বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬৩১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

অবৈধ ড্রেজারে খননে নাব্যতা হারাচ্ছে মেহেদীগঞ্জ নদী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ জুলাই ২০২১, ৪:২৬

শেয়ার করুনঃ
অবৈধ ড্রেজারে খননে নাব্যতা হারাচ্ছে মেহেদীগঞ্জ নদী

নদীকে শাসন করা ও নদী শাসিত হওয়া দুটোই যখন চলে সমানতালে, তখন অবস্থানের পরিবর্তন ঘটে এবং পাল্টে যায় মানচিত্র। 

বলছিলাম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কথা। মেহেন্দিগঞ্জ উপজেলা নদী বেষ্টিত একটি দ্বীপ অঞ্চল। এই দ্বীপ অঞ্চলে অভ্যন্তরিন যাতায়াত স্থলপথে হলেও বাহ্যিক যাতায়াত নদীপথ ছাড়া কোন উপায় নেই। কিন্তু এখানেই মূল সমস্যা হয়ে দাড়িয়েছে মেহেন্দিগঞ্জ বসবাসরত জনগণের জন্য।

আরও

রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাতিল ৬১ ফ্লাইটে ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাতিল ৬১ ফ্লাইটে ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

মেহেন্দিগঞ্জের চারদিকে নদ-নদীতে লক্ষ করা যায় অবৈধ ড্রেজার দিয়ে অপরিকল্পিত ড্রেজিং। যার ফলে নদীপথের গতি পাল্টে গিয়ে নদী ভাঙ্গন থেকে শুরু করে বসতভিটা নদী গর্ভে চলে গিয়েছে।মেহেন্দিগঞ্জের সব কয়টি ইউনিয়নে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এই অপরিকল্পিত ভাবে অবৈধ ড্রেজার দিয়ে বালু খেকোর দল বালু উত্তোলন করার কারনে। এবং অনেকাংশে নাব্যতার জন্য নদীপথে লঞ্চ ট্রলার চলাচলে ব্যাঘাত ঘটছে।

দেখা যায়, কালাবদর নদীর পাতারহাট বন্দর'র নতুন ষ্টীমারঘাট'র স্থানে অপরিকল্পিত ড্রেজিং'র ফলে নদীতে বিশাল বিশাল চর পরে লঞ্চ ট্রলার যাতায়াতের বাধা সৃষ্টি করছে এবং লেঙ্গুটিয়ার নদীর পার দিয়ে বিশাল চর পরেছে ও নদীর এপারে সিন্নিরচর এলাকায় নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।

আরও

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মেহেদীগঞ্জ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

এছাড়াও, ০৫ নং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর, রুকুন্দি এলাকায় ভাঙ্গনের কারনে দিনাদিন শতাধিক বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের অবস্থা আরো নাজুক অবস্থা, দুইটি প্রাইমারি স্কুল ও একটি মাদ্রাসা নদী গর্ভে, জাঙ্গালীয়া ইউনিয়নের সাত গাঁ আজিজিয়া দাখিল মাদ্রাসা ৩ বার ভাঙ্গনের কবলে পরার কারনে বেহাল অবস্থা, গোবিন্দপুর ইউনিয়নের অস্তিত্ব নেই কোন, শ্রীপুর ইউনিয়নের দক্ষিন পাশ দিয়ে ভাঙ্গনের কারনে নদীর গতিপথ পালটে গিয়ে হুমকীর মুখে শ্রীপুর ইউনিয়নবাসী। ভাসানচর ইউনিয়নে যেমন ভাঙ্গনের সৃষ্টি হয়েছে তেমনি আবার নদীর মাঝে চর পরে লঞ্চ চলাচলে বাধাগ্রস্ত হয়।

০৩ নং চর এককরিয়া ইউনিয়নের ০১ নং লতা ওয়ার্ডের লালখারাবাদ'র নদীতে বিশাল চরের কারন লঞ্চ চলাচল তো দুরের কথা খেয়া পারাপার ও করা সম্ভব হয়ে উঠছে না।

জয়নগর ইউনিয়নে দুটি প্রাইমারী স্কুল নদী ভাঙ্গনের কবলে পরে তলদেশে নিমজ্জিত,  জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফালী নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গনে নিয়ে গেছে, এভাবেই এই অঞ্চলের শিক্ষাব্যবস্থা কঠিন থেকে আরো কঠিন হিতে চলেছে।

এছাড়াও ১নং আন্দামানিক, ২নং লতা, ৩নং চরএককরিয়া, ৪নং উলানিয়া , ৬নং বিদ্যানন্দন পুর,৮ংচরগোপালপুর, ৯নং আলিমাবাদ, ১২নং দরিচর খাজুরিয়া ,১৫নং জয়নগর ইউনিয়নে লাইসেন্স বিহীন অবৈধ ড্রেজার দিয়ে অপরিকল্পিত ভাবে ড্রেজিং এর কাজ করে আসছে যার ফলে নদীর পার ভেঙ্গে গিয়ে আবাদি জমি বিনষ্ট হয় এবং পরিবেশ বিপর্যয়ের মুখে পরে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

লালখারাবাদ তাজউদ্দিন এর খেয়াঘাটের ওখানে এখনও বালূ কাটার ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়, চানপুর ও উলানিয়ার মাঝামাঝি ফজরগঞ্জ এলাকায় দেখা যায় নি এর কোন ভিন্নমাত্রা। 

বর্তমানে এসব চিত্র হওয়ার পেছনে নেপথ্যে কারন রয়েছে অপরিকল্পিত ড্রেজিং,  লাইসেন্স বিহীন ড্রেজার ব্যবহার করে এই ড্রেজিং'র কারনে ভেঙ্গে যায় হাজারো পরিবারের সপ্ন ও বসতভিটা। জনমনে প্রশ্ন, এই আত্মঘাতী ড্রেজার গুলো কি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে নাকি দেখেও না দেখার ভান করে চলছে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই অভিযোগ করেন যে, যারা এই লাইসেন্স বিহীন অবৈধ ড্রেজার চালায় এবং নদী থেকে বালু উত্তোলন করে তারা দলীয় সীল গায়ে লাগিয়ে এরপর এই কাজ করে। 

ধারণা করা যায়, বালুখেকোর দল অবৈধ ভাবে ড্রেজার ব্যবহার করে বছরে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা আয় করে, যার একটা অংশ বড়ো কর্তা বাবুদের পকেটে যায় বলে এরা সব সময় ধরা ছোয়ার বাইরে থেকে যায়। 

যেখানে পানি উন্নয়ন বোর্ড থেকে নদী ভাঙ্গন রোধ করার জন্য নদীতে ব্লক স্থাপন থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন, সেখানে আঞ্চলিক পর্যায়ের বালুখেকোর দল নদীর গভীর থেকে বালু উত্তোলন করে নেয় এতে আবাদী জমির পরিমাণ দিন দিন কমে যায় এবং পরিবেশ বিপর্যয়ের মধ্যে পরে। 

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ'র সাথে আলাপকালে এই প্রতিবেদককে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ড্রেজার জব্দ ও জরিমানা করা হয়েছে। এবং আমাদের এ কার্যক্রম অব্যাহত আছে। 

বরিশাল ০৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ'র সাথে আলাপকালে তিনি সাংবাদিকদের জানান,  বর্তমান সরকার নদী খনন থেকে শুরু করে নদী নাব্যতা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে এছাড়াও এই মেহেন্দিগঞ্জ উপজেলাটি  নদী বেষ্টিত ও ভাঙ্গন কবলিত এলাকা, এখানে যারা অবৈধ ড্রেজার দ্বারা অপরিকল্পিত ভাবে ড্রেজিং করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার জন্য আমি অনুরোধ করবো।

সর্বশেষ সংবাদ

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাখাওয়াত হোসেন (২৭) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেছে এবং অটোচার্জার মিশুকটি ছিনতাই করেছে। নিহত সাখাওয়াত উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায়

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ১৪ অক্টোবর, ঝিনাইদহবাসীর জন্য বেদনাবিধুর ও গৌরবগাথার দিন ঐতিহাসিক আবাইপুর দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং চারজন সাধারণ গ্রামবাসীসহ মোট ১৮ জন শহীদ হন। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের অনন্য স্মারক হিসেবে বিবেচিত।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়। সকাল

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের সঙ্গে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এ উৎসব সামনে রেখে দিন-রাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, বাঁশ, কাঠ, সুতলি ও কাদামাটি দিয়ে তৈরি

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক এবং এক নাবালিকা শিশুকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জালিছ মাহমুদ বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলার বিবাদীরা হলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবর রহমান, এসআই জাহিদসহ অজ্ঞাতনামা ৪/৫জন। মামলার নথি অনুযায়ী, বাদী পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁর অভিযোগ,