শনিবার সাজ-সকালে(শনিবার) অভিযান চালিয়ে উখিয়া পাহাড় কেটে মাটি পাচার কালে প্রায় চার-পাঁচ কিলোমিটার ধাওয়া করে একটি ডাম্পার আটক করেছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ছুটির শীতের সকাল। এই সুযোগে হয়তো নিশ্চিন্তেই পাহাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছিলো। কিন্তু খবর পেয়ে অভিযানে নামি আমরা। হিজলিয়ায় অভিযানে হাতেনাতে ধরা পড়তে হলো। তবে সিগনাল দিলাম, থামলো না। প্রায় চার-পাচ কিলোমিটার
জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান"এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা উপজেলা প্রশাসন এর আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুর এর প্রতিবাদে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা এর নেতৃত্বে শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপজেলা চত্বরে মানববন্ধনে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিথ্যা কথা বলতে বলতে সত্য ভুলে গেছেন।আজ শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিদিন একটি করে সংবাদ সম্মেলন করেন। এই সংবাদ সম্মেলনের একটাই বিষয়- বিএনপির বিরুদ্ধে আজগুবি, কল্পিত সব মিথ্যাচার
আগামী ১৫ ডিসেম্বর থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন নেয়া শুরু হবে। করোনাভাইরাস মহামারীর কারণে এবার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে কোনও পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমে ভর্তি করা হবে।অনলাইনে (gsa.teletalk.com.bd) আসছে ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আসছে ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে জানিয়ে ভর্তি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও
বর্ষাকালে বন্যার আর তিস্তার হিংসা স্রোতে বিলিন হয় ঘরবাড়ি ও ফসলি জমি। শুস্কমৌসুমে জেগে উঠা বালু চর দখলে নিতে চলে গ্রামবাসীর সাথে ভুমি দস্যুদের সংঘর্ষ। লালমনিরহাটের কালীগঞ্জে সেটেলমেন্ট কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারী খতিয়ানভুক্ত ৪০ একর জমি নিজের নামে রেকর্ড করেন নেন আমিন উদ্দিন নামে এক ব্যক্তি। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলাও দায়ের হয় আদালতে।জানা গেছে, ভারতের সিকিম উপত্যকা থেকে
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, 'বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে যে মামলা করা হয়েছে, তার তথ্য-উপাত্ত দুর্বল। প্রাথমিক তদন্তেই তা খারিজ হয়ে যাবে বলে আশা করছি।গতকাল বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হল: প্রশ্ন: আপনারা দাবি করছেন, ভাস্কর্য ও মূর্তি একই জিনিস... মামুনুল হক: ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য ও
করোনা মহামারি ঠেকাতে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা ও সৌদি আরবের পর পঞ্চম দেশ হিসেবে ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে মেক্সিকো। মেক্সিকোর স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি অনুমোদনের আবেদন করে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটাল। খবর এএফপির।এক সংবাদ সম্মেলনে হুগো লোপেজ বলেন, ‘মেক্সিকো হচ্ছে চতুর্থ দেশ যার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা কোফাপ্রিস ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহার অনুমোদনের
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ করে দিয়েছিল। তবে ভাইরাসের প্রাদুর্ভাব কম শুরু করার পর অনেক প্রতিষ্ঠান কর্মীদের অফিসে ফিরিয়ে আনছে শুরু করেছে। যদিও এখন অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবার আর কর্মীদের ঘরে বসে কাজের পথে হাঁটছে না। কর্মীদের ফিরতে হবে অফিসে! গত বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে
যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত - এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় উদযাপন হলো ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০। দিবসটি উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১২ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। এসময় বিশেষ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি ও আল হাইআতুল উলয়া বোর্ডের কো-চেয়ারম্যান, হেফাজতে ইসলামীর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমীর শারীরিক অবস্থা সকটাপন্ন।শনিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় নূর হোছাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, হুজুরের শারীরিক অবস্থা শুক্রবার (১১ ডিসেম্বর) রাত থেকে খারাপের দিকে গেছে। সকালে আরও বেশি সংকটাপন্ন। এ অবস্থায় আল্লাহ রব্বুল আলামীনের
তাপমাত্রার পারদ ক্রমেই কমেই যাচ্ছে। রাত থেকে দুপুর অবধি চারপাশে ঘন কুয়াশায় ঢাকা। মেঘমুক্ত আকাশে কমেছে জলীয়বাষ্পও। সঙ্গে যোগ হয়েছে শীতল হাওয়া। কনকনে ঠান্ডার সঙ্গে বয়ে যাওয়া হিম বাতাসে উত্তরাঞ্চলের মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতে এই অঞ্চলের প্রতিটি জেলার মানুষের রোজকার ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ আর গরিব-দুস্থরা। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন যাচ্ছে অহসায়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।নেছারাবাদ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন, কাউখালি, নেছারাবাদ সহকারী পুলিশ সুপার(সার্কেল) শেখ রিয়াজ উদ্দীন, অফিসার ইন চার্জ আবির
