আগামী ১৫ জানুয়ারির পর থেকে দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।রবিবার স্বাস্থ্য অধিদফতরে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ভ্যাকসিন সংক্রান্ত চুক্তি সই হওয়ার পর তিনি এমনটি জানান। কবে নাগাদ ভ্যাকসিন আসতে পারে দেশে— এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি ১৫ জানুয়ারি পর আমরা এই ভ্যাকসিন পাব। এর আগে অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। আমাদের ওষুধ
হেফাজতে ইসলাম বাংলাদেশর মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুর মারা গেছেন। গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেয়া হয়। নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে "জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান" শ্লোগানে টাঙ্গাইলের গোপালপুরে প্রতিরোধ সমাবেশ করেছে, উপজেলার সকলস্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার (১২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের বিআরডিবি মাঠে অনুষ্ঠিত এ প্রতিরোধ সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর
দুর্দান্ত সেঞ্চুরি করলেন নাঈম শেখ। ৬৪ বলে ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে করলেন ১০৫ রান। তবুও হারল তার দল বেক্সিমকো ঢাকা। ২ রানে ম্যাচটি জিতে নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল। আর লিগ পর্ব থেকেই বিদায় নিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্লে-অফ নিশ্চিত করা অন্য তিনটি দল হলো গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা ও ঢাকা। এদিন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের মাঠে ৫-০ গোলে হারের পর দেশে ফেরার আগে গত বৃহস্পতিবার জামালের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। শনিবার পজেটিভ রিপোর্ট আসে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে আরওজানানো হয়, জামালের তেমন কোনো উপসর্গ দেখা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি বিক্ষোভ সমাবেশে হঠাৎ করে গাড়ি ঢুকে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে শহরটির ম্যানহাটন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ। পুলিশ জানিয়েছে, বিকেল ৪টার দিকে মিডটাউন ম্যানহাটন সংলগ্ন মারি হিল আবাসিক এলাকার থার্টি ৩৯তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউর মোড়ে ঘটনাটি ঘটে। খবর এনবিসি নিউজের
আগামীকাল রবিবার ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার ( ১২ ডিসেম্বর) এক তথ্যবিবরনীতে বলা হয়, মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়াও ১৬ ডিসেম্বর প্রত্যূষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত জহির আহমদ স্নৃতি ফাউন্ডেশন গঠন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।১২ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় কাস্টমস স্টেশনস্থ ক্যাফে হাইওয়ে রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় শিক্ষক,জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৮ ডিসেম্বর জহির আহমদ স্নৃতি ফাউন্ডেশন এর মতবিনিময় ও আত্নপ্রকাশ সভা অনুষ্ঠিত হবে।উক্ত সভা বাস্তবায়নে ৮ সদস্য
শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা পশ্চিমপাড়া এলাকার রাশেদ, বয়স ১৮। তার বিরুদ্ধে ২০০০সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩৯(১)/০(ক)/৩০ ধারায় ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের হয়েছে। আর এতেই হণ্য হয়ে রাশেদকে খুঁজছে পুলিশ। জানা যায়, সদর উপজেলার কুঠুরাকান্দা পশ্চিমপাড়া এলাকার ঢাকায় অবস্থানরত ব্যবসায়ী রহমতুল্লাহ’র মেয়ে (ছদ্ম নাম নদী ১৪) ওই এলাকার স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ার সময় রাশেদের সাথে
ভারতের বেঙ্গালুরুতে তাইওয়ানের আইফোন প্রস্তুতকারক সংস্থা 'উইস্ট্রন করপোরেশন' এর কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। ঠিকমতো বেতন না দেওয়ার অভিযোগে শনিবার (১২ ডিসেম্বর) প্রায় ২ হাজার কর্মী কারখানাটিতে হামলা চালান। বেঙ্গালুরুর নারাসাপুরায় সংস্থার এ কারখানা অবস্থিত। ৪৩ একর জমির ওপর গড়ে ওঠা কারখানায় প্রায় ১০ হাজার কর্মী কাজ করেন। এখানে অ্যাপলের স্মার্টফোন ছাড়াও বায়োটেক ডিভাইস তৈরি হয়। পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজারের খবরে বলা
‘জাতির পিতার সন্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নাটোরের লালপুরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন সরকারি কর্মকর্তারা। সরাদেশের ন্যায় শনিবার (১২ ডিসেম্বর) শনিবার বেলা ১২টার সময় লালপুর উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীর আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এই প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবাদ সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুুল
দেশে বালিশ ও পর্দ্দা কেলেংকারীর পর এবার চামচ কেলেংকারীর ঘটনা ঘটেছে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলোতে একটি চামচ কেনার ব্যায় দেখানো হয়েছে ৯৭ হাজার টাকা। ২০২০ সালের ৮ জুন ওয়ার্ক মেমোরেন্ডামে (নং ডাবিøউ-৩/২৩৬) ক্রোকারিজ সামগ্রী কেনা বাবদ ৯৭ হাজার টাকার ব্যয় দেখানো হয়। কুষ্টিয়ার চৌড়হাস মোড়ের নাসির উদ্দীন মোল্লা এই মালামাল সাপ্লাই করেন। কিন্তু পরিদর্শন বাংলোর বেয়ারার রফিকুল ইসলাম জানান,
