ফেসবুকে ভাস্কর্য নিয়ে স্ট্যাটাস দেয়ার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক খালেদ খান রবিনকে স্থায়ী বহিষ্কার করেছে সংগঠনটি। শনিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি
বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন ও ঝালকাঠী পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম-বার)। সোমবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় নগরীর পলিটেকনিক কলেজ রোডস্থ নবনির্মিত এ ভবনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বরিশাল পুলিশ রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ
বহুল আলোচিত নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গাদের নিরাপত্তায় পৃথক থানার পাশাপাশি আর্মড পুলিশের ৭০০ সদস্যের সমন্বয়ে একটি ব্যাটালিয়ন করতে যাচ্ছে সরকার। আয়তন এবং জনসংখ্যার শর্ত পূরণ না হলেও শুধু রোহিঙ্গাদের জন্য ভাসানচরকে বিশেষ মডেল থানা হিসেবেই গড়ে তোলা হবে।প্রথম বহরে ভাসানচরে আশ্রয় পেয়েছে উখিয়ার কুতুপালং এবং বালুখালী ক্যাম্প থেকে আসা এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। আরও বেশ কিছু রোহিঙ্গা ভাসানচরে আসতে চায়।
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে সোমবার ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায়, উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস
বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলাকারীদের চরম মূল্য দিতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপযুক্ত প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। রাজধানীর ধোলাইপাড়ে নির্মাণাধীন ভাস্কর্যের কাজ চলবে। ভাস্কর্য হবেই। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন।সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অসুস্থ বোধ করায় শিক্ষামন্ত্রী রোববার (৬ ডিসেম্বর) কোভিড টেস্ট করেছেন। রাতে ফল পজিটিভ আসে। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন, তিনি সুস্থ রয়েছেন।
কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।সোমবার সকাল ১১ টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ও বাসষ্ট্যান্ড প্রদক্ষিণ করে জামতলা মোড় নামক স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বেলা ১১টার দিকে মামলা গ্রহণের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।মামলার আসামি মামুনুল
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।সোমবার (৭ ডিসেম্বর) সকালে এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে উপাচার্য বলেন, এ ভাঙচুরের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশের স্বাধীনতার মর্মমূলে আঘাত করা হয়েছে। মুক্তিযুদ্ধের নয় মাস যারা স্বধীনতা
নাটোরের লালপুরে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি নেহারুল করিম ওরফে ফরেন (৪০) কে আটক করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ। সে ওয়ালিয়া আমিন পাড়া গ্রামের মৃত রেজাউল করিম বাবুর ছেলে। রবিবার ( ৬ ডিসেম্বর) ভোরে উপজেলার ওয়ালিয়া আমিন পাড়া গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে আটক করে পুলিশ। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ফারুক হোসেন আটকের সত্যতা নিশ্চত করে জানান, আটককৃত নেহারুল করিম ওরফে ফরেন
সুস্থতা মহান আল্লাহ তাআলার অন্যতম নেয়ামত। কিন্তু একান্তই যদি কেউ এমন অসুস্থ হয়ে যায় যে, তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। অসুস্থতার কষ্ট যত বেশিই হোক না কেন, মৃত্যুও কামনা করা যাচ্ছে না; সেই মুহূর্তে অসুস্থ ব্যক্তি কিংবা তার পরিবার আল্লাহর কাছে কী দোয়া করবেন?অসুস্থ ব্যক্তির অসুখ যখন খুব বেশি বেড়ে যায়, তখন অনেকেই মৃত্যু কামনা করেন। না, এটি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ, যুবলীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন । রবিবার বিকেলে গোপালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী প্রভাষক ইকবাল হোসেন রিপনের নেতৃত্বে গোপালপুর রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গোপালপুর কড়ই তলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, গোপালপুর পৌরসভার নৌকার
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের আয়োজনে রবিবার দুপুরে মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মুক্ত মঞ্চে মিলিত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন,যুগ্ম সাঃ সম্পাদক জিয়াউর রহমান মানিক,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইন পরিপন্থী ঔদ্ধত্যপূর্ণ কোনো বক্তব্য বা আচরণ সহ্য করা হবে না।রোববার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাদের সতর্ক করছি। মানুষ ও দেবতার ভাস্কর্য যারা গুলিয়ে ফেলে তাদের বিবেক দিয়ে, অন্তর দিয়ে বাস্তবতা
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. এম মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, প্রগতিশীল শিক্ষক সমাজ মনে করেন স্বাধীনতা বিরোধী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শাপলা ফোরাম ও ছাত্রলীগের নেতাকর্মীরা।রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন,
বরিশালের হিজলা উপজেলার খুন্না বাজার ডাকবাংলোর পশ্চিম পাশে বরিশাল ইসলামি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে " ভিশন সেন্টার " নামে শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার হোসেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানুষের সেবা করাই তাদের মূল লক্ষ্য। তাই মাত্র ৮০ টাকা ফি দিয়ে প্রতিদিন সকাল ৯ টা
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডাকবাংলোটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের চার পাশ ঝাঁড়-জঙ্গলও বিষাক্ত পোকা-মাকড়ে ভরে গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের বাহিরে প্রাচীর রয়েছে আর ভিতরে পচা দুর্গন্ধ ময়লা- আবর্জনাও ফেন্সিডিলের বোতল পড়ে আছে। হঠাৎ যে কারও দেখে মনে হবে ডাকবাংলো নয় যেন গনশৌচাগার ও মাদক সেবীদের ব্যবসায়ীক প্রতিষ্ঠান। অযত্নে অবহেলায় ভবনের চারপাশে ঝাড়-জঙ্গলে ছেয়ে গেছে।
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৫ পেশাদার জুয়ারীকে আটক করেছে র্যাব-৪। এ ঘটনায় খেলার তাশ ও নগদ টাকা উদ্ধার করা হয়।রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এ এইচ আদনান তফাদার।এর আগে শনিবার (০৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিকভাবে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) '৭১ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি' নামক ভাস্কর্য ও জাতির জনকের মুর্যাল ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। রবিবার(৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তচত্বরে অবস্থিত ভাস্কর্যটি ও বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের পাশে অবস্থিত জাতির জনকের মুর্যাল ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্হা দেখা যায়। নিরাপত্তা জোরদারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের নিরাপত্তায়
ভাস্কর্য নিয়ে তীব্র সমালোচনা করার কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক গংদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করতে অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিশান মাহমুদ।রোববার (০৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এই আবেদন দেওয়া হয়।মো. জিশান মাহমুদ বলেন, ফৌজদারি কার্যবিধি আইনের ১৯৬ ধারার বিধান মোতাবেক রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আমলে নেওয়ার পূর্বশর্ত হিসেবে
কলকাতার বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় মারা গেছেন। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। রবিবার সকালে প্রবীণ এই অভিনেতার মৃত্যু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। তার প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়।অভিনয় করেছেন
দ্রুতগামী ট্রাকটারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাড়কে ব্রাহ্মণ বাড়িয়ায় ট্রাকটারের ধাক্কায় নিহতরা হলেন-হেলাল মিয়া (২৬) ও বসু(৩৩) নামে মোটরসাইকেলের চালক ও আরোহী দুইজন নিহত হয়েছেন। রবিবার (৬ ডিসেম্বর ) দুপুরে বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত হেলাল মিয়া সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামে। পুলিশ সুত্রে জানাযায়, দুপুরে একটি মাটিবোঝাই ট্রাকটার রামপুর এলাকার একটি ইটভাটার দিকে