বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় গত সোমবার। ওই দিন এ সংক্রান্ত একটি খবরের লিংক এবং পরদিন মঙ্গলবার অব্যাহতি পাওয়ার চিঠিটি ফেসবুকে শেয়ার করেন তিনি। এ নিয়ে প্রথম দিকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এই সাংবাদিক। পরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেন। বুধবার নিজের ফেসবুকে মারুফ কামাল খান জানান, তিনি
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শিল্প এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্রায়ান শহরের কেন্ট মুর ক্যাবিনেট নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ব্রায়ান পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গুলিবর্ষণের খবর পাওয়ার পরপরই ছয়টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।লেফটেন্যান্ট জেসন জেমস জানান, গুলিবিদ্ধ চারজনের অবস্থা গুরুতর। সংকটমুক্ত আরেকজনকেও
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তার চীনা সমকক্ষ শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনালাপে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে কোনও কিছু জিজ্ঞাসা করেননি। তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার আমেরিকায় কোভিড-১৯-এর টিকা প্রদান এবং করোনার নয়া ধরন ছড়িয়ে পড়ার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে ফক্স নিউজের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, চীন করোনাভাইরাসের ব্যাপারে শুরু থেকে বিশ্বকে বিভ্রান্ত করেছে কিনা- এমন প্রশ্ন
আজ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২০০৮ সাল থেকে চলে আসা টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮ টায় চেন্নায়ে শুরু হবে ম্যাচটি। গেল আসরের শেষ অংশ আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল করোনার কারণে তবে এবারের আসরের
শরীয়তপুরের জাজিরায় কৃষকদের মাঝে আউশ প্রণােদনা কর্মসূচির আওতায় খরিপ -১ / ২০২১ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় জাজিরা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে পৌরসভার কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। বৃষ্টি নির্ভর পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকারী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি
ব্যবসায়ীদের দাবি মেনে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিং মল খোলা থাকবে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি পালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে
বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন এ ভাইরাসটি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। কিছুতেই মানুষের মনে আতঙ্ক কমছে না। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৪৫ লাখের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে সারাবিশ্বে প্রায় ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। করোনাভাইরাসে
পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত।হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পবিত্র রমজান মাসের আগমনে মুসলিমগণ আনন্দ প্রকাশ করে থাকেন। আনন্দ প্রকাশ করাই স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন : বল, এটা আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়ায়। সুতরাং এতে তারা আনন্দিত হোক। তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম। [সূরা ইউনুস : ৫৮] পার্থিব কোন সম্পদের সাথে আল্লাহর এ অনুগ্রহের তুলনা
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল করোনা প্রতিরোধে উপজেলার আজবপুর বাজার এলাকায় জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করছেন।গতকাল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল করোনা প্রতিরোধে উপজেলার আজবপুর বাজারে ছোট্ট বাচ্চাদের কে নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন। তিনি এ সময় বিশেষ ভাবে অনুরোধ করছেন মাক্স পরিধান করুন, বিনা প্রয়োজনে বাইরে আসবেন না। একইভাবে উপজেলায় মাইকিং করে জানানো হয়েছে, করোনা
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ আরোপের প্রেক্ষিতে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ৫৭২ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। দেশে করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে প্রতিদিনই ৫০ জনের ওপরে মারা যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন
২য় দফায় করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে ও করোন ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে নওগাঁয় জেলা প্রশাসকের নিকট ১ লাখ মাস্ক সরবরাহ করেছে নওগাঁ চেম্বর অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি। প্রতিদিনই জেলা সদরে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। তাই সরকারের পাশাপাশি সাধারন মানুষদের মেনে চলা স্বাস্থ্যবিধির মধ্যে অন্যতম বাহিরে বের হলে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে এই মাস্ক হস্তান্তর করা হয়েছে। যেসব
হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, স্ত্রীকে সন্তুষ্ট করতে, স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করার অবকাশ রয়েছে শরিয়াহে। গত ৩ এপ্রিল এক নারীর সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে অবকাশ যাপনের সময় হাতেনাতে ধরা পড়েন হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক। তিনি দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তবে এরপর ফাঁস হয়ে যায় আসল ঘটনা।
কোস্ট গার্ডের পাগলা স্টেশন নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ও একটি স্পিড বোটসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন উজ্জল মিয়া (৩৩), আজমান শিকদার (৩৫) এবং শাহিন শিকদার (৩০)। কোস্টগার্ড সদর দপ্তর জানায়, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত স্পিড বোট নির্বাহী ম্যাজিস্ট্রট কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
সাভারে দাবিকৃত চাদার ১ লাখ টাকা দিতে রাজি না হওয়ায় ইউসুফ আলী নামের এক মৎস্য ব্যবসায়ীকে মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে চাঁদাবাজরা। আহত ওই ব্যবসায়ীকে আজ দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপূর্ব দত্ত।ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ী ইউসুফ আলী সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। অবিযুক্তরা হলেন- একই
সুফিয়া বেগম। বয়স ৬৫ বছর। বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের হরিষা গ্রামে। চোঁখের সমস্যা দেখা দেয়ায় চিকিৎসার জন্য যান ভূঞাপুর চক্ষু হাসপাতালে। সেখানে পরীক্ষায় ডান চোঁখের ব্লক ধরা পড়ে। ব্যবস্থাপত্র হিসেবে নেয়া হয় অপারেশনের সিদ্ধান্ত। ৬ মার্চ তাঁর অপারেশন হয়। তবে ওইদিন ডান চোঁখের পরিবর্তে হয় তাঁর বাম চোঁখের অপারেশন। ভুক্তভোগী রোগী আপত্তি জানালেও ডান চোঁখের পরিবর্তে বাম চোঁখের অপারেশন
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে মাত্র ১০০ টাকায় করোনা পরিক্ষার উদ্যোগ নিয়েছে ব্র্যাক এর সেবা প্রতিষ্ঠান। এ জন্য তারা শহরের বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহ বুথ স্থাপন করছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্র্যাক বর্তমানে ল্যাব টেকনোলজিস্ট নিয়োগ, বুথ স্থাপন ও নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছে। যার রিপোর্ট ৪৮ ঘন্টার মধ্যেই ডেলিভারি দিবে। এছাড়াও বাসায় এসে স্যাম্পল কালেক্ট করে ২৪ ঘণ্টার ভিতর পরীক্ষার
ঢাকা মহানগরসহ সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলার নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিনব্যাপী অধিদপ্তরের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম। বাজারে ভোক্তা ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচার করা
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ দম্পতি ও তাদের ছেলে আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পুটিখালি ইউনিয়নের এবি গজালিয়া গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, এবি গজালিয়া গ্রামের মোঃ শাজাহান তালুকদার (৬৫), তার স্ত্রী তহমিনা বেগম (৫৯) ও ছেলে হোসেন তালুকদার (৪০)। এদের মধ্যে মোঃ শাজাহান তালুকদারের অবস্থা আসংকাজনক। তাকে বাগেরহাট সদর হাসপাতাল থেকে খুলনায় প্রেরণ করা
নাটোরের গুরুদাসপুরে যাত্রী সেজে ব্যাটারি চালিত ভ্যানগাড়ি ভাড়ায় নিয়ে এসে এক কিশোর চালককে স্পিড খাইয়ে অজ্ঞান করে ব্যাটারীচালিত ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে এঘটনা ঘটে। কিশোর ইয়ামিন (১৩) পাশ্ববর্তী সিংড়া উপজেলার মহিষমারী বেলতোলা গ্রামের জাহিদ আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, ছেলেটি অজ্ঞান অবস্থায় লক্ষিপুরের আনোয়ার হোসেনের বাড়ির কাছে কান্না করছিল। এসময়
চোলাই মদসহ পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় মুকুল গাজী নামের এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গহীনখালী স্পিডবোট ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুকুল গলাচিপা উপজেলার শ্যামলীবাগ ২ নম্বর ওয়ার্ডের মতিউর রহমান গাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গহীনখালী স্পিডবোট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মুকুল
সাতক্ষীরার কালিগঞ্জে এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের (বিকৃত যৌনাচারের) পর তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মাদ্রসা শিক্ষক হাফেজ আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের কফিল উদ্দীন হাফিজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষকের শয়ন কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাফেজ আনোয়ারুল ইসলাম (৩৩) উপজেলার কালিকাপুর মোড়লপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোড়লের
গত ১ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০ টা ২ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে 'আলোকিত হিজলা উপজেলা' নামক একটি আইডি থেকে 'হিজলা হরিনাথপুর ইউনিয়নে মসজিদ নির্মাণে পুলিশ দিয়ে বাধা, মসজিদের ভূমি দখলে খোরশেদ মেম্বারের অপচেষ্টা' শিরোনামে আমার (আলহাজ্ব এস, এম, খোরশেদ আলম ওরফে খোরশেদ মেম্বারে) বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর একটি পোষ্ট দেয়া হয়েছে। এটা সর্ম্পূণ ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত একটি পোস্ট।
গাজীপুরের কালিয়াকৈরে ৬নং ওয়াডের্র পৌর কাউন্সিলর ও তার সহযোগীদের বিরুদ্ধে এক কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত হলো, সিরাজগঞ্জের বেলকুচি থানার সগুনা এলাকার শাহ আলম সরকারের মেয়ে সোনালী খাতুন(১২)। অপহৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকায় সুলতান মাষ্টারের বাড়িতে ভাড়া থাকেন সুলতানা খাতুন ও তার
অচেতন অবস্থায় জামাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছেন শুনে মরদেহ ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে শ্বশুড়বাড়ীর লোকজনের বিরুদ্ধে। বুধবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মৃত জামাই ইবনে মুকুল (৪৫) ওই উপজেলার কলেজপাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর ছেলে। পরিবার লোকজন জানায়, বৃহস্পতিবার মুকুলের স্ত্রী ও ছেলে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে বাড়ীতে দাফনের প্রস্তুতি গ্রহণকালে বাধা দেন মৃতের