শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬১৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালতগনমাধ্যম

রিমান্ড খারিজ, সাংবাদিক রোজিনাকে কারাগারে প্রেরণ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ১২:১৭

শেয়ার করুনঃ
রিমান্ড খারিজ, সাংবাদিক রোজিনাকে কারাগারে প্রেরণ

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবার (২০ মে) তার জামিন শুনানি হবে। 

আরও

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে হাজির করা হলে মঙ্গলবার (১৮ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ নির্দেশ দেন। 

আরও

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

আদালতে রোজিনা ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সামাজি। এদিন সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে রোজিনা ইসলামকে আদালতে পাঠায় শাহবাগ থানা।

এরআগে সকাল আটটার দিকে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে পুরান ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। 

সাংবাদিকরোজিনারিমান্ড
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বিষয়টি নিশ্চিত করে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রোজিনা ইসলামকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

এদিকে রোজিনা ইসলাম এর বিপক্ষে অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং করে স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও বাংলাদেশ হেলথ্  রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এই প্রেস ব্রিফিং বয়কটের ঘোষণা দেন।

প্রসঙ্গত, অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১৭ মে) রাত সাড়ে আটটার পরে শাহবাগ থানা পুলিশের একটি টিম সচিবালয় থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যায়। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সিব্বির আহমেদ ওসমানী লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এদিন দুপুরে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিব সাইফুল ইসলাম ভূঁইয়ার অনুপস্থিতিতে অফিস কক্ষে ঢুকলে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগ ওঠে। 

সেখানেই টানা পাঁচ ঘণ্টা আটকে রাখা হয় তাকে। এ বিষয়ে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকেরা স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের বক্তব্য জানার চেষ্টা করেন। কিন্তু সচিবের বক্তব্য জানা সম্ভব হয়নি। 

পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে কিছু নথির ছবি তোলার অভিযোগ এনে থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে এক সোর্সের কাছ থেকে কিছু কাগজ সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম। এসময় স্বাস্থ্য সচিব তার কক্ষে না থাকায় প্রথমে ঢুকতে না চাইলেও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুরোধে রুমে প্রবেশ করেন তিনি। 

পরিবারের সদস্যরা আরও জানান, রুমে প্রবেশ করে একটি পত্রিকা পড়তে শুরু করলে হঠাৎ করেই মন্ত্রণালয়ের সাত আটজন কর্মী রোজিনা ইসলামের ব্যাগ ছিনিয়ে নিয়ে কিছু কাগজপত্র ব্যাগে ঢুকিয়ে তার বিরুদ্ধে নথি চুরির অভিযোগ এনে হেনস্তা শুরু করে। 

এরপর দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা একটি কক্ষে আটকে রাখার পর রাত সাড়ে আটটার দিকে শাহবাগ থানা পুলিশের একটি টিমের হাতে রোজিনা ইসলামকে হস্তান্তর করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিভিন্ন সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় পরিকল্পিতভাবে রোজিনা ইসলামকে ফাঁদে ফেলা হয়েছে বলেও অভিযোগ পরিবারের সদস্যদের।

পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক রোজিনা ইসলামকে থানায় আনা হয়েছে।

বর্তমানে সাংবাদিক রোজিনা উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যায় ভুগছেন। শরীরে জ্বরও রয়েছে তার।

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) করা ওই আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল এই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথি আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

জুলাই-আগস্টে দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট একই মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে নবম ও

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল এবং গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন বলে সাংবাদিকদের জানান। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবী সূত্র জানায়, রিটের মাধ্যমে গণভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আইনি প্রশ্ন তোলা

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। একই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুটি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত টিউলিপকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এছাড়া শেখ

সর্বশেষ সংবাদ

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

ঘাট স্বল্পতায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, জনমনে ভীতি ক্ষোভ

টেকনাফে ১৯ কোটি টাকার ইয়াবা জব্দ, ৫ মাদক পাচারকারী আটক

টেকনাফে ১৯ কোটি টাকার ইয়াবা জব্দ, ৫ মাদক পাচারকারী আটক

ইনিউজ৭১-এ সংবাদ প্রকাশ: শ্রীমঙ্গল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জকে শোকজ

ইনিউজ৭১-এ সংবাদ প্রকাশ: শ্রীমঙ্গল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জকে শোকজ

জ্বালানি তেলের স্বচ্ছতা বাড়াতে ফুয়েল কার্ড চালু করছে সরকার

জ্বালানি তেলের স্বচ্ছতা বাড়াতে ফুয়েল কার্ড চালু করছে সরকার

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা