দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই গ্রুপের সংঘর্ষের প্রায় ৩০ ঘণ্টা পর হাসপাতালে ভর্তি হয়েছেন সমিতির সদস্য ও সংরক্ষিত আসনের নারী এমপি জাকিয়া তাবাসসুম জুই। এদিকে সংঘর্ষের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন জেলা আইনজীবী সমিতির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুই।দিনাজপুর
কোভিড-১৯ মোকাবিলায় কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের সরকার প্রধানের মধ্যে শীর্ষ তিন নেতার একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘গত ৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে দেওয়া এক বিশেষ ঘোষণায় ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে, কোভিড মহামারি
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও মেয়েসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলিক্রিসেন্ট স্কুলসংলগ্ন বিল্ডিংয়ের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুদ্বীপ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে শহরের হলিক্রিসেন্ট স্কুলসংলগ্ন হাজী দুলা মিয়া সড়কের সফি ম্যানশনের পঞ্চম তলায় বিকট
চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। এবন্দরে চলতি (২০২০-২১) অর্থ বছরে সরকার রাজস্ব পেয়েছেন ২২০ কোটি ২৮ লাখ ৬৯ হাজার টাকা। যার লক্ষ্যমাত্রা ছিলো ১৯১ কোটি ৭৯ লাখ টাকা। প্রায় ২৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে এই বন্দরে। বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।শুক্রবারের (০৫ মার্চ) এ হামলায় আরও ৩০ জনের মতো আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা মোগাদিসুর বন্দরের কাছাকাছি অবস্থিত একটি রেস্টুরেন্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজশাহী বিভাগীয় সমাবেশে বিএনপির এক নেতা দেশে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর যে ঈঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তাতে দেশবাসী বিক্ষুব্ধ। এতে বিএনপির ফ্যাসিবাদী মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে।শুক্রকার (৫ মার্চ) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনলাইনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ
নরসিংদীতে পুকুরে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।মৃত শিশুদুটি হলো উপজেলার বীরবাঘবের গ্রামের টানপাড়া এলাকায় শাহাদত হোসেনের ছেলে শামিউল ইসলাম (৪) ও মনির হোসেনের মেয়ে লিজা আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে শিশু শামিউল ও লিজা একসঙ্গে খেলতে বাড়ি থেকে
মহামারি করোনাভাইরাসে প্রায় ২৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৬৬ লাখের বেশি মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে আক্রান্ত ৯ কোটি ২২ লাখের বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ৫১ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৫৫ জনের। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৫ লাখ ৯২ হাজার
পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা নারী-পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ করেছেন। কিন্তু নারী-পুরুষদের অনেকেই না জানার কারণে পর্দার বিধান লঙ্ঘন করেন। তবে একজন পুরুষ ও একজন নারী ১৪ জনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে পারবেন। এদের পরিচয় জানা থাকলে পর্দা পালন করা হবে সহজ। যাদের সঙ্গে দেখা-সাক্ষাত করা যাবে; বোঝার সুবিধার্থে তাদের বিবরণ নারী-পুরুষ আলাদা আলাদা ক্যাটাগরি করে তা তুলে ধরা হয়েছে। পুরুষের
যুক্তরাজ্যের কোস্ট ক্যাপচার এয়ার নামে একটি কোম্পানি কাচের বোতলভর্তি উপকূলীয় টাটকা বাতাস বিক্রি করছে। বিস্ময়কর মনে হলেও ঘটনা সত্যি। প্রতি বোতল তারা বিক্রি করেছে ১০৫ ডলার (প্রায় ৯ হাজার টাকা) পর্যন্ত! কোম্পানিটি বিশুদ্ধ বাতাসের গুরুত্বকে একটি স্মারক ও আলোচনার বিষয় হিসেবে উপস্থাপন করতে বোতলবন্দি টাটকা বাতাসের বিক্রি শুরু করে। বিশ্বের দূষিত এলাকার মানুষ ব্যবহারিক উদ্দেশেই কিনতে শুরু করে বোতলগুলো। ক্রেতারা জানিয়েছেন, বায়ু
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষে (সম্মান) ভর্তির অনলাইন আবেদন ফরম বিতরণ শুরু হবে আগামি ৮ জুন থেকে যা চলবে ২২ জুন পর্যন্ত। ক্লাস শুরু হবে ২৮ জুলাই থেকে। শুক্রবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তারিখ ঘোষনা করা হয়। এছাড়া ১ম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ২৩ জুন
জামালপুরের ইসলামপুরে যমুনা নদী থেকে অবৈধ বলগেট মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ছয় বলগেটের মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.রোকনুজ্জামান এ জরিমানা করেন। জানা গেছে, দীর্ঘদিন থেকে ইসলামপুর উপজেলার হাসানুজ্জামান, নয়ন আলী, ছাইফুল, শাহিন, সুমন, লিখন, ও পার্শ্ববতী দেওয়ানগঞ্জ উপজেলার তমসের মেম্বার, আলাল, সাত্তার, রং মিয়াসহ একটি বালু দস্যু সিন্ডিকেট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় শতবল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় জেলা ও প্রাথমিক শিক্ষা বিভাগ দলকে ১০১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জেলা প্রশাসন ক্রিকেট দল। এর আগে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে জেলা প্রশাসন দল। পরে ব্যাট করে ১০ ওভার
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আব্দুল খালেক (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণ কারি মোঃ আব্দুল খালেক কোটচাঁদপুর উপজেলার ৪ নং বলুহর ইউনিয়নের সিঙ্গীয়া নতুন মাঠ পাড়া গ্রামের মৃত বুরাক মন্ডলের ছেলে। ২৮ ফেব্রুয়ারি শনিবার বোনের সাথে বেড়াতে আসে ময়না আক্তার ( ছদ্মনাম) (৭) বুধবার ৩ মার্চ সন্ধার সময় বাচ্চাটি আরও ২-৩ টা বাচ্চার সাথে খেলা করে
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সদ্য নির্বাচিত কাউন্সিলর ও মাদক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আবু হানিফকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের দুধসারা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাউন্সিলর আবু হানিফ ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সদ্য বিজয়ী পৌর কাউন্সিলর আবু
খরচ কম, ফলন বেশি ও বাজারে চাহিদা বেশি থাকায় প্রতিবছরই নাটোরের লালপুরে বাড়ছে বিনা হালে রসুনের চাষ। চলতি মৌসুমে এই উপজেলায় রেকোর্ড পরিমান জমিতে রসুনের চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ও সময়মত সঠিক পরিচর্যা করায় এবার রসুুনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ ও চাষীরা। তবে উৎপাদিত রসুনের সঠিক বাজার দর নিয়ে হতাশায় রয়েছেন এই অঞ্চলের রসুন চাষীরা। উপজেলা কৃষি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আহবায়ক কমিটি নিয়ে বিতর্ক থাকলেও তৃণমূল নেতারা প্রাণ ফিরে পেয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেছেন, নতুন কমিটিতে নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি দেওয়া হয়েছে এই কমিটিতে উপজেলার বিএনপি ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হয়েছে আবার অনেকে বলছেন কমিটিতে অনেক ত্যাগী নেতাকর্মীর নাম নেই। অনেকে আবার বলেছেন এই কমিটির বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। জেলা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে ২৪ জন আহত হয়েছে। গুরুত্বর আহত ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামে প্রায় ১২ বিঘা জমি নিয়ে মৃত ঘেতু মন্ডলের ছেলেদের সাথে মৃত কেতু মন্ডলের ছেলেদের দ্ব›দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই জমির দখল নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ দেশিয় অস্ত্র
মিয়ানমারের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৫ মার্চ) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, বিক্ষোভ দমন করতেই সামরিক সরকার এ কাজ করেছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার ফলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কবে বা কখন সরবরাহ ব্যবস্থা ঠিক হবে তা বলা যাচ্ছে না। সামরিক অভ্যুত্থানের
কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া লাগেনি বরিশালের বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়নের উওর দেহেরগতি গ্রামে। সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় অন্য এলাকার চেয়ে অনেক পিছিয়ে এই জনপদ। গ্রামের মানুষের যোগাযোগের জন্য নেই পাকা সড়ক ব্যবস্থা। একটি রাস্তার জন্য পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগের শিকার হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্না ধরেও কোন ফলাফল পাওয়া যায়নি। আসছে বর্ষা মৌসুমের কথা চিন্তা করলেই এ গ্রামের মানুষের
ঢাকায় মলমপার্টির সক্রিয় ৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি সদস্যরা। গত বৃহস্পতিবার দুপুরে পশ্চিম থানাধীন পশ্চিম আবদুল্লাহপুর বেরিবাধ এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করা মলম, নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো অজ্ঞান পার্টির হোতা স্বপন (৫২), ফিরোজ (৪০), মাসুদ রানা (৫১), শহিদুল ইসলাম (৫১), জাকির হোসেন জাকির (৫৫), শহিদুল ইসলাম ওরফে শহিদুল (৩৩) ও হাবিবুর
জনবল সংকটে স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে মানুষের স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে। চিকিৎসক সংকটে এ হাসপাতালে অপারেশন থিযেটার চালু করা সম্ভব হচ্ছে না। অপারেশনের রোগিদের বাধ্য হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হয়। আল্টাসসোনোগ্রাফ মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। ইসিজি মেশিন না থাকায় হার্টের দরিদ্র রোগিরা চিকিৎসা সেবা থেকে বি ত
উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন এলাকায় অতিরিক্ত ইরি-বোরো ধান চাষ হওয়ায় উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান উৎপাদনের সম্ভাবনা দেখা যাচ্ছে। চলতি মৌসুমে বোরো ধানের বীজতলা ও রোপনের আগ্রহ দেখে এমনটাই ধারণা করছে উপজেলা কৃষি বিভাগ। জমি চাষ, চারা উত্তোলন, চারা রোপন ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। তবে শ্রমিকদের মজুরি বেশি হওয়ায় ধান রোপনের সাথে
দীর্ঘ এক মাস ছয়দিন (৩৬দিন) পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে ভারত থেকে একটি ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়। ইন্দোর জাতের এই পেঁয়াজ স্থলবন্দরে পাইকারিতে ৩০-৩১ টাকা দরে বিক্রি হয়েছে। হিলি স্থলবন্দরে পানামা পোর্ট লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি থেকে বন্দর