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নওগাঁয় সমাবেশ করেছে জেলা ও সদর উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁর জেলা প্রশাসক মো: হারুন অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) গাজী দেলোয়ার হোসেন, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ
পিরোজপুরের কাউখালীতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষ্যে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে কাউখালী প্রেসক্লাবের আয়োজনে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাবেক সহ-সভাপতি প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এবিএম
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নুসরাত ফারিয়া বলেন, ‘জ্বর ও ঠাণ্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শারীরিক কোনো জটিলতা নেই। দোয়া চাই সবার কাছে।’ করোনায় আক্রান্তের মিছিল শোবিজে দিন দিন বেড়েই চলছে। আজ শনিবার দুপুরে জানা গেছে অভিনেতা আরেফিন শুভ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার খবর
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী গ্রামের লোকজন শনিবার তাদের গ্রামের মধ্য দিয়ে যাওয়া বেতবাড়ী আঞ্চলিক সড়কে স্বেচ্ছাশ্রমে মাটি ফেলতে শুরু করেছেন। এই সড়কটির বেতবাড়ী পাকার মাথা থেকে পার্শ্ববর্তী পূব সাতবাড়ীয়া গ্রাম পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে সংস্কার অভাবে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। আর এতে এই গ্রামের লোকজন এই রাস্তায় চলাচলে চরম দুভোর্গ পোহাচ্ছিলেন। গত বন্যায় এই রাস্তার নিচু অংশে গ্রামবাসী স্বেচ্ছা ভিত্তিতে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালে পৃথক পৃথক প্রতিবাদ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে তিনটি সংগঠন। শনিবার দুপুরে বিভাগীয় ও জেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন। আর বাংলাদেশ স্বাস্থ্য সহকারীদের সংগঠন অশি^নী কুমার হলের সামনে মানবন্ধন এবং দুপুর ১২ টায় নগরীর নাজির মহল্লাস্থ কার্যালয়ের সামনে মানবন্ধন করে দি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নেতারা। সরকারী কর্মকর্তা
দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ২০ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জনের। আজ শনিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক
চট্টগ্রামের কর্ণফুলীতে নদীতে ১০ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের কাজ ৬১ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউব খনন কাজের উদ্বোধনকালে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এই টানেল দক্ষিণ
সংবিধান ও রাষ্ট্রের ওপর আঘাত কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।ঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শনিবার সকালে সরকারি কর্মকর্তা ফোরাম আয়োজিত এক সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 'জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান' স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আইজিপি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার ওপর হামলা মানে সংবিধানের ওপর
ইসরায়েলের কঠোর সমালোচনা করে সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল বলেছেন, ‘নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর তৈরি করে রেখেছে ইসরায়েল। দেশটিতে ইহুদি ছাড়া অন্য ধর্মের অনুসারীরা রাষ্ট্রীয় বৈষম্যের স্বীকার।’সম্প্রতি বাহরাইন সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সামনে এসব কথা বলেন তিনি। সৌদি এই যুবরাজ ইসরায়েলকে সাম্রাজ্যবাদী, দখলদার ও স্বঘোষিত ইহুদি রাষ্ট্র বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘পুরো ফিলিস্তিনকে তারা এখন একটি কারাগারে
জাতির পিতার সম্মান-রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সকল সরকারি চাকুরিজীবী কর্মচারীদের সমন্বয়ে স্বাস্থবিধি মেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১২ ডিসেম্ভর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সারা দেশের ন্যায় কুষ্টিয়ায় জাতির পিতার ভাষ্কর্য দুর্বিত্বদের দ্বারা ক্ষতিগ্রস্থ্য ও অবমাননা হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে সকল সরকারি চাকুরিজীবী কর্মচারিদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী
ঢালিউড তারকা আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই শুটিং বন্ধ করে আইসোলেশনে চলে গেছেন।ফেসবুকে আজ শনিবার এক ভিডিও বার্তায় করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শুভ। তিনি বলেন, নয় মাসের লড়াইয়ের পর শেষ পর্যন্ত করোনা হয়েই গেল। গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে। বাসায় আছি। স্বাদ ও গন্ধে একটু সমস্যা হচ্ছে। আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরবো।নুসরাত ফরিয়া
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এ দীপ্ত স্লোগানকে সামনে রেখে বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকতা ও কর্মচারীবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে উপজেলা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর সহকারী কমিশনার আব্দুল হাই সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা