আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাস করেই বলেই দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয়। রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো কৃতজ্ঞতাবোধ নেই।আজ বুধবার সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে চারলেনের দ্বিতীয় নয়ারহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। মানুষ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবের এমন অভিযোগ প্রসঙ্গে
মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান।বুধবার (০২ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নাটোরে লালপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে লালপুর উপজেলা আওয়ামীলীগ। বুধবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ গেটে এই কর্মসূচী পালন করা হয়। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধক্ষ্য
ধামরাই পৌর এলাকার কৃতিসন্তান, বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ, যুবলীগ কর্মী ও স্থানীয় সকলের আস্থাভাজন মোঃ রবিউল ইসলাম নয়ন কে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী। তরুণদের মাঝে মোঃ রবিউল ইসলাম নয়ন যেমন জনপ্রিয়, তেমনি মুরুব্বিদের কাছেও গ্রহণযোগ্য একজন যোগ্য প্রার্থী।এ ওয়ার্ডের এলাকাবাসী মোঃ রবিউল ইসলাম নয়নকে কাউন্সিলর হিসেবে পেতে চায় বলে তৈরি হয়েছে ঐক্যবদ্ধ একটি ইউনিট। তারা মোঃ
পয়েন্ট টেবিলের তলানির দুই দলের লড়াই। তিন ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি বেক্সিমকো ঢাকা। সমান ম্যাচে একটি জয় পেয়েছে ফরচুন বরিশাল। আজ (বুধবার) নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হলো এ দুই দল।ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীম। ঢাকার আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবেন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজরা।আগের ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ঢাকা।
বিশ্বের প্রথম করোনা টিকা বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী সপ্তাহে থেকে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি টিকা পাওয়া যাবে দেশটির বাজারে। বুধবার বাংলাদেশ সময় দুপুরে চূড়ান্ত অনুমোদনও দেয়া হয়েছে। স্কাই নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সংস্থা ফাইজার এবং জার্মানির বায়োএনটেক ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের মুখপত্র বলেছেন, সরকার দেশটির মেডিক্যাল রেগুলেটরি মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ)
ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরীকে হত্যার পর মরদেহ পোড়ানোর অভিযোগে করা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।বুধবার (২ ডিসেম্বর) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পেশকার সামছুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১০ ডিসেম্বর নিখোঁজ হন কোন্ডা
বিজয়ের মাস এই ডিসেম্বর মাস । এ মাস এর শুরুতে বাংলাদেশ পুলিশ অসাধারন এক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভ্রমণ পিপাসু রোকসানা আক্তার (৩৮), ও তার স্বামী- আব্দুল ওহাব’সহ ঢাকা থেকে সাজেক ভ্যালি ভ্রমণে আসে। প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর সাজেক ভ্যালি পরিদর্শন করে পাহাড়ের নিচে ঝরণা দেখার উদ্দেশ্য স্বামী সহ রওনা করে। প্রায় ২০০০ ফুট নিচে নামার পর হঠাৎ হোঁচট খেয়ে পা ভেঙ্গে ফেলে
পালা গানে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার বাকি দুই আসামি হলেন- শাজাহান ও ইকবাল।বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদি অ্যাডভোকেট ইমরুল হাসান
২০০৪-২০১৬ সাল পর্যন্ত দুই দুই বারের নির্বাচিত কাউন্সিলর জহুরুল ইসলাম আবারো উল্লাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তার এই দীর্ঘ ১২ বছরে ৭ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে। জহুরুল ইসলাম বলেন,আমার নির্বাচনী সময় পৌরসভার ৭ নং ওয়ার্ডে বেশ কিছু বড় কাজ করা সম্ভব হয়েছে। কিন্তু আমি বিগত ৫ বছরে এই ওয়ার্ডে দায়িত্বে ছিলাম না তাই পৌরবাসীর জন্য আমার
ভাস্কর্য নিয়ে কথা না বলে মাদ্রাসায় শিশু ধর্ষণ নিয়ে সোচ্চার হতে হেফাজতসহ ধর্মভিত্তিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।আর ধর্মীয় নেতাদের প্রতি গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টুর আহবান সহনশীলতার বার্তা ছড়িয়ে দেয়ার। তবে,গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকির মতে, ভাস্কর্য ইস্যুতে আড়ালে যাচ্ছে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন।রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধীতা করছে হেফাজত ইসলাম কয়েক নেতাসহ ধর্মভিত্তিক
মূর্তি না ভাস্কর্য নিয়ে বিতর্ক চলছে বেশ কিছু দিন ধরে বাংলাদেশে। এ নিয়ে বেশ আলোচনা করেছনে ডাক্তার আরিফুর রাহমান। ইনিউজ৭১ এর দর্শকদের জন্য আমরা হুবহু তুলে ধরলাম। মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন, "মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূূর্তি বা প্রতিমা তৈরি হয় উপাসনার জন্য আর ভাস্কর্য সৌন্দর্যের অংশ।খুব সুন্দর কথা বলেছেন তিনি। বাংলা ভাষায় ভাস্কর্য আর মূর্তি বলতে আমরাও বুঝি দুটো
কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে নাটোরের বাগাতিপাড়ায় ভাত খাওয়া বন্ধ রেখে সাত দিনের শোক পালন শুরু করেছিলেন রুহুল আমিন সরকার বাবু।মঙ্গলবার বেলা ২টায় বিহারকোল বাজারে তার মুখে খাবার তুলে দিয়ে শোক ভাঙালেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন সরকার।এদিকে শোক পালনের শেষ দিনে রুহুল আমিন সরকার বাবু ম্যারাডোনার আত্মার শান্তি কামনায় ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ এবং স্থানীয় ক্রীড়ামোদীদের ভোজনের আয়োজন করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, সারাদেশে নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ১৮ জন দলবদ্ধধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার।মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের এক প্রতিবেদনে মঙ্গলবার (১ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়। এই প্রতিবেদন দেশের জাতীয় ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও
করোনাভাইরাস মহামারি স্তব্ধ করে দিয়েছে গোটা বিশ্ব। দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। কাজ হারিয়েছেন কোটি কোটি মানুষ। এমন অবস্থায় বিশ্বজুড়ে মহামারিকালীন সময়ে হতদরিদ্র মানুষের সংখ্যা ৪০ শতাংশ বেড়ে গিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এসব মানুষের মানবিক সাহায্য প্রয়োজন হবে ২০২১ সালেই। বিশ্বের মানুষের ৩৩ জনের মধ্যে একজনের মানবিক সাহায্যের প্রয়োজন। এজন্য বিশাল অংকের অনুদান চেয়েছে সংস্থাটি। খবর রয়টার্সেরকরোনাকালে হতদরিদ্র মানুষের সংখ্যা বিপুল
জার্মানির দক্ষিণাঞ্চলী ব্যস্ত শহর ট্রিয়ারে ফুটপাতে গাড়ি উঠে যাওয়ায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছে ৯ মাসের একটি শিশুও। এছাড়া ১৫ জনের বেশি আহত হয়েছেন।পুলিশ গাড়ি চালককে গ্রেপ্তার করেছে। ৫১ বছরের গাড়িচালক ওই অঞ্চলেরই বাসিন্দা। নগরীর মেয়র মঙ্গলবারের এ ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর রয়টার্সের সাধারণত প্রতিবছর
ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (১ ডিসেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বুধবার (২ ডিসেম্বর) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। এর আগে গত ২৫ নভেম্বর থেকে প্রতিভরিতে ২ হাজার ৫০৭ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের একসময়কার তুমুল জনপ্রিয় অ্যাকশন হিরো এবং বর্তমানে বিজেপির সাংসদ সানি দেওল। হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব এই খবর জানিয়েছেন। বুধবার নিজের টুইটার থেকে কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন সানি নিজেই।এর পাশাপাশি সাম্প্রতিককালে তার কাছাকাছি যারা এসেছিলেন, তাদেরও আইসোলেশনে থাকার জন্য অনুরোধ করেছেন এই তারকা সাংসদ। বুধবার সকালের টুইটে সানি লিখেছেন, ‘করোনাভাইরাস পরীক্ষা করেছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি
পরকীয়া প্রেমিকের সঙ্গে নতুন করে ঘর বাঁধতে চেয়েছিলেন ফাহিমা খাতুন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তিন শিশু সন্তান। বিষ খাইয়ে সন্তানদের হত্যা করে সেই পথ পরিস্কার করতে চেয়েছিলেন ফাহিমা।জুসের সঙ্গে তিন সন্তানকে বিষপান করানোর পর একটি শিশু মারা গেছে। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।অন্যদিকে মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনলাইন গণমাধ্যম 'পুবের আলো'র ১ম বর্ষপূর্তি ও ২য় বছরে পদার্পন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে এ উপলক্ষে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় 'পুবের আলো'র কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে সভা অনুষ্ঠিত হয়। এর আগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল (নুরু মন্ডল) মোটর সাইকেল যোগে আন্ধারীঝাড় পৌছলে এসময় একটি ট্রলির সাথে মোটরসাইকেল সংঘর্ষ ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় কুড়িগ্রামের কাঠালবাড়ি
করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৪১ লাখ এবং মৃত্যু ১৪ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ।গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৮৭ জনের এবং একই সময়ে নতুন
মানুষ গরিব কিংবা অসহায় হলেই কিন্তু মূল্যহীন হয়ে যায় না। তাদেরও রয়েছে সামাজিক মর্যাদা। সাধারণত গরবি ও অসহায় মানুষকে সমাজের লোকজন নিচু দৃষ্টিতে দেখে আর মর্যাদা পায় ক্ষমতাধর-সম্পদশালীরা। আল্লাহর কাছে ধন-সম্পদ কিংবা ক্ষমতাই মর্যাদার মাপকাঠি নয়। তাহলে আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠী কী? এ সম্পর্কে ইসলামের বক্তব্যই বা কী?সময় ও অবস্থার আলোকে সমাজের কাছে গরিব-অসহায় মানুষ মূল্যহীন হলেও আল্লাহর কাছে তারা
এবার যখন আমরা ধরবো, ফাইনাল হয়ে যাবে। এবার আর কোনো কম্প্রোমাইজ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।শেখ ফজলে শামস পরশ বলেন, কোথা থেকে টাকা আসছে, কী তাদের উদ্দেশ্যে এসব বিষয়ে প্রশাসনিক তদন্ত হওয়া উচিত।