মাঝে মাঝে চলন্ত বাস কিংবা ট্রাকে যৌন নির্যাতনে আলোড়িত হয় দেশ। গেলো বছর ২৬ ডিসেম্বর সন্ধ্যায় সিলেটে বোনের বাড়ি থেকে সুনামগঞ্জ ফেরার পথে এক কলেজছাত্রী বাস চালক ও তার সহকারীর হাতে ধর্ষণের শিকার হন। ভুক্তভোগীর পরিবার জানায়, মামলা তুলে নিতে আসামিরা বিভিন্নভাবে চাপ দিচ্ছে। এদিকে সড়ক আইন পাসের ২ বছরেও কোনো চালকের ডোপ টেস্ট করাতে পারেনি সরকার। অথচ সড়কে শৃঙ্খলা ফেরাতে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৯৫৭ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ১৫ হাজার ৯৬২ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ২৩৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৯ হাজার। এতে
মাত্র বিশ টাকায় মিলতে পারে করোনা থেকে মুক্তি। বলছি আইভারমেকটিন অর্থাৎ স্কাবো-৬ এর কথা। চিকিৎসকরা বলছেন, টিকা সংকটের এই সময়ে আইভারমেকটিন হতে পারে করোনা থেকে মুক্তির বিকল্প ভরসা। তাদের দাবি, টিকা বাণিজ্যের কারণে স্বল্পমূল্যের কার্যকর ওষুধটি অনুমোদন দিচ্ছে না বিশ্ব স্বাস্থ্যসংস্থা। করোনার দ্বিতীয় ঢেউ-এ লণ্ডভণ্ড ভারত। টিকা আর চিকিৎসা সংকটে ধুঁকতে থাকা দেশটির মুম্বাই ও কেরালার চিকিৎসকরা আইভারমেকটিন ব্যবহার করে ভালো ফল
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের চোরাই মটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। সোনারছড়ি পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মুফিজুদ্দিনের নেতৃত্বে এক দুঃসাহসিক অভিযানে একটি মোটর সাইকেল (ডিস্কভার১৩৫সিসি,নীল রংয়ের) উদ্ধার করেছে। চুরিতে জড়িত দুইজন কে গ্রেফতার করতে সক্ষম হয়। গত ২৪ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাই মোটর সাইকেল টি উদ্ধার ও চোর চক্রের
নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২২১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৮ দশমিক ৪ শতাংশ। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলাজুড়ে চলমান বিধিনিষেধের পাশাপাশি জেলার সকল পশুর হাট বন্ধ ঘোষণা করেছে জেলা
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জনগণের প্রয়োজনে সব সময় তাদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে বলেন, সাক্ষাতকালে আবদুল হামিদ নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রপতি
টাঙ্গাইল সদর থানার বিশেষ অভিযানে ২৪ জুন বৃহস্পতিবার ০২টি বাজাজ কোম্পানীর মোটর সাইকেল উদ্ধারসহ ০৩ জন চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, কয়েকদিনের বিশেষ অভিযানে অনেকগুলি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয় তার ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, এর নের্তৃত্বে ২জন চৌকস অফিসার এসআই
নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২১ জন। বুধবার (২৪ জুন) দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৩ জুন করোনায় সর্বোচ্চ মৃত্যু ছিল চারজনের। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়। এ সময় নতুন ৭৮৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করেছেন। তিনি আজ ঢাকায় গণভবনে এক অনুষ্ঠানে স্বাক্ষরের মাধ্যমে তিনটি পোস্টার উদ্বোধন করেন। এ সময় চলচ্চিত্রটির পরিচালক এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। হায়দার এন্টারপ্রাইজ-এর ব্যানারে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি আগামী আগস্ট মাসে মুক্তি পাবে। এতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন-
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে জয় তুলেছে শেখ জামালের ধানমন্ডি ক্লাব। দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে ম্যাচের নায়ক হয়েছেন মোহাম্মদ আশরাফুল। বৃহস্পতিবার (২৪ জুন) সুপার লিগের ম্যাচে ছয় উইকেটে জয় পায় শেখ জামাল। মিরপুরে টস জেতার পর ব্যাট করতে নামে আবাহনী। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তুলে মোসাদ্দেক হোসেন সৈকত নেতৃত্বাধীন দলটি। ২৮ বলে ৪২ রানের ইনিংস
নওগাঁর সাপাহার উপজেলা সদরের একটি ছাত্রাবাস থেকে সুমি আখতার (১৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা সদরের মাতৃছায়া ছাত্রাবাসের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই গৃহবধূর স্বামী সেলিম রেজার (২২) বিরুদ্ধে সাপাহার থানায় হত্যা মামলা করেছেন গৃববধূর বাবা মো.আলী হোসেন। ঘটনার পর থেকে সেলিম রেজা পলাতক রয়েছে। তিনি একটি কীটনাশক কোম্পানিতে
দেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। ভারতীয় তথা ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হয়েছে। আর এ অবস্থায় পুরো দেশে কমপক্ষে ১৪ দিনের ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি। বৃহস্পতিবার ( ২৪ জুন) কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শাটডাউন বলতে কী বোঝানো হয়েছে জানতে চাইলে অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘শাটডাউন
নেত্রকোনায় জুয়া খেলারত অবস্থায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্য রাতে সদর উপজেলার মেদনী ইউনিয়নের গড়াকান্দা বিলের জনৈক নজরুল ইসলামের উঁচু ভিটি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পুলিশের কনস্টেবল মো. আক্তারুল ইসলাম মুক্তি (৪৮), সাজ্জাত (৪৩) ও বাদল মিয়া (৩২)। বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে তাদেরকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুইজন হলেন- একই গ্রামের মৃত দুলু মিয়ার
সুনামগঞ্জের তাহিরপুরে মাদকাসক্ত ছেলেকে পেশাদার খুনী ভাড়া করে খুন করিয়েছেন মোহাম্মদ আলী নামের এক বাবা। এ ঘটনায় বুধবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খালেদ মিয়া তাকে জেলহাজতে পাঠিয়েছেন। পুলিশ জানায়, গত ২১ মে তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম নদীর পাড়ে মাহারাম গ্রামের জাহাঙ্গীর আলম (২৮) খুন হয়। খুনের ঘটনায় জাহাঙ্গীর আলমের বাবা মোহাম্মদ আলী
বরিশালে কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন মামলায় দণ্ডভোগ ও হাজতবাসের পর মুক্তি পাওয়া ৪ আসামিকে ভ্যান এবং সেলাই মেশিন দিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এবং কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের আয়োজনে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তাদের হাতে জীবিকার অবলম্বন তুলে দেন। জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, একটি চুরি মামলায়
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫। আটককৃতরা হলো উখিয়ার মরিচ্যা গরুবাজার এলাকার মােঃ আবু শামার ছেলে মােঃ নুরুল মােস্তফা (২৬) ও পূর্ব মরিচ্যার জাফর আলমের ছেলে মােঃ হােসাইন (২১)। বুধবার (২৩ জুন) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ চাইল্যাতলী বাজারের নাজির হােসেনের মুদির দোকানের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা
জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪জুন) দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২১-২২) স্বাক্ষর ও জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরসহ জাতীয় শুদ্ধাচার পুরষ্কার বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি ও উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম
রাজধানীতে রুট পারমিট ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুর দেড়টায় বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা রিপোর্ট পেয়েছি ১ হাজার ৬৪৬টি গাড়ি রুট পারমিশন
আমীরে হিযবুল্লাহ্ ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ ছাহেবের পক্ষ হতে তাঁর বড় ছাহেবজাদা হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইনের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে রাষ্টদূতের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আজ বৃহস্পতিবার বিকালে সাক্ষাতকালে তারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও বাইতুল মুকাদ্দাস জবরদখলের বিষয়ে তীব্র নিন্দা জানান। এ সময়ে তারা
আওয়ামীলীগের অনেক বড়-বড় নেতা বিভ্রান্ত হয়েছে কিন্তু তৃনমুল নেতা-কর্মীরা সবসময় শেখ হাসিনার সাথে থেকে দলকে আজকের এই যায়গা পর্যন্ত নিয়ে এসেছে, তাই তৃণমূলকে অবমূল্যায়নের কোন সুযোগ নাই। ২৪ জুন বৃহস্প্রতিবার জেলার মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের বার্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি । কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের
ফরিদপুরের বোয়ালমারী এলাকা থেকে ২২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। আজ বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারী থানার সাতর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতর নাম জুয়েল রানা (২৪)। সে বেলজানী গ্রামের মোঃ রুহুল মাতুব্বরের ছেলে। বৃহস্পতিবার বিকেলে র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক কেনাবেচার সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক
চাঁদপুরে অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩’শ ৩০ পিস অবৈধ চায়না জাল জব্দ করেছে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকার উপরে। আজ দুপুরে চাদপুর জেলার দক্ষিণ মতলব থানার মতলব বাজারের টিকপুট্টি এলাকায় ৪ টি দোকানে বিশেষ অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ
কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে দুজন মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১১টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য জানান। তিনি জানান, গত কয়েকদিন হাসপাতালে করোনায় মৃত্যুর সংখ্যা কম থাকলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে গেছে। একইসঙ্গে হাসপাতালে রোগী ভর্তির চাপও বাড়ছে। গত
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার (২৩ জুন) কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ করা হয়। বৃহস্পতিবার (২৪ জুন) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ সহিদুল্লাহ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও