১২ ও ১৩ এপ্রিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার (১১ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল। দেশে চলছে প্রথম দফার সাতদিনের শিথিল
করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের বিধিনিষেধ আজ শেষ হচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এর মাঝের ২ দিন, ১২ ও ১৩ এপ্রিল, প্রথম ধাপের ধারাবাহিকতায় চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম ধাপের ‘চলমান লকডাউনের’ ধারাবাহিকতা চলবে ১২
রাজশাহী বিভাগসহ কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। দিনের বেলায় দাবদাহের এলাকা আরও বাড়তে পারে। এছাড়া সারাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের দুই-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্নার খোঁজ পাওয়া যাচ্ছে না উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বড় ছেলে আবদুর রহমান।শনিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর পল্টন মডেল থানায় তিনি জিডি (নং-৫৪৫) করেন।জিডিতে নিজের জীবনের নিরাপত্তাও চেয়েছেন ঝর্নার ছেলে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। জিডিতে আবদুর রহমান উল্লেখ বলেন, ‘আমি
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১১ এপ্রিল) পৃথক শোক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্র সংগীতকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার প্রচেষ্টা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।রাষ্ট্রপতি মরহুমা মিতা হকের রুহের মাগফিরাত কামনা করেন
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি বন বিভাগের জমির গজারি গাছ কর্তন করে ঘরবাড়ি নির্মাণের হিড়িক উঠেছে। দখলের বিষয়টি বন কর্মকর্তাদের একাধিকবার জানানোর পরও অজ্ঞাত কারণে বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, রাখালিয়াচালা এলাকার এক শ্রেণীর দালাল চক্র ও বন বিভাগের সাথে যোগ সাজে মোটা অংকের টাকার বিনিময়ে সরকারি বনের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের রমরমা ব্যবসা করছে। কালিয়াকৈর
ভারতে একটি যাত্রীবাহী লরি খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার দেশটির উত্তর প্রদেশের এটাহ জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএনআই এর।খবরে বলা হয়েছে, ৫০ থেকে ৫৫ জন যাত্রী নিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। এটাহ জেলা পুলিশ কর্মকর্তা ব্রিজেশ কুমার সিং জানান,
চট্টগ্রামের এনায়েত বাজারে পাঁচতলা একটি ভবন হেলে পড়ায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার রাতে এনায়েতবাজার গোয়ালপাড়া এলাকায় ভবনটি হেলে পড়ার ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ১০টার দিকে গোয়ালপাড়ার পাঁচতলা কার্তিক ভবনটি হেলে পড়ে। ভবনে কার্তিকের পরিবারসহ তারা পাচঁভাই বসবাস করছিল। সামনের একটি পিলার ভবন থেকে আলাদা হয়ে যাওয়া এবং ও ভবন হেলে পড়ার খবর পেয়ে
মিয়ানমারের জান্তাবিরোধী বিক্ষোভকারীদের দমন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। বাগো শহরে রাতভর অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮২ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, ইয়াঙ্গুনের পার্শ্ববর্তী এই শহরে গেল শুক্রবার অভিযান চালানো হয়। এরপর মরদেহগুলো বেশিরভাগই নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দমনে জান্তা
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৬০ লাখ এক হাজার ১১২ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৩৯ হাজার ৪০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ১০৬ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। রোববার (১১ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মিতা হকের জামাতা অভিনেতা মোস্তাফিজ শাহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন- ‘মিতা হক সকাল ৬.২০ এ চলে
রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান। মাসজুড়ে দোয়া-ইসতেগফারে অতিবাহিত হয় মাসটি। ১৩ এপ্রিল মঙ্গলবার চাঁদ দেখা গেলে ওই রাতেই সাহরি খাবে মুসলিম উম্মাহ। ১৪ এপ্রিল পালিত হবে প্রথম রমজান। এমন কিছু দোয়া আছে, রমজানজুড়ে যেসব দোয়া বেশি পড়েন মুমিন মুসলমান। তাহলো- রোজার নিয়ত রোজার নিয়ত করা আবশ্যক। রোজার নিয়ত না করলে রোজা হবে না। ভোর রাতে সাহরি খেয়ে মুমিন মুসলমান রোজার
হেফাজত নেতা মামুনুল হকের আরেক ‘প্রেমিকা’র সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতদিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ওই নারীকে তার প্রথম স্ত্রী হিসেবে ধারণা করে আসছিলেন। কিন্তু গত কয়েকদিনে তাদের একাধিক ফোনালাপ ফাঁস এবং ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে তৃতীয় ‘প্রেমিকার’ বিষয়ে নিশ্চিত হয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। মামুনুল হক সম্পর্কে ছায়া অনুসন্ধান করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট তথ্য পায়, বিবাহিত ওই নারীর সঙ্গে জান্নাত
ঢাকার ১৭টি থানা এলাকার করোনাভাইরাস শনাক্তের হার ৩০ শতাংশের উপরে। এরমধ্যে রূপনগর ও আদাবরে শনাক্ত রোগী সবচেয়ে বেশি।স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (আইএসএস) করোনাভাইরাসের নমুনা পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে শনিবার তা জানিয়েছে আইইডিসিআর। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সংক্রমণের হার উত্তরের চেয়ে বেশি।গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দুই সিটি করপোরেশন এলাকার ৫১ হাজার ১০৩টি নমুনা
করোনাভাইরাসের প্রকোপ কমাতে চলছে সরকারের দেওয়া দেশব্যাপী ‘কঠোর বিধিনিষেধ’। এই বিধিনিষেধ শেষ হচ্ছে রোববার। আগামী সোম ও মঙ্গলবার অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল বাদে এক সপ্তাহের জন্য ‘সর্বাত্মক লকডাউনের’ পথে হাঁটবে সরকার। এই এক সপ্তাহের মধ্যে জরুরি সেবা ব্যতিত অফিস-আদালত থেকে শুরু করে সব কার্যক্রম বন্ধ রাখবে সরকার। এখন প্রশ্ন উঠেছে, সর্বাত্মক লকডাউনের আগের দুদিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী
চট্টগ্রামে একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনায় ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আমরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরাও গেছে বলে জানা গেছে। #ইনিউজ৭১/জিহাদ/২০২১
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ জারি করেছে সরকার। যা শেষ হবে ১১ এপ্রিল রাত ১২টায়। এমন বিধিনিষেধের মধ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ১৪ এপ্রিল
পর্দা নামলো সংক্ষিপ্ত নবম বাংলাদেশ গেমসের। এই দশদিন যেসব যেসব ক্রীড়াবিদ পারফরম্যান্স করেছেন তাদের নিয়ে তৈরি করা ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। স্টেডিয়ামে দাউ দাউ করে জ্বলতে থাকা মশালটি যখন নিভে যায় অনেকেরই খারাপ লাগছিল। আবার কবে হবে খেলার লড়াই। বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বললেন, ‘আমরা যুব গেমসটি শুরু করেছিলাম কথা ছিল দুই বছর পর পর যুব গেমস এবং বাংলাদেশ গেমস
জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ শিহাবকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা তাকে গ্রেফতার করে। পুলিশ বলছে, রেজাউল বর্তমানে জেএমবির ভারপ্রাপ্ত আমির হিসেবে নিযুক্ত রয়েছেন। সংগঠনটির একমাত্র সূরা সদস্যও তিনি। অনেক দিন পর জেএমবির শীর্ষ কোনো নেতা
আইপিএল আয়োজনের ঝোঁট-ঝামেলার মাঝেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ঘোষণা দিয়ে বসলেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন করতে যাচ্ছে ভারত। করোনা মহামারীর জন্য গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হলেও এবছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ। ভারতের করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। সেই জল্পনা-কল্পনার মাত্রা আরও
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে- সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরটিকে ভিত্তিহীন বলছে বিএনপি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন দেখা করেছিলেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তিনি আরো বলেন, ম্যাডামের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কঠোর লকডাউনের সময়ে জরুরি সেবা ছাড়া, সব ধরনের অফিস-আদালত, গণপরিবহন, দোকানপাট, মার্কেট বন্ধ থাকবে। সবকিছু কঠোর লকডাউনের আওতাধীন থাকবে। শিল্প-কারখানাগুলোও বন্ধ থাকবে। মানুষ যে যেখানে আছেন,
ক্ষীর্নকায় এক দম্পতির বিয়ে নিয়ে শৈলকুপার আউশিয়া গ্রাম এখন মুখরিত। দলে দলে মানুষ আসছেন এই নবদম্পত্তিকে আশির্বাদ করতে। চল্লিশ ইঞ্চি উচ্চতার আব্বাস উদ্দীন (৩০) ও বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার মিম খাতুনের (১৮) বিয়ে হয়েছে শুক্রবার রাতে। এই বিয়ে নিয়ে উভয় পরিবার উচ্ছাসিত। বর আব্বাস উদ্দীনের মা সালেহা খাতুন জানান, কৃষক ছেলের জন্য মেয়ে খুজে পাচ্ছিলাম না। অবশেষে শৈলকুপার লক্ষনদিয়া গ্রামে মেয়ে খুজে পায়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩ মাদক সেবনকারীকে ১৫ দিন করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ-আল-মারুফ এ আদেশ দেন। ভ্রাম্যমান আদালতে কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন উপজেলার কি বাড়ী ইউনিয়নের কালিরখামার গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে রাজু মিয়া (৩৫), শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের মৃত কছর আলীর ছেলে ফরিদ মিয়া (৩৬) ও চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের নুরুজ্জামান