মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার শহরের দমকল বাহিনী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ কথা জানিয়েছে। খবর মালয় মেইলের। রাজধানী নেইপিদো থেকে পিন ও লিন শহরে যাচ্ছিল। বিমানটি অবতরণের সময় সেটি বিধ্বস্ত হয়। সামরিক বাহিনীর মালিকানাধীন মিয়াওয়াদি টেলিভিশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বিমানে ছয়জন সামরিক
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা - ভিত্তিহীন অভিযোগ করার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সম্মুখে মানববন্ধন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় অভিযুক্ত ববি'র শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। বৃহস্পতিবার বেলা ১১ টায় মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত মার্চে সে বিশ্ববিদ্যালয়ের অপর এক
বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ। কিন্তু কিছু লোক ধর্মের নামে জঙ্গিবাদের সৃষ্টি করছে। শুধু আমাদের দেশেই না, পুরো বিশ্বেই ধর্মের নামে মানুষ খুন করা, সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গেছে বলে জানান প্রধামনন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধনকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মানুষ খুন করলেই
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির শুভ উদ্বোধন করা হয়েছে। কালীগঞ্জবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবির পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার সময় প্রাণের দাবি পূরণে কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বিরতীর শুভ উদ্ধোধন করেন, ঝিনাইদহ -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় ট্রেন যাত্রী ও সাধারণ মানুষ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল - নাসির নগর সড়কে সরাইল খাদ্য গুদামের সামনে দু-দফা ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ( ৯ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারটা থেকে বারটার মধ্যে সরাইল- নাছিরনগর সড়কে সরাইল খাদ্য গুদামের সামনে দু দফা ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক ব্যাটারি চালিত অটোরিকশার চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয় ডাকাত দল। এসময় ডাকাতরা একজন অটোরিকশা
আজ ১০ জুন, বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ২টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে সূর্যের এই গ্রহণ শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৭টা ১১ মিনিট ১২ সেকেন্ডে। এবারের সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজে বলা হয়েছে, এই সূর্যগ্রহণ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঠিকভাবে দেখা যাবে না।এটি হবে বলয়গ্রাস
ইতিহাস সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ জুন) একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন তিনি। বিশ্বে এই প্রথম কোনো সরকার প্রধান নিজস্ব পরিকল্পনায় বড় বাজেটে এতগুলো অবকাঠামো নির্মাণ করলেন।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রমান্বয়ে সারাদেশে ৫৬০টি মসজিদ নির্মাণ করা হবে। যার ব্যয় ৮ হাজার ৭২২ কোটি টাকা। প্রকল্প পরিচালক নজিবুর রহমান বলেন, সারাদেশের ৩০টি জেলার ৫০টি
পশ্চিমবঙ্গের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং কবি ও সাহিত্যিক বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই। বৃহস্পতিবার (১০ জুন) ভারতীয় সময় ভোর ৬টায় দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কেবল পরিচালনা নয়, সাহিত্য জগতেও সমানভাবে প্রসিদ্ধ ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। তার ডায়ালাইসিস চলছিল বহুদিন ধরে। এদিনও তার ডায়ালাইসিস হওয়ার কথা
‘প্রজেক্ট হিলসা’ পর এবার "প্রজেক্ট তেলাপিয়া" নজর কাড়ছে সবার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে "প্রজেক্ট তেলাপিয়া"। স্যোস্যাল মিডিয়ায় ঝড় তুলেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের অদূরে নির্মিত ইলিশের আদলে তৈরি ‘প্রজেক্ট হিলসা’ রেস্তোরাঁ। রেস্তোরাঁটি উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই খাবারের মান, উচ্চমূল্য ও পরিবেশনে ঢিলেমির অভিযোগ উঠেছে রেস্তোরাঁ বিরুদ্ধে। এ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে অন্যদের যেতে নিরুৎসাহিত করছেন কেউ কেউ। সার্ভিস চার্জ নিয়েও ক্ষোভ ঝাড়ছেন
বিংশ শতাব্দীতে বেশ কিছু দেশে এখনও বহু বিবাহ বৈধ। তা বলে ৩৭ নম্বর বিয়ে! গোটা পরিবারের সামনে ২৮ জন স্ত্রীকে সাক্ষী রেখে এই বিয়ে সম্পন্ন করলেন এক বৃদ্ধ। পরিবারের নতুন সদস্যকে নিয়েও কারও আপত্তি নেই। বরং সেই বিয়ের আনন্দ উদযাপন করলেন স্ত্রীরা। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৫ জন ছেলে-মেয়ে আর ১২৬ জন নাতি-নাতনি। সকলে দারুণ আনন্দ করে শামিল হলেন পরিবারের
মুজিব বর্ষ’ উপলক্ষে ইসলামের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে একযোগে সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার (১০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল সাড়ে ১০টায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদগুলোর উদ্বোধন করবেন। সরকার দেশব্যাপী মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে। মসজিদগুলো ঢাকার সাভার উপজেলা, ফরিদপুরের মধুখালী ও সালথা উপজেলা, কিশোরগঞ্জের
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত এবং করোনা উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগের ৪৮ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়।অর্থাৎ রামেক হাসপাতালে আবারও মৃত্যু বাড়লো। এ নিয়ে গেল এক সপ্তাহে মৃতের সংখ্যা ৯২ জনে দাঁড়ালো। এরমধ্যে ৭২ জনই করোনার ‘হটস্পট’ হয়ে ওঠা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার অধিবাসী। ৭২ জনের মধ্যে ৪২ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ৪৯ হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।১০ জুন ভোর ৫ টা ৪৫ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ভাল্লুকখাইয়া এলাকায় থানার অফিসার ইনচার্জ (ওসি)পুলিশ পরিদর্শক মুহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় টীম সদস্য উপ-পরিদর্শক অরুন কুমার চাকমা, উপ-পরিদর্শক মোহামদ গোলাম মোস্তফা, উপ-পরিদর্শক মফিজুল ইসলাম,সহকারী উপ-পরিদর্শক খাদেমুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক মোঃ মোজাম্মেল হক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবীন্দ্র চন্দ্র দাসকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।বৃহস্পতিবার (৯ জুন) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতের দলীয় পরিচয় নিশ্চিত করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন বলেন, রাত আড়াইটার দিকে চরঈশ্বর ইউনিয়নের ৩ নম্বর
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজার সংলগ্ন ব্রীজটি দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রেলিং শূণ্য ব্রীজ দিয়ে বিভিন্ন যানবাহন ও পথচারীরা প্রতিদিন চলাচলের সময় দুর্ঘটনা ঘটলেও কোন পদক্ষেপ নেননি সংশ্লিষ্টরা। ঝুঁকিপূর্ণ এ ব্রীজটি অচিরেই সংস্কার বা পুন:নির্মাণ করা না হলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এ ব্রীজটি দুটি ইউনিয়নের মধ্যবর্তী হওয়ায়
যাত্রীবাহী একটি বাসের ওপর পাঁচতলা একটি ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে এ ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছে, বাসটির ওপর ধসে পড়া ভবনটি ভেঙে ফেলার কাজ চলছিল। খবর বিবিসির। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে। ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ওই বাসটিতে ১৭ জন আরোহী ছিল। ভবনটির নিচে একটি রাস্তায় বাসটি থামিয়েছিল সেটির ড্রাইভার। তবে
বরিশাল-৪ আসনের (মেহেন্দিগঞ্জ-হিজলা) এমপি পংকজ নাথের গাড়িবহরে হামলার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শ্রীপুর গ্রামের মোশাররফ হোসেন, সৈয়দ মঞ্জুর মোরশেদ, মহিম দেওয়ান, বড়জালিয়া ইউনিয়নের মো. অলিউদ্দিন ও হেলাল সিকদার। এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। মামলার বাদী
লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা আমেরিকা নিয়ে মাঠের বাইরে বিরাজ করছে একপ্রকার অস্থিরতা। বিশেষ করে আয়োজক দেশ হিসেবে করোনাভাইরাসে জর্জরিত ব্রাজিলের নাম ঘোষণা নিয়েই যত বিপত্তি। তবে সংগঠকদের এ সিদ্ধান্ত ছাপিয়ে সব দলই নিয়ে রাখছে নিজেদের প্রস্তুতি। আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর তিনটায় মানে গারিঞ্চা স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিক দল ব্রাজিল। ‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, একুয়েডর ও
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পশ্চিম মালাডের মালভানি এলাকায় বহুতল ভবনধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার রাত ১১টার দিকে ভেঙে পড়ে ওই চারতলা ভবনটি। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভেঙে পড়া বাড়ির ভেতর অনেকেই আটকা পড়ে। বেশকিছু শিশুও ছিল সেখানে। স্থানীয়রা এবং পুলিশ মিলে প্রাথমিকভাবে ১৫ জনকে
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৯৮৯ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৮৭১ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৪০ হাজার ৮০৬ জন।বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে
ফল-ফলাদির মৌসুম এলেই সাহাবায়ে কেরাম মৌসুমের নতুন নতুন ফল প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে নিয়ে যেতেন। তিনি নতুন ফল পেলে বা দেখলেই দোয়া পড়তেন। হাদিসে বর্ণিত সেই দোয়াটি কী? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম যখন কোনো নতুন ফল দেখতেন, তখন তারা তা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে পেশ করতেন। আর তিনি তা গ্রহণ
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ছয়জন নিহত হয়েছেন। বুধবার (৯ জুন) সদর উপজেলার রশিদপুর এবং মুক্তাগাছার সত্রাশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আব্দুল আজিজের ছেলে বাবলু মিয়া (৪২), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), রিপনের ছেলে আবিদ হাসান (১০), ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের উজানঘাগড়া এলাকার জহিরুল ইসলামের স্ত্রী রিতা আক্তার (২১), একই গ্রামের
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পড়ানোর চেয়ে শিক্ষকরা কোচিংয়ে কিংবা প্রাইভেট পড়াতে আগ্রহী। শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট, কোচিং করাতে পারবেন এবং পাঠ্যপুস্তকের আদলে নোট-গাইড নিষিদ্ধ করে ‘শিক্ষা আইন ২০২০’-এর খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই আইনের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে পাঠাতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (০৯ জুন) ‘চাইল্ড পার্লামেন্টে সেশন ২০২১’অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যেও ‘শিক্ষা আইন ২০২০’-এর
ঢাকা শহরে অতীতের যেকোনো সময়ের তুলনায় চলতি বছর বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ বিবাহবিচ্ছেদের পেছনে পরকীয়া সম্পৃক্ততা রয়েছে। বিবাহবিচ্ছেদের সংখ্যার দিক থেকে শিক্ষিত নারী-পুরুষ এগিয়ে। সেখানে আবার বেশিভাগ নারী চাকরিজীবী এবং স্বাবলম্বী। ঢাকা দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দুই সিটিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন ৫ হাজার ৪৮৭ জন। এর মধ্যে ডিএনসিসিতে আবেদন