নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভারতফেরত এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তার বয়স সাতাশ বছর। তার বাড়ি উপজেলার তারাব পৌরসভার ৬নং ওয়ার্ডের বরপা এলাকায়। জেলা করোনা বিষয়ক কর্মকর্তার ধারণা, এটি করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট। বুধবার (১২ মে) উপজেলার তারাব এলাকায় আক্রান্ত ব্যক্তিকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়। পরিবারের বাকি সদস্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য লাল পতাকা টানিয়ে পুরো বাড়িটি লকডাউন করে
বুধবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার (১৪ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার (১২ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও
ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের সব ফেরি চালু করা হয়েছে। বুধবার (১২ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চালু করেছে। পণ্য ও যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে সব ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি দেখা গেছে। যাত্রীদের চাপ থাকলেও নির্বিঘ্নে পদ্মা পার হওয়া যাবে বলে মনে করছেন অনেকে। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম
রাজধানীর নিউমার্কেটে সহ বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আরও ক্রেতা চাই দেকানাীদের। তাদের দাবি, অন্যদিনের চেয়ে আজ বিক্রি কম। যদিও রাজধানীর নিউমার্কেট ও গাউছিয়া মার্কেটে দেখা গেছে, স্বাস্থ্যবিধির বালাই নেই। চারদিকে মানুষে মানুষে ঠাঁসা। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নিউমার্কেট এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে। দেখা গেছে, ফুটপাতে ও মার্কেটগুলোর ওপর ও নিচতলায় ভিড় আর ভিড়। রাজধানীর খিলগাঁও এলাকা থেকে
নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১১ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর এলাকার এ হতাহতের ঘটনা ঘটে। নিহহতরা ডা. জহিরুল হক ও তাঁর স্ত্রী ডা. তুহিন। তাদের বাড়ি নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে কর্মরত রয়েছেন। অপর নিহত ব্যক্তি মাইক্রোবাসের চালক খোকন। পুলিশ জানিয়েছে, নিহত চিকিৎসক জহিরুল হক
করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের ঈদ উপহার হিসেবে প্রায় ৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রত্যেক শিক্ষক পাবেন ৫ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারী পাবেন আড়াই হাজার টাকা করে। বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরও নগদ সহায়তা দেওয়ার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠায় অর্থ মন্ত্রণালয়। তাতে
ভুলবশত ২৩ বছর বয়সী এক তরুণীকে টিকার ছয়টি ডোজ একসঙ্গে দেওয়া হয়। একসঙ্গে ভ্যাকসিনের ছয়টি ডোজ দেওয়া হল এক তরুণীকে। এমন কাণ্ড দেখে হতবাক সকলেই। বিষয়টি সামনে আসার পরই ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ঘটনাটি ইতালীর। সৌভাগ্যবশত, একসঙ্গে ভ্যাকসিনের ছয়টি ডোজ নেওয়ার পরও ওই তরুণীর শরীরে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ঘটেনি। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল ওই তরুণীকে।
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ২ ফেরিতে হুড়োহুড়িতে এখন পর্যন্ত ৭ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আজ বুধবার (১২ মে) শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুইটি ফেরিতে এই দুটর্ঘনা ঘটে। এর আগে শিমুলিয়া- বাংলাবাজার নৌরুটে ফেরিতে হুড়োহুড়িতে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘাট ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে যাত্রী বোঝাই করে শিমুলিয়া
টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গার্মেন্টসকর্মীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়। বুধবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এবং ফলদা ইউনিয়নের সানক বয়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার গোবিন্দাসী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জয় (১৫) ও গার্মেন্টস কর্মী গোপালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মহসীন উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৬)। স্থানীয়রা জানান, নিহত জয় ও তার দুই
চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন একটি মামলায় নিহতের স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে তাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১২ মে) দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে বন্দরনগরীর পাঁচলাইশ থানায় নতুন মামলাটি দায়ে করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ
টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র উপকুলে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ চারজন পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় একটি নৌকা জব্দ করা হয়েছে। ১২ মে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে টেকনাফ কোস্ট গার্ড স্টেশান কামান্ডার লেঃ কমান্ডার এম মিরাজুল হাসান জানান, গোপন সংবাদে ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মহেশখালিয়া পাড়া ঘাটেঁ একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে
পঞ্চায়েত নির্বাচনে উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। অযোধ্যায় গ্রাম পঞ্চায়েত নির্বাচন অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। কারণ সেখানে এবার এক ইসলামি ধর্মগুরুকেই গ্রাম পঞ্চায়েত হিসেবে নির্বাচিত করলেন সাধারণ মানুষ, তা-ও আবার সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে। অযোধ্যা বিধানসভা কেন্দ্রের রুদৌলী তহসিলের অন্তর্গত রাজনপুরের ঘটনা। ছয় প্রতিদ্বন্দ্বিকে পিছনে ফেলে, ৬০০ ভোটের মধ্যে ২০০ পেয়ে পঞ্চায়েতে নির্বাচিত হলেন স্থানীয় ইসলামি ধর্মগুরু হাফিজ আজিমউদ্দিন। নিজের জয়কে ঈদের
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানের শুরুতে সকল সেবিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ আবু জার গিফারী, ডাঃ
ঈদে অনেকেই বাড়িতে গিয়েছেন। যেভাবে গিয়েছেন, এতে আমরা খুব মর্মাহত। তবে আমাদের অনুরোধ থাকবে ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি করবেন না। আপনারা বেশি ঘুরে বেড়ালে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আজ বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, চীন আমাদের বিশ্বস্ত বন্ধু। সে
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৪০ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জনে। করোনাভাইরাস নিয়ে বুধবার (১২ মে)
পটুয়াখালীর গলাচিপায় গরু চুরির অভিযোগে গনপিটুনিতে আল আমিন সরদার (২৬) নামের এক যুবক মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার চরকাজল বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আল আমিন চরকাজল ইউনিয়নের অলিল সরদারের ছেলে। এ ঘটনায় জলিল দর্জি ও ইব্রাহীম দর্জি নামের ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গলাচিপা থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন ভোররাতে চুরিকৃত ২
অতিরিক্ত যাত্রী চাপে মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে এক কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রতক্ষদর্শীরা বলছেন পদদলিত হয়ে মারা গেছেন এই পাঁচজন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।এতে প্রায় পনের জনের মতো আহত হয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই রোরো ফেরি এনায়েতপুরি বাংলাবাজারের উদ্দেশে রওনা হলে মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারান চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাবেক পুলিশ সুপার বাবুল আকতার তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করতে আসামিদের তিন লাখ টাকা দিয়েছিল বলে আদালতে দেওয়া দুই সাক্ষীর জবানবন্দি ও পিবিআইয়ের তদন্তে এ তথ্য উঠে এসেছে। এ ছাড়া চূড়ান্ত প্রতিবেদনে ও নতুন মামলায় লেনদেনের কথা উল্লেখ আছে। বুধবার (১২ মে) মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বাবুল আকতার স্ত্রীকে হত্যা করার তিন
পটুয়াখালীতে হঠাৎ করেই বেশ কয়েকটি গ্রামের মানুষ পালন করছেন ঈদুল ফিতর। বুধবার সকাল সাড়ে ১০ টায় বদরপুর দরবার শরীফ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে বিগত বছর গুলোতে মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে চান টুপির অনুসারীরা একদিন আগে ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করলেও এবারই এর ব্যাতিক্রম ঘটলো। গতকাল নাইজেরিয়া, সোমালিয়াসহ ৭ টি রাষ্ট্রে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যেহেতু পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা
ঝিনাইদহ জেলার প্রায় প্রতিটি উপজেলায় প্রত্যন্ত গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে‘গোস্ত সমিতি। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে এ বছর রেকর্ড পরিমাণ ‘গোস্ত সমিতি’ গড়ে উঠেছে। সারা বছর অল্প অল্প সঞ্চয় করে ঈদের আগে পশু কিনে জবাই করে গোস্ত ভাগ করে নেন সমিতির সদস্যরা। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম, পাড়া বা মহল্লায় এ ধরনের ‘গোস্ত সমিতি’ গঠন করা
পটুয়াখালীর কলাপাড়ায় শিকলে বন্দি মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে অসহায় থাকা শিশু রুবিনাকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন লন্ডন প্রবাসী ফজলুল হক। বুধবার বেলা বারোটায় উপজেলা পরিষদ হলরুমে ফজলুল হকের পক্ষে এ অর্থ সহায়তারুবিনার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলেট আকন ও স্থানীয়
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় ঝড়ো বাতাসে পল্টুনের তার ছিঁড়ে গিয়ে পল্টুনের উপর থাকা পানিতে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালক মারুফ হোসেন(৪২) কে ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মেলিনি। দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজ চালাচ্ছে জেলা ফায়ার সার্ভিস ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা। যা এখনো অব্যহত রয়েছে। তবে দুর্ঘটনার দুই ঘন্টা পরই পদ্মাতে ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করতে সক্ষম
বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৭৬ লাখ টাকা। মঙ্গলবার (১১ মে) ভোর ৬টা থেকে বুধবার (১২ মে) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৯৪২টি যানবাহন পারাপার হয়েছে। সেতু কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যত সংখ্যক যানবাহন পারাপার
মাহমুদা আক্তার মিতু হত্যার নতুন মামলায় এক নম্বর আসামি করে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। পাঁচলাইশ থানার মামলা নম্বর: ৫। আগে থেকে পিবিআই এর হেফাজতে থাকা বাবুল আক্তারকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠাবে বলে সূত্র নিশ্চিত