রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পরিচয় মিলছে দেবীদ্বারে উদ্ধার হওয়া মেয়েটির

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২১, ২০:৫৩

শেয়ার করুনঃ
পরিচয় মিলছে দেবীদ্বারে উদ্ধার হওয়া মেয়েটির

দেবীদ্বার পৌর এলাকার বারেরা বাস ষ্টেশন থেকে (গত বুধবার দিবাগত রাতে) উদ্ধার হওয়া কাবেরী আক্তার (১০) নামে মেয়েটির পরিচয় পাওয়া গেছে। শুক্রবার বিভিন্ন পত্রিকায় ‘দেবীদ্বারে উদ্ধার হওয়া মেয়েটির পরিচয় নিয়ে বিপাকে পুলিশ’ শিরোনামে প্রকাশিত সংবাদ দেখে তার স্বজন ও পরিচিতজনেরা তাকে ‘কাবেরী’ নয় ‘মিলি’ বলে দাবী করে সনাক্ত করেছে।

পুলিশ মেয়েটির পরিচয় না পাওয়ায় এবং তাকে তার দেয়া পরিচয়, নাম ঠিকানা সহ বৃহস্পতিবার বিকেলে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সেইফ কাষ্টডিওতে হস্তান্তর করেছেন।

আরও

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এম,ও ডাঃ মঞ্জুর হোসেন জানান, দেবীদ্বার মেডিকেয়ার হাসপাতাল প্রাইভেট লিঃ’  এর অপারেশন থিয়েটার(ওটি)’র কর্মকর্তা গোলাম মোস্তফার বাসায় মেয়েটির মা’ দির্ঘদিন গৃহকর্মী হিসেবে কাজ করেছে। 

দেবীদ্বার মেডিকেয়ার হাসপাতাল প্রাইভেট লিঃ’র অপারেশন থিয়েটার(ওটি)’র কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ‘বিভিন্ন পত্রিকায় ‘দেবীদ্বারে উদ্ধার হওয়া মেয়েটির পরিচয় নিয়ে বিপাকে পুলিশ’ শিরোনামে প্রকাশিত সংবাদ দেখে আমার দৃষ্টিগোচর হয়। আমি মেয়েটির ছবি দেখে নিশ্চিত হই যে তার নাম কাবেরী(১০) নয়, তার নাম আফরোজা জাহান মিলি(১৫), মেয়েটির বাবার নাম, আলী আহাম্মদ, মাতা রহিমা বেগম, গ্রাম- মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।

আরও

পরিচয়উদ্ধার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ঢাকার ৯৮ বাস রুট পুনর্বিন্যাস, চালু হচ্ছে ৩২ সমন্বিত রুট

ঢাকার ৯৮ বাস রুট পুনর্বিন্যাস, চালু হচ্ছে ৩২ সমন্বিত রুট

 

সংবাদ পেয়ে মেয়েটির মা রহিমা বেগম দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, তার মেয়ে গত ২/৩ মাস যাবৎ মানষিক সমস্যায় ভোগছে। এরই মধ্যে আরো ৩/৪বার নিখোঁজ হলেও নিজে নিজেই বাড়িতে ফিরে এসেছে। 

তিনি আরো জানান, আমার মেয়ে মিলির বাবা গ্রামের বাড়িতে থাকেন, পেশায় বদলী শ্রমিক, আমি দেবীদ্বার পুরাতন বাজার এলাকার কাজীবাড়ির কাজী নজরুল পুলিশের বাসায় ভাড়া থেকে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবীকা নির্বাহ করে আসছি। আমার ২ মেয়ে ও এক ছেলের মধ্যে মিলা (কাবেরী) দ্বিতীয়, তার বয়স ১৫ বছর হবে। সে মুরাদনগর উপজেলার আমপাল দাখিল মাদ্রসায় নবম শ্রেণীতে পড়ে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মিলি আমার বাবার বাড়ি সিদ্দেশরী গ্রামে মা’(ফিরুজা বেগম)র সাথে থাকে। বড় মেয়ে ইশরাত জাহান রিমি (১৬) চট্রগ্রাম তার ফুফুর বাসায় থেকে গার্মেন্টসে চাকরি করত। ১০/১২ দিন চাকরি করার পর সেখান থেকে রিমি নিখোঁজ হয়ে যায়, পরবর্তীতে জানতে পারি কক্সজার জেলার চকরিয়া উপজেলার মরণগোনা গ্রামের সাগর মিয়া নামে একটি ছেলে রিমিকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলে।

