
প্রকাশ: ২২ জুন ২০২১, ২:২৪

এবার ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আসরের সুপার লিগে আবাহনী বনাম গাজী গ্রুপের ম্যাচে ইনজুরিতে পড়েন মিস্টার ডিপেন্ডেবল।
ফলে চলমান এই আসরে আর খেলা হবে না তার। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে ১ রানে জয় পাওয়া ম্যাচে হাতে চোট পান মুশফিক। আর তাতেই বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না এই উইকেট-কিপার ব্যাটারের।
মুশফিকের ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করেছে আবাহনীও। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে কোন সংশয় নেই বলেও জানানো হয় দলটির পক্ষ থেকে।

মুশফিকের ইনজুরির ব্যাপারে দলটির ফিজিও জানান, মুশফিকের চোট গুরুতর নয়। আশা করছি ৭ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে কোন সংশয় নেই তার।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এর আগে ডান হাঁটুতে চোট পাওয়ায় তামিম ইকবালও সরে দাঁড়ান ডিপিএল থেকে। প্রাইম ব্যাংকের হয়ে অবশিষ্ট ম্যাচগুলোতে খেলছেন না তিনি। তবে মুশফিকের মতো তিনিও জিম্বাবুয়ে সিরিজের আগে ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।