বগুড়ার শেরপুরে বাশঁঝাড়ের ফাঁকা জায়গা থেকে অজ্ঞাতনামা এক যুবক (১৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২মে) বেলা ৩ টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চকখানপুর গ্রামের বাঙালী নদীর পার্শ্বে বাঁশঝাড়ের ফাঁকা জায়গা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার পরনে ছিলো নীল গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট। গলায় গামছা দিয়ে পেচাঁনো ছিলো। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা
পদত্যাগ করা জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক নতুন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি নামে একটি রাজনৈতিক দলের প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। রাজনৈতিক দলে ফিরে আসা এটি তার নতুন প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। রবিবার (০২ মে) এবি পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চ্যুয়াল সম্মেলনের মধ্যদিয়ে প্রকাশে আসেন আব্দুর রাজ্জাক। এর আগে ২০১৯ সালে আব্দুর রাজ্জাক যুক্তরাজ্য থেকে জামায়াতের সহকারী
টেকনাফ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। রোববার সকালে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ। রোববার (২ মে) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম মীর ইমরান-উর রশিদ এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজি শেখ সুন্দর এলাকায় ২২ বছর আগে বে-দখল হওয়া জমি দখল নিতে গত শনিবার মধ্য রাতে ৮ একর জমির ১ হাজার মন ভুট্টা নষ্ট করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় ওই জমি ও ভুট্টার মালিকানা দাবী করে আবুল কালাম আজাদ তালুকদার নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী ঠাংঝাড়া এলাকার হাবিবুল্লা ও আঃ মান্নানসহ ৩৮ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা
মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হুইপ পুত্র শারুন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন মুনিয়ার ভাই আশিকুর রহমান সবুজ। রবিবার (২ মে) এ মামলা দায়ের করেন তিনি। শারুন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও চট্টগ্রামের সাংসদ সামশুল হক চৌধুরীর ছেলে। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাতেই মুনিয়ার বড় বোন বাদী
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম নিয়ে বিভ্রান্তি কাটছেই না। ১৭ রাউন্ড ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে দেখা যায় ১৬২২ ভোটে সেখানে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নিজেই সে কথা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদমাধ্যশ আনন্দবাজার ফোনে তিনি বলেন, ১৬২২ ভোটে জিতেছি আমি। এ ব্যাপারে প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছেন দিদি। তার কথায়, আমরা ২০০-র
লকডাউন দেওয়ার ফলে দেশে ৯৯% রোগীর জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, যার বিভিন্ন মেয়াদি প্রভাবে অনেক লোক ইতোমধ্যে মারা গেছে এবং আরও মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। লকডাউন দীর্ঘায়িত করলে জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন ৯ স্বাস্থ্য বিশেষজ্ঞ। রবিবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জনস্বাস্থ্যে লকডাউনের প্রভাব’- শীর্ষক এক সেমিনারে বক্তারা এমন আশঙ্কা
পুলিশ সুপার থেকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিসি হারুনসহ সাত জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান। তারা হলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপির উপ-কমিশনার (এডমিন) মো. আনিসুর রহমান, ডিএমপির
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০ বেড বিশিষ্ট এ ওয়ার্ডের উদ্বোধন করা হয়। এতোদিন টাঙ্গাইলবাসী এই আইসিইউ সেবা থেকে বি ত ছিলেন। প্রায় ৪০ লাখ মানুষের প্রাণের দাবির প্রেক্ষিতে অবশেষে এই আইসিইউ ওয়ার্ডটি প্রস্তুত করা হয়েছে। আজ থেকেই করোনা রোগীদের মধ্যে মুমূর্ষু অবস্থায় থাকা ব্যক্তিরা এই আইসিইউ সেবা পাবেন। ওয়ার্ডটি উদ্বোধন
এবার দোকানপাট, শপিং মল রাত ৮টার পরিবর্তে রাত ১২টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। তাঁরা বলেছেন, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকার পরিবর্তে সকাল ১০ থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকলে দোকানপাট ও শপিং মলে ভিড় কম হবে। রবিবার এ দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। চিঠিতে বলা হয়, সকাল
দিনাজপুরের নবাবগঞ্জে খেলা করতে গিয়ে মাটির দেওয়াল চাপায় শাহরিয়ার রহমান সিয়াম (১০) ও ফাইজার ইসলাম আকাশ (৬) নামে দুই শিশু নিহত হয়েছে। রোববার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাগবিন্দুপুর কুটিপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহারিয়ার রহমান সিয়াম কুটিপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং ফাইজার ইসলাম আকাশ একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে। সর্ম্পকে তারা দুজন আপন
নেত্রকোনার খালিয়াজুরীতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ মে ( রবিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন খালিয়াজুরী থানার এসআই মোকবুল হোসেন, মোহর আলী ও এ এসআই আল মামুন সহ সঙ্গীও ফোর্স। গ্রেপ্তাররা হলেন, উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাকির মিয়ার ছেলে নাদিম মিয়া(২২), মৃত সহর মল্লিকের ছেলে শফি
পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত ভোট গণনায় তৃণমূল কংগ্রেস ২০৭ আসনে এগিয়ে আছে। অন্যদিকে বিজেপি এগিয়ে আছে ৮১ আসনে। আর এই নির্বাচনে সবচেয়ে খারাপ অবস্থা বাম-কংগ্রেস দলের। কংগ্রেস-বাম দল ও আব্বাস সিদ্দিকির আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা এগিয়ে আছে মাত্র ২টি আসনে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, সর্বশেষ ২০১৬ সালের নির্বাচনেও এই রাজ্যে ৪৪টি আসনে
এবার সন্ধান মিলেছে উন্নত জাল টাকা উৎপাদনের কারখানার। ঘরে বসেই এসব টাকা তৈরি করছিলেন জীবন ও তাঁর দলের সদস্যরা। এই দলের দুজন আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। একটি খ্যাতনামা ফোন কোম্পানিতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতেন তাঁদের একজন। আজ রবিবার বেলা সোয়া ১১টার দিকে এক নারীসহ দলের চার সদস্যকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা (গুলশান) বিভাগ (ডিবি)। পুলিশের গোয়েন্দা (গুলশান) বিভাগের উপকমিশনার মশিউর রহমান এই তথ্যের
করোনার প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া ঝিনাইদহের এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মুরারীদহ গ্রামের হতদরিদ্র কৃষক আক্কাস আলীর জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক দুরুত্ব বজায় রেখে কৃষক আক্কাস আলীর ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন তারা। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল’র নেতৃত্বে প্রায় ৩০
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছন আরও ৬৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৫৯ জনের দেহে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জনে। রবিবার (০২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
লকডাউনের কারনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিটি ক্লাস্টারে আইসিটি পুল গঠন করে ‘গুগল মিট’ প্লাটফর্মে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রতিটি ক্লাস্টারে নির্বাচিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে ৩০ জন করে শিক্ষার্থীর অংশগ্রহণে অনলাইন স্কুল ব্যবস্থাপনায় এ ক্লাস নেওয়া হবে। করোনার প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরির কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতেই এ সিদ্ধান্ত নেওয়া
ঈদ কেনাকাটার ব্যস্ততার সুযোগ নিয়ে নোয়াখালীতে শপিংমলে চুরি করতে গিয়ে নগদ টাকাসহ হাতেনাতে ধরা পড়েছেন খুরশিদা রহমান (৩৩) নামে এক নারী। চুরির নগদ ৩৮ হাজার টাকাসহ তাকে নোয়াখালী সুধারাম থানায় সোপর্দ করা হয়। আটক খুরশিদা সোনাপুরের মতিপুর গ্রামের মাওলানা গোলাম রহমানের বাড়ির মাহবুবুর রহমান বাবুর স্ত্রী। বাবু নোয়াখালী জেলা যুবলীগের সদস্য। শনিবার (১ মে) দুপুরে নোয়াখালী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। বিভিন্ন
মোদী ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ মে) থেকে আজ রবিবার সকাল (২ মে) পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে তাণ্ডবের ঘটনায় মোট ৪০৩ জনকে গ্রেফতার করা হলো। রবিবার (২ মে) সকালে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ৩টি মামলায় গ্রেফতার দেখিয়ে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ন-মহাসচিব মাওলানা মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। আগামী ৯ মে ওই আবেদনের উপর শুনানির দিন ধার্য করেছেন নারায়ণগঞ্জের সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত। রবিবার (২ মে) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত
করোনা পরিস্থিতির মধ্যে হাইকোর্ট বিভাগের সবগুলো কোর্ট খুলে দিলে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রবিবার (২ মে) মামলার কার্যক্রম পরিচালনাকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, ‘ঢাকা জজ কোর্টে দেখলাম, হাজার হাজার লোক। সবাই গায়ের সাথে গা লাগানো। আমার কাছে এ ভিডিও এখনও আছে। আমরা কি করবো? আমরা যদি এখানেও ভার্চুয়ালি সব কোর্ট ওপেন
বর্তমান সরকার মাফিয়াদের নিয়ে দেশ চালাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা মাফিয়া সরকার তৈরি হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রেই মাফিয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।রোববার (০২ মে) দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিএনপির স্থায়ী কমিটির শনিবারের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের পরিণতি যে এটা হবে সেটা আগে
নওগাঁর হাসাইগাড়ী বিল থেকে অরুন সাহানা (৫৪) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২ মে) সকালে ওই বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত অরুন সাহানা সদর উপজেলার নামা হাতাস গ্রামের মৃত রুপচান সাহানার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ সাহানা গ্রামের পাশেই হাঁসায়গাড়ী বিলের মধ্যে মাঠে উঠান তৈরী করে প্রতি বছরের মতো ধান মাড়াই করে। শনিবার
গতকাল পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে।রোববার (২ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসি ও বিআরটিএ’র সিলেট জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘এ পর্যন্ত মূল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক দুই পাঁচ ভাগ। নদীশাসন কাজের