মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৭২। এছাড়া দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ২৭-এ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫১৪ জনের দেহে। করোনাভাইরাস নিয়ে সোমবার (১০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি
পটুয়াখালীতে বাল্য বিবাহ করার অপরাধে বর ও কাজী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। গতকাল রোববার রাতে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী কন্যার বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, বর মো. মান্না (২৩), বাল্য বিয়ের শিকার স্কুল ছাত্রীর বাবা মো. সবুজ (৩৫) ও কাজী মো. সিরাজুল ইসলাম (৬৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়,
ঈদে ঘরমুখো মানুষ লকডাউনের সামান্য শিথিলতার সুযোগ নিয়ে দলবেঁধে গাদাগাদি করে স্বাস্থ্যবিধির কোনোরকম তোয়াক্কা না করে যেভাবে ফেরি পারাপারসহ এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে তা একেবারে সুইসাইড সিদ্ধান্তের শামিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার ( ১০ মে) দুপুরে দেশের চারটি বর্ডার এলাকার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভার্চ্যুয়ালি ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় করণীয়
সুস্বাদু, চমচে জিলাপী তৈরী করে খুচরা ও পাইকারী বিক্রয় করে স্বাবলম্বী হয়েছেন নজরুল নামের এক জিলাপী কারিগর। এই জিলাপী তৈরীর কারগিরের বাড়ি নাটোরের সিংড়ায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে। সেই ভোর বেলা থেকেই আটা, পানি, চিনি গুলিয়ে চুলায় বসেন নজরুল। জিলাপীর পাশা পাশি তৈরী করেন নেমটি, মদন কটকটি, চানাচুর, বন্দিয়া সহ নানা রকম মুখরোচক খাবার। তার এই কাজে সহযোগিতা করেন তার স্ত্রী
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় এবারও ঈদের জামাত হচ্ছে না। করোনা প্রাদুর্ভাবের কারণে সরকারি সিদ্ধান্তে ঈদের জামাত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বর্তমানে শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করার বিষয়ে সরকারি নির্দেশনা আছে। এ
রাজবাড়ীর গোয়ালন্দে নিখোঁজের ৪ দিন পর মঙ্গলবার দুপুরে নাসির ইসলাম নয়ন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়ার মোঃ শাহজাহান শেখের ছেলে। তাকে মাথার পিছনে আঘাত করে হত্যা করা হয় বলে ধারনা করা হচ্ছে। হত্যার পর দূবৃত্তরা লাশ পাশ্ববর্তী মঙ্গলপুর গ্রামের মশিউর রহমান নামে এক ব্যাক্তির নির্মানাধীন বাড়ির পিছনে বালির নিচে
দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিসি। ঘরমুখী মানুষের বিড়ম্বনা এড়াতে দিনেও ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়। সোমবার (১০ মে) বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক গণমাধ্যমকে আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি জানিয়েছিল, শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে। এ বিষয়ে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ
ঢাকাই ছবির প্রতাপশালী অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। মাত্র ১৩ দিনে এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়ে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্লে বাটন হাতে একটি ছবি পোস্ট করে ডিপজল লিখেছেন, ফাইনালি ১৩দিনে এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেয়ে গেলাম। আমি কৃতজ্ঞ আমার ভালোবাসার দর্শক ও ভক্তদের কাছে। ইউটিউবের এই স্বীকৃতি
করোনাভাইরাস মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সোমবার দেশটির ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। সংস্থা দুটি টুইট বার্তায় লিখেছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার যাত্রীদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এসব দেশের জাতীয় ও বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ
টেকনাফে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটককৃত মাদকপাচারকারী সাবরাং ইউনিয়নে শাহপরীর দ্বীপ এলাকার মোঃ হাকিম এর ছেলে সাদ্দাম হোসেন (৩০)। সোমবার (৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএম আমিরুল হক। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় উপজেলার থানাধীন স্থল বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫’শ ৮৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। টেকনাফ স্টেশান
যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই ১০ করোনা রোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে ৭জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর (১০ মে) সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শনিবার (০৮ মে) ওই ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপপাড়া গ্রামের জালাল হোসেনের ছেলে মিলন হোসেন (৩২), যশোর
পবিত্র ঈদু-উল- ফিতর উপলক্ষে টাঙ্গাইল মহেরা পুলিশ সেন্টারের উদ্যোগে আজ রবিবার(১০-০৫-২০২১) সকালে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয় । পিটিসির কমান্ড্যন্ট, মোঃ ময়নুল ইসলাম, এনডিসি এর নেতৃতে পিটিসি পার্শ্ব বর্তি ভাতকুরা ও ছাওয়ালি এলাকার দুঃস্থ ও অসহায় প্রায় সাতশত পরিবারকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরন করা হয় । এছাড়াও পিটিসির স্টাফ বৃন্দদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। পিটিসির কমান্ড্যন্ট,
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৭২ জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৫ হাজার ২৭ জনে। সোমবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দালাল সহ ২৮ জনকে আটক করেছে বিজিবি। আজ সোমবার ভোরে মাটিলা ও সামন্তা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৭ জন নাটোর, ১ জন লক্ষ্মীপুর ও ১ জন বরিশাল জেলার বাসিন্দা। তাদেরকে সহযোগিতার দায়ে মহেশপুরের সেজিয়া গ্রামের দালাল সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কামরুল আহসান জানান, গোপন
হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গেলো মার্চ মাসে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়। মামলার রিমান্ড শেষে সোমবার (১০ মে) মামুনুল হককে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর
ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। গণপরিবহন না থাকায় ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের। এছাড়া স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া গুণতে হচ্ছে তাদের। স্বাস্থ্যবিধি না মেনে ব্যক্তিগত গাড়ি আর সিএনজি ও মোটরসাইকেলে গাদাগাদি করে যাতায়াত করছেন মানুষ। সোমবার (১০ মে) বেলা ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের
পটুয়াখালীর বাউফলে সেকান্দার আলী নামের আশির্ধ্বো এক বাবাকে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেয়ার ঘটনায় ছেলে সবুজ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে তাকে উপজেলার ইন্দ্রোকুল গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ দুপুরে সেকান্দার আলী বাদী হয়ে তার সেজ ছেলে সবুজ ও বড় ছেলে মিজানসহ তাদের দুই স্ত্রীর নামে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, সেকান্দার
“মোর রিকশাত কাইয়ো চইড়বার চায় না, সগাই সবল রিকশাওয়ালা খোঁজে বাহে” শিরোনামে প্যাডেল চালিত রিকশার চালক আনিছুর রহমানকে নিয়ে গত মার্চ মাসে বিভিন্ন পত্র-পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠন আনিছুর রহমানের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেও আনিছুর রহমানের ভাগ্যে জোটেনি একটি ব্যাটারি চালিত অটো রিকশা। অবশেষে প্রায় ৩ মাস পর ৯ মে রোববার রাতে তিনি একটি
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ হাজার ৭৫৪ জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের। এর ফলে দেশটিতে টানা চারদিন পর করোনা শনাক্ত ৪ লাখের নিচে নামল। টানা তিনদিন পর করোনায় মৃত্যু নেমেছে চার হাজারের নিচে। সোমবার সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এসব তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর
করোনা মহামারিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণ দেখিয়ে ঈদের ঠিক আগ মুহূর্তে বাড়ানো হলো স্বর্ণের দাম। এ দফায় ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। সোমবার (১০ মে) দুপুর থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এখন থেকে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণালংকার কিনতে ভরিতে গুণতে হবে ৭১ হাজার ৪৪২ টাকা। দাম বাড়ার আগে প্রতিভরি ২২ ক্যারেট
পুলিশ জানিয়েছে, ওই দলটির কাছ থেকে ৫২০টি চাদর, ১২৭টি কুর্তা এবং ৫২টি শাড়ি উদ্ধার করা হয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে শ্মশান থেকে মৃত কোভিড রোগীদের পোশাক খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে চোর চক্রের বিরুদ্ধে। রবিবার (৯ মে) এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ওই চোর চক্রের সদস্যরা শ্মশান থেকে মৃতদের পোশাক, এমনকি গায়ের সাদা চাদরও সরিয়ে
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘কোয়াডে’ যুক্ত হলে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট নষ্ট হবে। তাই এতে বাংলাদেশের অংশ নেওয়া ঠিক হবে না। সোমবার (১০ মে) ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টক'য়ে অংশ নেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কোয়াডে বাংলাদেশ যুক্ত
আফগানিস্তানে যাত্রীবাহী একটি বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। গতকাল রবিবার রাতে দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রদেশটির গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সিয়াল জাবুলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে ১১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েজনের
গতকাল রবিবার সকাল থেকেই বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন পাটুরিয়া ঘাটে। একইসঙ্গে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছেন তারা। তবে তা সত্ত্বেও দক্ষিণ- পশ্চিমাঞ্চলে হাজার হাজার মানুষ ঘাটে আসছে। যেন ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া ঘাটে। বিআইডব্লিউটিসি রবিবার রাতভর ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করলেও গতকাল ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে। দিনের বেলায় শুধু জরুরি পরিসেবার জন্য ২টি ফেরিতে যানবাহন পারাপার