
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২০, ১৯:১৬

বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে সোমবার ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায়, উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সভায় যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা হলো, ১৬ ডিসেম্বর সকালে সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে ৩১ বার তপোদ্ধনী, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৭ টায় বঙ্গবন্ধু ম্যুরালে এবং সকাল সোয়া ৭ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০ টায় আলোচনা শেষে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,
দুপুরে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া-প্রার্থনা, হাসপাতালে উন্নয়ন খাবার পরিবেশন, ১৫ ও ১৬ ডিসেম্বর সরকারি- বেসরকারি ভবনে আলোকসজ্জা করতে হবে। সকল পর্যায়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। করোনা ভাইরাসের কারণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এ বছর বন্ধ থাকবে। সভায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যমকর্মি, জন প্রতিনিধি সহ সভা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
