জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনরত অবস্থায় আত্মোৎসর্গকারী বাংলাদেশের আটজন শান্তিরক্ষীকে ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মে) আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশের আটজনসহ বিশ্বের ৪৪ দেশের ১২৯ জন শান্তিরক্ষীকে এই পদক দেওয়া হয়। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ৪৪ দেশের স্থায়ী প্রতিনিধিদের হাতে এই পদক তুলে দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। একক দেশ হিসেবে বাংলাদেশ সর্বোচ্চসংখ্যক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা একাশিপাড়া গ্রাম থেকে চোলাইমদসহ আমির হোসেন (৪৯) নামের এক চোরকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে ওই গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমরি হোসেন মহেশপুর উপজেলার সেজিয়া উত্তরপাড়া গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে।
পশ্চিমবঙ্গের দুই মন্ত্রীসহ চার হেভিওয়েট নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার শুনানি শেষে ব্যক্তিগত ২ লাখ রুপির বন্ডে রাজ্যটির পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি, তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র এবং কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়’এর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে হাইকোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ। এর আগে ‘নারদা’ স্টিং অপারেশন মামলায় গ্রেফতার হয়েছিলেন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জনে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে। শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সদর উপজেলার মধুপুর পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের সমর্থকদের সাথে একই এলাকার গিয়াস উদ্দিনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গত ১৬ মে মধুপুর গ্রামে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে গেল
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন কুশল পেরেরা। দলের ইনিংস প্রায় একাই টানছেন এই ডানহাতি লঙ্কান ওপেনার।মাঝে অবশ্য ব্যক্তিগত ৭৯ রানে সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু তালুবন্দি করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। পরে ব্যক্তিগত ৯৯ রানে মোস্তাফিজুর রহমানের বলে লঙ্কান অধিনায়কের ক্যাচ ফেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফিজের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে লেগ সাইডে মারতে গিয়ে শূন্যে বল তুলে দিয়েছিলেন কুশল।
শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৩ উইকেট হারিয়েছে, যার সবগুলোই তাসকিন আহমেদের শিকার। সর্বশেষ উইকেটে মোটামুটি থিতু হয়ে বসা কুশল মেন্ডিসকে (২২) তামিম ইকবালের ক্যাচ বানিয়ে বিদায় করেছেন ডানহাতি পেসার। তবে পরে ধনঞ্জয়া ডি সিলভাকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন তিনি। আম্পায়ার আউটও দিয়েছিলেন। কিন্তু রিভিও নিয়ে বেঁচে যান ধনঞ্জয়া। রিপ্লেতে দেখা যায়, বল স্ট্যাম্পের অনেকটা উপর দিতে যেতো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার
ভারতের কেরালায় বাংলাদেশি তরুণীকে ভয়ঙ্কর যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ।ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়ার খবরে বলা হয়, শুক্রবার (২৮ মে) সকালে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে টিকটক হৃদয় বাবু ও ও তার সহযোগী সাগর পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়।ভারতীয় পুলিশ বলছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক
ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান সিনেপর্দার বাইরে ব্যক্তিজীবনে বেশ ধর্মভীরু। একাধিক সাক্ষাৎকারে নিজেই ধর্মপরায়ণতার গল্প বলেছেন এই চিত্রনায়ক।এবার খবর, নিজের জন্মস্থান পিরোজপুর জেলার মাছিমপুরের আল হেরা জামে মসজিদ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জায়েদ খান। বেশ উচ্ছ্বাস নিয়ে আজ বুধবার বিকেলে জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। আর উচ্ছ্বসিত হওয়াও স্বাভাবিক। কারণ, এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর বাবার স্মৃতি। মসজিদ কমিটির সভাপতি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মির্জা ফখরুল বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ওনার (খালেদা জিয়া) জ্বর দেখা দিয়েছে। হঠাৎ করে তার এই জ্বর এসেছে। এটা চিকৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করবেন। রাত থেকে জ্বর সারানোর জন্য চিকিৎসা শুরু হয়েছে।’বিএনপি মাহাসচিব
প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আজ শেষ ম্যাচে তাদের মিশন হোয়াইটওয়াশ এড়ানোর, পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগে প্রথম পয়েন্ট পাওয়ার। সেই মিশনে ঝড়ো শুরু করেছেন দুই লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা ও অধিনায়ক কুশল পেরেরা। সিরিজে সিরিজে প্রথমবারের মতো টস হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা। প্রথম দুই ম্যাচে
ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপকূল। নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় ৫০টির বেশি গ্রাম। বিধ্বস্ত হয় অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি। ভেসে যায় হাজার হাজার কোটি টাকা মৎস্য ও কৃষিসম্পদ। ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা। বেড়িবাঁধ দিয়ে জলোচ্ছ্বাস ও বন্যা ঠেকিয়ে রাখা এলাকাগুলো যে কী মাত্রায় অরক্ষিত অবস্থায় আছে। দু’দিন আগে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আঘাত হানার পরও বোঝা গেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বঙ্গবন্ধু জীবনের কর্মের উপর অনলাইনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ই মে) সকালে মাদারীপুর জেলা তথ্য অফিসের হল রুমে এ পুরুস্কার বিতারন অনুষ্ঠিত হয়।জেলা তথ্য অফিসার মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সহকারী তথ্য অফিসার শাহিন
ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে দুজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।নান্দাইল এলাকার আঠারবাড়ি-চৌরাস্তা সড়কে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫) এবং অন্যজন হলেন আব্দুল খালেক (৭০)। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, '২০২১-২০২২' বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট। করোনা নিয়ন্ত্রণ না করলে কোনো বাজেটই কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৮ মে) সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বাজেট ভাবনা তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, শীর্ষ অর্থনীতিবিদরা বলছেন করোনাকালে এবারের বাজেট গতানুগতিক বাজেট হওয়া উচিত
ঘূর্নিঝড় ইয়াস ভারতের উড়িস্যা ও ঝাড়খন্দ এলাকা অতিক্রম করলেও উপকূলীয় এলাকায় আজও বিরাজ খরছে বৈরী আবাহওয়া। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। বাতসের চাপ কিছুটা কমলেও বইছে ঝড়ো হাওয়া। এদিকে ঘূর্নিঝড় ইয়াসের তান্ডবে জেলার ২৩২ টি গ্রাম প্লাবিত হয়েছে। এখনও পানিবন্ধী হয়ে আছে এসব গ্রামের প্রায় ৬ লাখ মানুষ। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৪ শ’ ৮৩ টি
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। গত দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নেয়া বাংলাদেশের সামনে নিয়ম রক্ষার ম্যাচ হলেও ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচ। দুপুরে টসের আগে ঝিরিঝিরি বৃষ্টি হলেও ১০ মিনিট পরে টস হয়েছে। গত দুই ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিলেও শেষ ম্যাচে এসে টস হেরেছে। লঙ্কানরা টস জিতে সিদ্ধান্ত নিয়েছে ব্যাটিংয়ের।একাদশে
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির পর এবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।শুক্রবার (২৮ মে) সকাল ১০ টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ বিআইডব্লিউটিএ'র দৌলতদিয়া লঞ্চঘাটের পরিবহন পরিদর্শক আফতাব হোসেন। তিনি বলেন, বৈরি আবহাওয়া কেটে যাওয়ায় এ নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৭টি লঞ্চ সচল রয়েছে। নিয়ম মেনে
ফুসলিয়ে ভারতে নিয়ে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতন ও তা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় টিকটিক হৃদয়সহ ৬ জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বলে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ডিসি শহিদুল্লাহ বলেন, বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বেঙ্গালুরু পুলিশকে বার্তা দেয়া হয়েছে। বেঙ্গালুরু পুলিশ নারীসহ ছয়জনকে গ্রেফতার
সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ভোজ্যতেল, পেঁয়াজ ও মুরগির। অপরদিকে অপরিবর্তিত রয়েছে অন্য পণ্যের দাম।শুক্রবার (২৮ মে) সকালে রাজধানীর মিরপুরের মুসলিম বাজার, ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে। এসব বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি গাজর ৬০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, করলা ৫০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৫০ টাকা, বরবটি ৩০
ভারতের পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যের পর এবার দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দিল্লির উপ–রাজ্যপাল অনিল বাইজাল মহামারি রোগ আইন-১৮৯৭ এর আওতায় কিছু বিধিবিধান জারি করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লিতে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৭৭৩ জন। বৃস্পতিবার এক দিনে ১৫৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। পরিস্থিতির ভয়াবহতাকে গুরুত্বের সঙ্গে নিয়ে দিল্লির উপ-রাজ্যপাল অনিল
ঘূর্ণিঝড় ইয়াস সবচে বেশি তাণ্ডব চালিয়েছে ভারতের পূর্ব উপকূলে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলজুড়ে এখন ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতচিহ্ন। সেই ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে ভারতের পশ্চিমবঙ্গে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (২৮ মে) উড়িষ্যার বালেশ্বর এবং ভদ্রক পরিদর্শনের পর পশ্চিমবঙ্গে যাওয়ার কথা তার। খবর ইন্ডিয়া টুডের। নরেন্দ্র মোদির সচিবালয়ের (পিএমও) বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে বাড়ীর সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ৬৫ বছরের বৃদ্ধা গোলাপ চান বিবিকে টেটা বিদ্ধ করে হত্যার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। প্রতিপক্ষকে হত্যা মামলা দিয়ে ফাঁসানোর জন্য বৃদ্ধার ছেলে মোহাম্মদ আলী এই হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে দায় স্বীকার করে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে
ঘূর্ণিঝড় ইয়াস, বৈরি আবহাওয়া ও পদ্মা নদী উত্তাল থাকায় মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে টানা ৪০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর শুক্রবার (২৮ মে) সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এতে মানুষের দুর্ভোগ কমেছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে পদ্মার পরিস্থিতি যাচাইয়ের জন্য দুটি ফেরি চলাচল করছে। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮ টায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) ব্যবস্থাপক