হেফাজতে ইসলামের ডাকা রবিবারের (২৮ মার্চ) হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস, মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (২৭ মার্চ) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাস চালানোর সিদ্ধান্ত হয় বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। খন্দকার এনায়েত উল্যাহ জানান, সভায় পরিবহন ব্যবসায়ীরা একমত হয়েছেন, হরতালে গাড়ির চাকা বন্ধ
নওগাঁর ধামইরহাটে ৩ যুগের পুরোনো ব্যবসায়ীদের সংগঠন ধামইরহাট বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বিকেল ৫ টায় ধামইরহাট বাজার বণিক সমিতির কার্যালয়ে গত ১৯ মার্চ সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ৪টি পয়েন্ট এলাকার নির্বাহী সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত সকল সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ও বণিক সমিতির সাবেক সভাপতি ময়েন উদ্দিনকে কমিটি নির্বাচনের দায়িত্ব দেয়া
বাংলাদেশ সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতে ফেরার সময় পরিবর্তন হয়েছে। মোদির বাংলাদেশ সফর সূচি অনুযায়ী শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। শনিবার (২৭ মার্চ) বিকেলে তথ্য অধিদপ্তর থেকে এ কথা জানানো হয়েছে। এর আগে শুক্রবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী সোমবার (২৯ মার্চ) বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে এসেছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। শনিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তিনি। এসময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানে অন্তত চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে এবং ভার্চুয়ালি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হবে। এরপরে বঙ্গভবনে রাষ্ট্রপতি
বৈশ্বিক মহামারী করোনায় গোটা বিশ্ব স্থবির। অন্যান্য ব্যবসা বাণিজ্যে মন্দাভাব চললেও দেশের দক্ষিণাঞ্চল তথা বরিশালে রমরমা বাণিজ্য মাদক কারবারীদের। নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় হাত বাড়ালেই পাওয়া যায় মরণ নেশা ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ নানা ধরণের মাদক। সহজে হাত বাড়ালে মাদকের দেখা মেলায় প্রায় সব বয়সী মানুষ মাদক সেবনে জড়িয়ে পড়ছে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করোনা সংকট মোকাবিলায় মানবিক কাজে
আগামীকাল রবিবার বছরের প্রথম সুপারমুন দেখা যাবে । এদিন মধ্যরাতে আকাশে স্বাভাবিকের চেয়ে বেশ বড় আকারের চাঁদ দেখা যাবে । নাসার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রবিবার মধ্যরাতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে। নাসা আরও জানিয়েছে, রাতের আকাশে বেশ বড় আকারের চাঁদ দেখতে পাওয়ার সুযোগ মিলবে এ
“আজকে আমরা যে পর্যায়ে এসেছি, এটা শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জীবনের ১৪টি বছর কারাগারের অভ্যন্তরে ছিলেন। তার এই ত্যাগ তিতিক্ষা’র জন্যই বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে একটি গর্বিত দেশ হিসেবে স্থান লাভ করেছে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে আজ আমরা তারই সুযোগ্য কণ্যা জননেত্রী প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি”। শনিবার (২৭ মার্চ) সকালে
গাজীপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ১৩ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের রাজবাড়ী সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান রাজু। ঘটনাস্থল থেকে যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর বাসায় আইসোলেশনে রয়েছেন।সুলতান মনসুরের চাচাত ভাই শফিকুল ইসলাম জায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংসদ সদস্য সুলতান মনসুর কয়েক দিন ধরে জ্বর-, মাথাব্যাথায় ভুগছিলেন। শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থতার জন্য
সারা শরীরের কালশিটে দাগ। চোখের কোনায় জমাট বাধা রক্ত। মুখগহব্বরে গভীর ক্ষত নিয়ে বাকরুদ্ধ। মুমুর্ষ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে কাঁতরাচ্ছেন দুই সন্তানের জননী শারমিন আক্তার। মাদকাসক্ত স্বামী শিমুল জোয়ারদারের অকথ্য নির্যাতনে তিনি গুরুতর অসুস্থ। শরীরের এমন কোন স্থান নেই যেখানে আঘাত করা হয়নি। যৌতুক ও মাদকাসক্ত স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ ও নিয়মিত নেশার টাকা দিতে না পারায় এমন নিষ্ঠুর ও নির্দয়
নওগাঁর আত্রাইয়ে এক সময় বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাওয়া ছিল স্বপ্নের মতো। সংযোগ পেতে দিনের পর দিন, মাসের পর মাস অফিসে ঘুরতে হয়েছে। এমনকি বছর পেরিয়ে যেত। অনেক সময় টাকা খরচ করেও বিদ্যুৎ মেলেনি। ঘুষ দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়ার অভিযোগ ছিল। এখন আর সে পরিস্থিতি নেয়। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঘরে বসেই মাত্র ৫ মিনিট সময় ব্যয় করে
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদ কে কেন্দ্র করে ঢাকা বায়তুল মোকাররম , হাটহাজারী, যাত্রাবাড়ী, বি-বাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত জনতার উপর গুলি বর্ষন করে মাদরাসার ছাত্র সহ আনুমানিক ছয়জন নিহতের ঘটনায় প্রতিবাদ সভা করেছে নওগাঁ জেলা ক্বওমী উলামা পরিষদ। শনিবার সকাল ৯টায় শহরের দপ্তরী পাড়া মাদরাসার হল রুমে নওগাঁ জেলা ক্বওমী উলামা পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা
রাজধানীর মালিবাগ রেলগেট পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা বাসের গ্লাস ভেঙে বের হয়ে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।শনিবার (২৭ মার্চ) দুপুরে যাত্রাবাড়ী-গাজীপুর রুটে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্কে যাত্রীরা জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে কয়েকজন সামান্য আঘাত পেলেও কেউ
হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালে বাধা দিলে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছেন দলটির নেতারা। আজ শনিবার বায়তুল মোকাররম মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ ঘোষণা দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে গতকাল শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেওয়া মাদরাসাশিক্ষার্থী, ধর্মভিত্তিক দলের নেতা-কর্মী ও মুসল্লিদের একটি অংশের সঙ্গে পুলিশ, সরকারি দলের ছাত্র-যুবক-স্বেচ্ছাসেবক
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের মামলায় হানিফ পরিবহনের বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীর কাটাখালীতে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে নারী-শিশুসহ ১৭ জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়। শুক্রবার (২৬ মার্চ) রাতে কেটিসি হানিফ বাসের চালককে একমাত্র আসামি করে মামলা করেছে কাটাখালী থানার পুলিশ। শনিবার (২৭ মার্চ) সকালে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস এ
'বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ' এর লক্ষে দিনাজপুরের হাকিমপুররে, হিলিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়। পরে র্যালীটি হিলি স্থলবন্দরের বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে উদ্বোধন স্হানে শেষ হয়। এসময় উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি সরকারের উন্নয়ন মেলার
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এর আগে সেখানে পায়রা ও বেলুন উড়িয়ে দুই দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের
বাংলাদেশে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। আক্রান্তের তালিকাও প্রতিদিন লম্বা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে, গত সাড়ে তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ। একই সময় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৬৭৪ জনের দেহে। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো
আইপিএল খেলতে কলকাতা চলে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অথচ তার এই আইপিএল যাত্রা নিয়ে বহু কাণ্ড হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।কিছুদিন আগে সাকিব মুখ খুলে বোর্ড পরিচালকদের ধুয়ে দিয়েছেন। দেশের ক্রিকেটাঙ্গন যখন অগ্নিগর্ভ, সেই সময়েই শনিবার (২৭ মার্চ) সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে আইপিএল খেলতে সাকিব শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন। তখন
সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে গতকাল (শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, বিএনপি তার পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। এ কারণে তারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে।শনিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেতুমন্ত্রী বলেন, শুক্রবার জুমার নামাজের সময় জাতীয় মসজিদ
বিশ্বের সামনে বাংলাদেশকে উন্নতির উদাহরণ বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের সামনে বিকাশ ও পরিবর্তনের উদাহরণ। আর এ উন্নয়নে ভারত সহযাত্রী। শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।বাংলাদেশ-ভারত বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা চায় এমন মন্তব্য করে নরেন্দ্র মোদি বলেন, ভারত-বাংলাদেশের লক্ষ্য শান্তি প্রতিষ্ঠায় কাজ করা। ওড়াকান্দিতে ভারতীয়দের জন্য তীর্থযাত্রা
বিক্ষোভকারীদের দমনে মাথায় বা পেছন থেকে গুলি করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিল মিয়ানমারের সামরিক জান্তা। এরপরই শনিবার একদিনে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫০ বিক্ষোভকারী নিহত হয়েছেন। মিয়ানমার নাও এর খবরে বলা হয়েছে, শনিবার বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। তবে রয়টার্স এই খবরের সত্যতা যাচাই করেনি।সামরিক জান্তা বলছে, তারা জনগণকে রক্ষা করতে লড়াই করবে এবং গণতন্ত্রের জন্য
বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ২ দিন ব্যাপী উত্তরণ মেলা শুরু হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল