোগ্য কোনো মালামালের জন্য ফি বা
বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের যুগ্ম সাধারন সম্পাদক বরিশাল প্রতিদিন পত্রিকার সাবেক যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল নিউজ বরিশালের প্রকাশক সাংবাদিক ফাহিম ফিরোজের পিতা রেজ্জাক হাং (৬৫)ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লা......রাজেউন)। আজ (২৪ অক্টোবর) রাত সোয়া ৮ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তাপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন
মার্কিন নির্বাচনে আগাম ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি আগাম ভোট দেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ১০ দিন আগেই আজ আগাম ভোট দিয়েছেন দেশটির পাঁচ কোটিরও বেশি নাগরিক। গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা। শুক্রবার পর্যন্ত ব্যালটে সিল মেরেছেন ইতোমধ্যে পাঁচ কোটি ৩৫ লাখের বেশি ভোটার। এদিকে করোনাভাইরাসের মধ্যেও
কক্সবাজার টেকনাফে র্যাব পৃথক অভিযান চালিয়ে ১৯ হাজার ৫ শত ৫০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় র্যাব ১৫ এর বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফের শাপলা চত্ত্বর এলাকার নীল দরিয়া বাস
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে স্বাগতিক বার্সেলোনাকে ১-৩ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫ মিনিটের মাথায় গোল খেয়ে শেষ পর্যন্ত আর দাঁড়াতে পারিনি বার্সা।শনিবার রাত ৮ টায় শুরু হওয়া ন্যু ক্যাম্পে শুরুতেই আক্রমণ ও পাল্টা আক্রমণে ১-১ গোলে প্রথমার্ধ শেষ হলেও জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।ম্যাচের ৫ মিনিটের মাথায় করিম বেনজেমার পাস থেকে বল পেয়ে দারুণ এক
কক্সবাজারের উখিয়ার বালুখালী পানবাজারে দু’দফায় হামলা,ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন্য আহত হয়েছে।এসময় একটি ইজিবাইক ছিনতাই করা হয়েছে। আরও হামলার ভয়ে প্রায় দোকান পাঠ বন্ধ রয়েছে। দুই বিবাদমান পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীদের ধারণা আরও ঘটনা হওয়ার আশংকা রয়েছে।শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বালুখালী পান বাজারে দেখা গেছে থমথমে অবস্থা।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর ‘মানসিক পরীক্ষার দরকার’ বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোর মনোভাবের তীব্র নিন্দা জানিয়ে এরদোগান বলেন, এমন রাষ্ট্রপ্রধান সম্পর্কে কেউ কী বলতে পারেন, যে বিভিন্ন ধর্মের লাখ লাখ অনুসারীকে এভাবে আচরণ করে? প্রথমত, তার মানসিক পরীক্ষা করা উচিত।মাক্রোর পরিকল্পনা হলো, আগামী ডিসেম্বরে তার সরকার একটি
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বড়ইতলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ঝিনাইদহের কুলবাড়িয়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী নাজমা আক্তার (৪০) ও তার ছেলে সিয়াম হোসেন (০৩)। রবিবার সন্ধ্যায় মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলায় এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, পেশায় বিআরটিসির বাসচালক ঝিনাইদহের বাসিন্দা মিজানুর রহমান তার শ্বশুরবাড়ি লক্ষীপুরের রামগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জের ভৈরবে তার কর্মস্থলের
বর্তমান সময়ের বলিউডের জনপ্রিয় সংগীত তারকা নেহা কক্কর সাত পাকে বাঁধা পড়লেন। তার স্বামী রোহানপ্রীতও সংগীতশিল্পী। জি টিভির শো সারেগামাপা লিটস চ্যাম্পসের প্রতিযোগী ছিলেন রোহনপ্রীত, তিনি ভারতের গানের জগতে পরিচিত মুখ। এরই মধ্যে তাদের বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার দিল্লির গুরদাওরায় নেহা-রোহানপ্রীতের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের অনুষ্ঠানে তাদের দুই পরিবারের সদস্য ও
দেশের অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের একমাত্র সংগঠন অনলাইন এডিটরস কাউন্সিলের নির্বাহী সভাপতি হলেন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজনাউ ২৪ ডটকমের প্রধান সম্পাদক ওয়াহিদ মিল্টন। অনলাইন এডিটরস কাউন্সিলের সভাপতি আহাদ চৌধুরী তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়েছে। পত্রে বলা হয়েছে, অনলাইন এডিটরস কাউন্সিল এর সম্মানিত নীতি নির্ধারনী সদস্যদের সাথে পরামর্শক্রমে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজনাউ
কক্সবাজার টেকনাফে পরিত্যাক্ত অবস্থায় নাফনদীর কিনারায় লবণ মাঠে ৫০ হাজার ইয়াবা কুড়িয়ে পেল বিজিবি। বিজিবি সুত্রে জানা যায়, টেকনাফের ছ্যুরিখাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে বিশেষ টহল দল প্রচ- ঝড় ও ভারী বর্ষণের মধ্যেও বিজিবি’র চৌকস দল সেখানে অবস্থান নেয়। পরে ভোররাতে নাইট ভিশন ডিভাইস দ্বারা কয়েকজন ব্যক্তিকে ছ্যুরিখাল
সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় মূল আসামি শনাক্ত হয়েছে এবং খুব শিগগিরই তাকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, কোন অপরাধী অপরাধ করে পার পাচ্ছে না। তাদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, কোন জাতীয় দুর্যোগ যখনই আসে তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়। শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৭৮০ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৭ হাজার ৫০৭ জনে।শনিবার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা
ঘানায় একটি গির্জা ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। দেশটির পূর্বাঞ্চলের আখেম বাতবি শহরো মঙ্গলবার প্রার্থনা সভা শেষ করার পরপরই ‘দি চার্চ অব প্রোজপারেটি’ নামক গির্জাটি ভেঙে পড়ে। খবর আল জাজিরার।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, উদ্ধারকর্মীরা চিরুনি অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আটজনকে জীবিত উদ্ধার করেছে। ভবনটি ভেঙ্গে পড়ার সময় প্রায় ৬০ জন লোক সেখানে ছিলেন। দুর্ঘটনার
সাবেক অ্যাটর্নি জেনারেল ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) দুপুর দুইটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।এই জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সুপ্রিম কোর্টর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ বিপুল
সরকার নারী গাড়িচালক তৈরির সুযোগ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পুরুষদের তুলনায় নারী গাড়ি চালকরা অধিক সাবধানি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সরকার নারী গাড়িচালক তৈরির সুযোগ বাড়াচ্ছে।’শনিবার ব্র্যাক-বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন কাদের। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে
কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ ধরতে যাওয়ায় সুশান্ত মালো (২৪) নামের এক জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। রাত আড়াইটা থেকে সকাল আটটা পর্যন্ত এ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কাউখালী থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নদী থেকে প্রায় দুই হাজার মিটার
চলছে দুর্গাপূজা। এ পূজার উৎসবের আসল আমেজটা পাওয়া যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে। বিশেষ করে কলকাতা শহরের দুর্গাপূজার আলাদা খ্যাতি রয়েছে। এবার সেখানে পূজা উপভোগ করছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। স্বামী কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে তিনি ঘুরে ঘুরে মণ্ডপে পূজা দেখছেন। একটি পূজা মণ্ডপে গিয়ে মহাষ্টমীর আরতিতেও অংশ নিতেও দেখা গেল মিথিলাকে। এ সময় তার সঙ্গে ছিলেন কলকাতার অভিনেত্রী
দু-দিন ধরে সারা দিন সরাইলে মেঘাচ্ছন্ন আকাশে-ঝিরিঝিরি বৃষ্টি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, যদিও কার্তিক মাস এসেছে এক সপ্তাহের ধর-ধর। শনিবার (২৪ অক্টোবর ) সকালে তোলা ছবি উপজেলার শাহবাজপুর ব্রীজ থেকে।আকাশ থাকবে ঝকঝকে নীল। সূর্য ছড়াবে মিষ্টি আলো। সঙ্গে হালকা হিম বাতাস। কিন্তু প্রকৃতির মাঝে এখন কোনো কিছুরই দেখা নেই। বরং আকাশ মেঘাচ্ছন্ন। ঝরছে ঝিরিঝিরি বা ভারী বৃষ্টি। সূর্যের দেখা তো নেই
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিষ্ফোরণে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৪০নম্বর পিলারের নিকটবর্তী রেজু আমতলী এলাকায় এই ঘটনা ঘটে।জানা গেছে, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এক (ওয়েষ্ট) এর আশ্রিত রোহিঙ্গা নাগরিক এমদাদ হোসেনের দুই ছেলে জাবের ও মোঃ হোসেন সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় যায়। সময় মিয়ানমার সীমান্তের মেইন পিলার নং- ৪০ এর কাছাকাছি পৌছামাত্র মাটিতে পুঁতে
প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ নেয়া হয়েছে পল্টনের নিজ বাসায়।রফিক-উল হকের দীর্ঘ দিনের সহকর্মী সালেহ উদ্দিন আহম্মেদ জানান, পল্টনের বাসায় মরদেহ কিছুক্ষণ রাখার পর তার মরদেহ নেয়া হবে বায়তুল মোকাররমে। সেখানে তার দ্বিতীয়