
প্রকাশ: ৭ জুলাই ২০২১, ৩:৫৭

বরিশালে কঠোর লকডাউনেও থেমে নেই থ্রি হুইলার মাহিন্দ্রা চলাচল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাত্রী নিয়ে ফাঁকা সড়কে যাত্রী পরিবহন করছে তারা। রাস্তা ফাঁকা পেয়ে এক নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় লম্পট মাহিন্দ্রা চালক।
বুধবার ( ৭ জুলাই) দুপুরের দিকে লাকুটিয়া সড়কের তালতলা ননামক স্থানে এ ঘটনা ঘটে। লম্পট মাহিন্দ্রা চালক মোঃ আলামিন মৃধাকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
জানা যায়, বাবুগঞ্জ থেকে নতুন বাজারের উদ্দেশ্যে রওনা দেন শাকিরা বেগম নামে এক নারী যাত্রী। পথিমধ্যে চাঁদপাশা তালতলা নামক স্থানে গাড়ি থামিয়ে চালক আল আমিন তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই মহিলা ডাক চিৎকার দিলে লম্পট ড্রাইভার ঐ নারী ও তার সাথে থাকা দুই শিশু বাচ্চাকে গাড়ি থেকে ফেলে রেখে ব্যাগ ও মালামাল নিয়ে পালিয়ে যায়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তার আত্মীয় স্বজনকে খবর দিলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাকে উদ্ধার করে বিমানবন্দর থানায় খবর দেন।

খবর পেয়ে এয়ারপোর্ট থানার এএসআই কামাল কাশিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল মল্লিককে সাথে নিয়ে স্থানীয় ড্রাইভারদের মাধ্যমে চিহ্নিত করতে সক্ষম হয়ে লম্পট ড্রাইভার মোঃ আল-আমিন মৃধা আটক করেন।
লম্পট আলামিন মৃধা কাশিপুর ইউনিয়নের বিহঙ্গল ৫ নং ওয়ার্ডের মোঃ কালাম মৃধা’র ছেলে । এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভুক্তভোগী শাকিলা বেগম ৭ নং দেহেরগতি ইউনিয়নের বাহের চর গ্রামের মোঃ জাহিদুল ইসলামের স্ত্রী। তিনি এ ঘটনায় তিনি লম্পট মাহিন্দ্রা চালক আলআমিনের কঠিন বিচার দাবি করেছেন।