শোনেছি ছেলেটি বেকার অত্যন্ত দরিদ্র পরিবারের, এখন মেয়েটিকে যৌতুকের জন্য প্রতিনিয়ত মারধর করে, আমাদের এখানে আসতেও দেয়না। মেয়েটিকে মারের হাত থেকে রক্ষা করতে ঈদের আগে ৫ হাজার টাকা দিয়েছি। মেয়েটিকে ওরা দিচ্ছেনা, আমাদের যেতেও বারন করছে। যৌতুকের দাবীকৃত ৫০ হাজার টাকা বিকাশে পাঠাবার চাপ দিচ্ছে।

 

আমার মেয়ে মিলি (কাবেরী) যে ঠিকানা দিয়েছে তা ছিল তার বোনের শশুর বাড়ির ঠিকানা, নানীর নাম দিয়েছে মায়ের জায়গায় আর পিতার নাম অন্য একজনের। পত্রিকায় মিলির যে পরিচয় ছিল তা সম্পূর্ণ মিথ্যে তবে ছবি দেখে তাকে সনাক্ত করেছি। সে মুরাদনগর যে মহিলা ডাক্তারের বাসায় দুই বছর বন্ধী থাকার কথা বলেছে, তা ভিত্তিহীন। আমি আমার মেয়েকে সেইফ কাষ্টডি থেকে ফিরিয়ে আনতে থানায় যোগাযোগ করলে, তারা কুমিল্লা সমাজসেবা অফিসের ঠিকানা দিয়ে যোগাযোগ করতে বলেন। 

এ ব্যাপারে কুমিল্লা সমাজসেবা কার্যালয়ের প্রভিশনাল অফিসার মো. সোহাগ পাটোয়ারী বলেন, নিখোঁজ কাবেরী’র পিতা, মাতা, জাতীয় পরিচয়পত্র ও মেয়েটির জন্মনিবন্ধন সহ সনাক্তকরণের যাবতীয় প্রমানাদী নিয়ে আসলে এবং উভয়ের মুখোমুখী পরিচয় নিশ্চিত হলে আমারা তাকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করে দেব।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) ছমিউদ্দিন বলেন, সেইভ কাষ্টডিতে পাঠানো মেয়ের মা দাবীকারী রহিমা বেগম নামে একজন মহিলা এসেছিলেন,  মেয়ে এবং তার মা’ দাবীকারীর ঠিকানা মিল না থাকায় যাবতীয় প্রমানাদী নিয়ে কুমিল্লা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করতে বলেছি, ওনারা বিষয়টি তদন্ত করে নিশ্চিত হলে মেয়েটিকে নিয়ে আসতে পারবে। 

সর্বশেষ সংবাদ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর তিনটি সীমান্ত ফাঁড়ির বিশেষ অভিযানে মালিকবিহীন ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সিরাপের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা। রোববার (১ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন বিরামপুর, কাটলা ও রুদ্রাণী বিওপির স্থায়ী

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদল কর্মী মো. আবির আহম্মেদ তুরাগ মৃধার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতারা। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা এ মামলায় তুরাগকে ছাত্রলীগের কর্মী হিসেবে আসামি করা হয়েছে বলে অভিযোগ জেলা ছাত্রদলের নেতাদের। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তুরাগ নিজেও। শনিবার (৩১ অক্টোবর)

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরে যৌথ অভিযান চালিয়ে একটি ভাড়াটিয়া বাড়ির কক্ষ থেকে মালিকবিহীন ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ৮০ হাজার টাকা। রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) মিডিয়া সেল। বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারীর

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ওষুধ, কসমেটিকস, মোবাইল ফোন ও গবাদিপশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মারুফ হোসেন ওরফে সুরুজ (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা,

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

অন্ধকারের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জের সাতজন, রাজবাড়ীর ১৩ জন এবং পাবনার ৪৫ জন রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি তাঁদের স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্তকে