রাজধানীতে মুমূর্ষু করোনা রোগীদের সুচিকিৎসার জন্য ডেডিকেটেড সরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) শয্যা দুর্লভ হয়ে উঠেছে। চলমান মহামারির এ সময়ে রাজধানীর সরকারি ১০টি হাসপাতালের মধ্যে ৮টিতে সর্বসাকুল্যে আইসিইউ শয্যা রয়েছে মাত্র ১১৩টি। সর্বশেষ ১১ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, এই ১১৩টি শয্যার মধ্যে ১০৪টি অর্থাৎ ৯২ শতাংশই এখন করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীতে পরিপূর্ণ। ফাঁকা আছে মাত্র ৯টি শয্যা। অপরদিকে, বেসরকারিভাবে ঘোষিত
জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান- এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলা প্রশাসন এর আয়োজনে মানববন্ধন ও র্র্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুর এর প্রতিবাদে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর নেতৃত্বে শনিবার ১২ ডিসেম্বর সকাল পৌনে ১১ টায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপজেলা চত্বরে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। মানববন্ধন শেষে উপজেলা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন ঢালার মুখ থেকে আবদুল আমিন নামের এক যুবক কে ৯৭৫ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ।ধৃত আবদুল আমিন ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়ার মৃত ভিডিপি আবদুর রহমানের ছেলে।১১ ডিসেম্বর বিকেলে এ অভিযান চালানো হয়। অপরদিকে একই দিন উপজেলার
বড় দুঃসংবাদ পেলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের চারটি স্টেটের নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।এই সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্য এই মামলাটি করে। সেখানে বলা হয় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ না। এই চারটি স্টেটে বিজয়ী হয়েছেন জো বাইডেন।এই মামলাটিতে ১৯ স্টেটের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন
প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন বিএনপির বেলজিয়াম শাখার সভাপতি আহমেদ সাজা।শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে বেলজিয়ামের আলেস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ছাড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, করোনা শনাক্তের পর আহমেদ সাজা কয়েকদিন ধরে বেলজিয়ামের আলেস্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার না ফেরার দেশে
বিশ্বে করোনাভাইরাস থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা প্রায় পাঁচ কোটির কাছাকাছি। করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, আজ শনিবার বাংলাদেশ সময় সকাল নয়টা পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ১০৬ জন।ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৭৮৫
প্রিয় নবি হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা পরিপূর্ণ ঈমানদার হওয়ার অন্যতম শর্ত। কেমন ভালোবাসতে হবে প্রিয় নবিকে? আর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতে তাঁকে? তাঁকে ভালোবাসার বিষয়ে কী বলেছেন তিনি? মুমিন মুসলমানের ঈমান পরিপূর্ণ হয়েছে কিনা তা বুঝার অন্যতম মাপকাঠি হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা। কেননা প্রিয় নবির সঙ্গে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এ সম্পর্কিত আলোচনাই
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এবার বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ স্টল বসিয়ে অনুষ্ঠিত হচ্ছে না। তবে ভার্চুয়ালি মেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। ভার্চুয়ালি বইমেলা অনুষ্ঠিত হলেও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এলে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বসিয়ে যেকোনো মাসে ‘অমর একুশে গ্রন্থমেলা’ হতে পারে বলে তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। তিনি বলেন, আগামী বছরে
আর্মেনিয়ার সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে এবং এজন্য তাদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার আজারবাইজানের বিজয় উৎসবে যোগ তিনি এই দাবি করেন।এরদোয়ান বলেন, আর্মেনিয়ার সেনারা যুদ্ধাপরাধ করেছে। তারা শহর, গ্রাম, মসজিদ ধ্বংস করেছে। তাই তাদের বিচার হওয়া উচিত। আর্মেনিয়ার সেনা অবশ্য দাবি করে, তারা নয়, এসব ধ্বংস হয়েছে আজারি সেনার। এজন্য তাদের বিচার হওয়া উচিত। আর্মেনিয়ার
সিরিয়ায় আইএস জঙ্গিদের আত্মঘাতী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। মৃতদের মধ্যে তুরস্কের তিন জন সেনাও রয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ১২ জন। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব সিরিয়ার রাস আল আহিন শহরে। খবর ডন ও আরব নিউজের।আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব সিরিয়ার রাস আল আহিন শহরটি মূলত পরিচালনা করে তুরস্কের সেনাবাহিনীর একটি বিশেষ শাখা। বৃহস্পতিবার তাদের একটি দল রাস আল আহিন
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল বাজার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলার প্রতিবাদে, শুক্রবার(১১ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে প্রতিবাদ ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ
স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে পাবনায় ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা বকুল হোসেনকে (৪০) কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।সদর উপজেলার দোগাছী ইউনিয়নের অনন্তবাঁধ দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বকুল সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার