রবিবার, ২৩ আগস্ট, ২০২৬৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

এবার বিদেশিদের নাগরিকত্ব দেবে আরব আমিরাত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ১৩:৫৮

শেয়ার করুনঃ
এবার বিদেশিদের নাগরিকত্ব দেবে আরব আমিরাত

প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার কথা জানাল সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় অঞ্চলটির সমৃদ্ধির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিদেশি বাসিন্দারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানিয়েছেন, নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে বিবেচিতদের মধ্যে বিনিয়োগকারী, বিশেষ মেধাবী ব্যক্তি, চিকিৎসক, প্রকৌশলী এবং শিল্পীরা অন্তর্ভুক্ত হবেন।

আরও

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

উল্লিখিত ব্যক্তিরা এবং তাঁদের পরিবার দ্বৈত-জাতীয়তা রাখতে পারবে বলেও জানান দুবাইয়ের শাসক।তবে কোনো নিম্ন-আয়ের শ্রমিকের পক্ষে আরব আমিরাতে নাগরিকত্ব অর্জনের কঠোর মানদণ্ড পূরণ করা প্রায় অসম্ভবই বলা যায়।

 

আরও

সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা

সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা

শেখ মোহাম্মদ বলেন, ‘যাঁরা আমাদের উন্নয়নের যাত্রায় অবদান রাখতে পারবে’ তাদের জন্যই মূলত এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।এ ক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করার নিয়ম থাকছে না। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবার বা কর্মকর্তারা মনোনীত করবেন কাদের নাগরিকত্ব দেওয়া হবে। মনোনীত ব্যক্তিদের নাগরিকত্বের সুযোগ দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেবে আরব আমিরাতের মন্ত্রিসভা।

আমিরাত
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নভেল করোনাভাইরাসের মহামারি এবং তেলের দাম পড়ে যাওয়ার কারণে কয়েক হাজার বিদেশি আমিরাত ছেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আমিরাতের পক্ষ থেকে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণাটি এল।

আবুধাবিভিত্তিক পত্রিকা দ্য ন্যাশনাল বলছে, নতুন ব্যবস্থার আওতায় বিশেষজ্ঞ এবং বিদেশি বিনিয়োগকারীদের দেশটিতে গভীর ভিত গড়ার সুযোগ পাবেন।

বিবিসির আরব বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উশার বলেছেন, আর্থিক ও পর্যটন কেন্দ্র হিসেবে উপসাগরীয় আরব রাজ্যটির উত্থান হয়েছে প্রবাসীদের হাত ধরেই। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরাই  সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা এবং কর্মক্ষেত্রে যুক্তদের ৯০ শতাংশের বেশি এই প্রবাসীরাই।

আমিরাতে বিদেশি কর্মীদের সাধারণত নবায়নযোগ্য ভিসা দেওয়া হয়। এই ভিসা বেশ কয়েক বছরের জন্য বৈধ থাকে এবং এসব ভিসা চাকরির মেয়াদের সঙ্গে সম্পর্কিত।

আমিরাতের অর্থনীতি গড়ে তুলতে, নির্মাণ খাতে, হোটেল ব্যবসায় এবং ভ্রমণ খাতে জনবল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্বল্প আয়ের শ্রমিকেরা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রবাসী শ্রমিকদের অনেকে দেশটিতে বহু বছর থাকলেও তাঁদের নাগরিকত্ব বা স্থায়ীভাবে বসবাসের কোনো আনুষ্ঠানিক সুযোগ দেওয়া হয়নি এবং তাঁদের জন্য কল্যাণমূলক সুবিধারও ব্যবস্থা নেই।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প-আয়ের শ্রমিকদের জন্য কোনো ব্যবস্থা না রাখা হলেও, আরব আমিরাতে বিনিয়োগকারী, শিক্ষার্থী, পেশাদার কর্মীসহ নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মানুষের জন্য দেশটিতে দীর্ঘ সময় থাকার সুযোগ দেওয়া শুরু হয়েছে।

শেখ মোহাম্মদ ২০১৯ সালে একটি ‘গোল্ডেন কার্ড’ ভিসা পদ্ধতি চালু করেছিলেন, যার আওতায় চিকিৎসক, বিজ্ঞানী, এবং স্কুলে ভালো ফল করা শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীদের পরিবারসহ ১০ বছর থাকার সুযোগ দেওয়া হয়েছিল।

গত বছর আরো বেশি সংখ্যক লোকদের ‘গোল্ডেন কার্ড’ সুযোগটি দেওয়া হয়।এ নিয়ে ওয়াম নিউজ এজেন্সি প্রকাশিত তালিকা অনুযায়ী, নতুন নাগরিকত্ব প্রকল্পের আওতায় বিনিয়োগকারীদের সংযুক্ত আরব আমিরাতে সম্পত্তির মালিক হতে হবে, চিকিৎসকদের এমন কোনো একটি ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে

হবে যার অনেক চাহিদা রয়েছে, উদ্ভাবকদের সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত পেটেন্ট থাকতে হবে এবং সৃজনশীল ব্যক্তিদের তাদের নিজ নিজ ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় থাকতে হবে।

নতুন পাসপোর্টধারীরা সংযুক্ত আরব আমিরাতের জনকল্যাণ ব্যবস্থার জন্য যোগ্য বিবেচিত হবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। দেশটি তাদের আনুমানিক ১৪ লাখ নাগরিকের জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ঋণ এবং অনুদানের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে থাকে।

উপসাগরীয় দেশগুলোতে সাধারণত বিদেশিদের  নাগরিকত্ব দেওয়া হয় না। নাগরিকত্ব কেবল আমিরাতি পুরুষদের স্ত্রী এবং আমিরাতি বাবার সন্তানদের দেওয়া হয়।

বিদেশিদের বিয়ে করা আমিরাতি মায়ের সন্তানেরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায় না। নাগরিকত্বের জন্য তাদের আবেদন করতে হয় এবং এই প্রক্রিয়ায় কয়েক বছর সময় লাগতে পারে।

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালিকে ফের মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিকে ফের মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিকে আবারও যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এমন একটি মানচিত্র প্রকাশ করেন, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথকে ‘নিউ ইউএস টেরিটরি’ বা ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকাশিত ছবিতে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্রের ওপর হরমুজ প্রণালিকে গোল করে দেখানো হয়েছে। ছবিটির ওপর যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড বোঝাতে ইংরেজিতে লেখা রয়েছে

সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা

সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার খুলছে। সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর বসবাস এবং দেশটির বড় ভোক্তা বাজারকে কাজে লাগিয়ে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক, নিট ও ওভেন পোশাক, চা, মসলা, খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য, জুতা, সিরামিক ও প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। এর মধ্যে তৈরি পোশাক

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের চড়া তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের চড়া তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের ভূরাজনৈতিক সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো চড়া পর্যায়ে অবস্থান করছে জ্বালানি তেলের বাজার। শুক্রবার বিশ্ববাজার বিশ্লেষণ করে দেখা যায়, অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮২ ডলারে

নিউমার্কেটের হোটেলপাড়া এখন বাংলাদেশি পর্যটকদের আতঙ্কের ঠিকানা

নিউমার্কেটের হোটেলপাড়া এখন বাংলাদেশি পর্যটকদের আতঙ্কের ঠিকানা

কলকাতার নিউমার্কেটসংলগ্ন মীর্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশের সাত পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিউমার্কেট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, লিনসে স্ট্রিট, মীর্জা গালিব স্ট্রিট ও ফ্রি-স্কুল স্ট্রিট এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আবাসিক ভবনকে হোটেল-গেস্টহাউসে রূপান্তর, অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। নিউমার্কেটের আশপাশের এলাকাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারেই ফিরলেন ইমরান খান

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারেই ফিরলেন ইমরান খান

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও আদিয়ালা কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে কারাগারে রাখার বিষয়ে নিরাপদ বলে মত দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় ইমরান খানকে আদিয়ালা কারাগারের ১ নম্বর গেট দিয়ে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে

সর্বশেষ সংবাদ

মাছুয়াপাড়ায় চার হত্যা, রহস্য উদঘাটনে অগ্রগতি

মাছুয়াপাড়ায় চার হত্যা, রহস্য উদঘাটনে অগ্রগতি

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সেতু সরানোর অভিযোগ

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সেতু সরানোর অভিযোগ

প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন মনার

প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন মনার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, কমবে কর্মী পাঠানোর খরচ

মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, কমবে কর্মী পাঠানোর খরচ

রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার