নাজমুল হক নাহিদ, আত্রাই () প্রতিনিধিঃ আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু করে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা।গণহত্যা দিবস উপলক্ষে জাতি
হিলি উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ (২৪মার্চ)বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ- আলম এর সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়্যারম্যান হারুন উর রশিদ হারুন। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, কৃষি কর্মকর্তা ড. মমতাজ বেগম, সাবেক মুক্তিযোদ্ধা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার ৩ টি ইউনিয়নের ১টি সংরক্ষিত মহিলা সদস্যপদ ও ৩টি সাধারণ সদস্য পদে মোট ৪ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন এবং উপজেলা কৃষি অফিসার ও মেমানিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি। বৃহস্পতিবার ২৫ মার্চ প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে উপজেলা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাদুকাটা নদীতে কোয়ারি তৈরী করে বালি-পাথর উত্তোলন করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এসময় ৫০ হাজার ঘনফুট পাথর ও ৪০ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়। পরে সন্ধ্যায় উন্মুক্ত নিলাম ডেকে বিক্রি করা হয়েছে। বুধবার (২৪ মার্চ)উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নেতৃত্বে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যাদুকাটা নদীতে এ অভিযান চালিয়েছে টাস্কফোর্স।টাস্কফোর্সের অভিযানে এসময় সাথে ছিলেন, সিলেট
বাগেরহাটের ভৈরব নদীতে এম ভি প্রগতি গ্রিনলাইন-১ পন্যবাহী লাইটার জাহাজের লস্কর রকিবুল ইসলাম লিমন (২৫) নামের এক নৌযান শ্রমিক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকালে সে বাগেরহাট শহরের মুনিগঞ্জে এলাকায় এম ভি প্রগতি গ্রিনলাইন- ১ নামক জাহাজে থাকা পালিত কবুতার ধরতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায়। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের দুইটি দল উদ্ধার অভিযান শুরু করেছে। সে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার লাক্ষীপুর
মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৯৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনে। এদিকে করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (২৫
ইতিহাসের অনেক মীমাংসিত বিষয় নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই বিএনপি ২৫ ও ২৬ মার্চের কর্মসূচি প্রত্যাহার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়েতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কথা বলেন। এ সময় করোনার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী বিক্ষোভে মতিঝিল শাপলাচত্বরে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। তবে তিনি বর্তমানে নিরাপদেই আছেন বলে জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের একাধিক কেন্দ্রীয় নেতা। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মোদির আগমনের বিরোধিতা করে রাজধানীর মুক্তাঙ্গন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিলটি
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৩০ জন জেলে সেলাই মেশিন।বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অংশ হিসেবে( এ আই জি এ) সরাইলে তিনদিনের প্রশিক্ষণ শেষে জেলেদের মাঝে সেলাই মেশিনসহ উপকরণ দেয়া হয়েছে। বৃহস্পতিবার(২৫ মার্চ) সকাল এগারোটায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রাথমিক ভাবে নির্বাচিত ৩০ জন জেলের হাতে এই সেলাই মেশিন তুলে দেন বিতরণ অনুষ্ঠানের সভাপতি সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.
সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গুলি করে দুই ব্যক্তিকে হত্যা মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু এই রায় দেন। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের কামদেবপুর গ্রামে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন, আবদুল
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও এ্যাম্পলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে পৌর সদরের পশ্চিম বালিঘাটার নিমতলী মোড়স্থ পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,পশ্চিম বালিঘাটার মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ রনি (৩৬), ও একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৪০)। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান,গোপন সংবাদের
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
ঝিনাইদহে করোনা প্রতিরোধে পৌর মেয়রের নেতৃত্বে সাধারন ও মানুষ ইজিবাইক চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড় থেকে মাস্ক বিতরণ কর্মসুচি পালন করা হয় । শ্রমজীবি মানুষের করোনার হাত থেকের্ রক্ষা করতে সকালে শহরের পোস্ট অফিস মোড়, পায়রাচত্বর, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক বিহীনদেরকে মাস্ক দেওয়া হয়। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে নাটোরের লালপুরে শহীদদের গণকবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নর্থ বেঙ্গল সুগার মিলের অভ্যন্তরে শহীদ সাগর খ্যাত গণকবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়ে উপজেলার সকল গণকবর গুলো জিয়ারত করা হয়। কবর জিয়ারত শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন
খাগড়াছড়ির মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধী ফেমাচিং মারমা ও ভিক্ষুক মা বাশাবী মারমা মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন শীলের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সরকারি ঘর পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মা-মেয়ের। মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের থলিপাড়ার বাসিন্দা তারা। ৭৫বছর বয়সী ভিক্ষুক বিধবা বাশাবী মারমা ১০ বছর আগে তার স্বামীকে হারিয়ে একমাত্র মেয়ে ফেমাচিং মারমা (৩৫) জন্ম থেকে অন্ধ মেয়েকে
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ঘুমের মধ্যে স্প্রে ছিটিয়ে বেহুশ করে অভিনব কায়দায় একই দিনে দুটি পৃথক বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও আরও দুটো বাড়ীর লোকজন স্প্রেতে ছিটানোর ঔষধের প্রভাবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘুমাচ্ছেন। এ ঘটনা এলাকায় আতঙ্ক শুরু হয়েছে। বুধবার গভীর রাতে বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে খাদেমুল ইসলামের মাস্টারের বাড়ী ও দুওসুও ইউনিয়নের ঢেকনাপাড়া গ্রামে অবসর বিজিবি'র সদস্য আইয়ুব আলীর বাড়ীতে দুধর্ষ চুরি
আশাশুনির বুধহাটায় পৃথক পৃথক দু’স্থানে পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা বুধহাটা প্রাথমিক বিদ্যালয় ও মহেশ^রকাটি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ব্ল-গোল্ড প্রোগ্রামের আয়োজনে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র বাস্তবায়নে মহেশ^কাটিতে প্রধান অতিথির আলোচনা রাখেন আশাশুনি উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। মহেশ^রকাটি স্লুইচ ডব্লুএমএ’র সভাপতি ভবেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও কোষধ্যক্ষ নাজমুল হুসাইনের পরিচালনায়
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. ইমরান হোসেনর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়্যারম্যান জনাব মো; মাহবুব মোর্শেদ। আরো উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাব রুদ্র, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব জনাব মোঃ কেফায়েত উল্লাহ স্যার, বীর
গাজীপুরে মহিলা শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম) থেকে ১৪ নিবাসী পালিয়ে গেছে। বুধবার (২৪ মার্চ) রাতে গাজীপুর সিটি করপোরেশনের মোগড়খাল এলাকায় অবস্থিত ওই কেন্দ্রে থেকে পালিয়ে যাওয়া সবাই নারী, কিশোরী বলে জানা গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই ৭ জনকে আটক করে। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, বুধবার রাতে ওই আবাসন কেন্দ্রের দোতলার জানালার গ্রিল ভেঙে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।মিছিলে পুলিশ বাধা দেওয়ায় সংঘর্ষ বাঁধে, সংঘর্ষে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন।পুলিশ ঘটনাস্থল থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, বুধবার রাতে যশোর থেকে
ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর ঘিরে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে যুব অধিকার পরিষদ আয়োজিত এই বিক্ষোভে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদ নেতা মশিউর রহমানের। তিনি জানান, পুলিশ মিছিলে লাঠিচার্জ, ক্যাদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়েছে। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।তিনি আরও বলেন, আমরা মতিঝিল শাপলা চত্ত্বর পার হচ্ছিলাম
মহান আল্লাহ তায়ালা নিজ বান্দাদের ওপর দয়া ও ক্ষমার কেবল অসিলা তালাশ করেন, যেকোনো পথেই হোক ক্ষমা করার বাহানা খোঁজেন। তাই দয়াময় আল্লাহ তায়ালা তাঁর গুনাহগার বান্দাদের ক্ষমা করার জন্য বিভিন্ন স্থান ও সময়-সুযোগ বাতলে দিয়েছেন, যাতে বান্দা নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আর আল্লাহ তায়ালা ক্ষমা করে দেবেন। সেসব সময়ের একটি হলো শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, যাকে
গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি বসতবাড়িতে বিস্ফোরণে তিনজন নিহতের ঘটনাটির প্রথমিক তদন্ত শেষ হয়েছে। ১৯৭১ সালের (যুদ্ধকালীন সময়) কিংবা তার পূর্বের পরিত্যক্ত মর্টার শেল কাটতে গিয়ে বিস্ফোণের ঘটনা ঘটেছে বলে প্রথমিকভাবে নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম আরও বলেন,