ঝিনাইদহে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।করোনার কারণে বড় কোন আয়োজন না থাকলেও মঙ্গলবার সকালেই শহরের চুয়াডাঙ্গা স্ট্যান্ডে প্রেরণা-৭১ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সংগঠনের নেতা কর্মীরা। পরে ব্যাপারীপাড়া সড়কে সংগঠনের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সভাপতি আহাদুর রহমান খোকন সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও
টানা ১৭ মাস পর পুনরায় বাংলাদেশিরা পবিত্র ওমরাহ হজ পালনের সুযোগ পেতে যাচ্ছেন। আগামী ১ মহরম থেকে (১০ আগস্ট) থেকে করোনা টিকা নেওয়া বিদেশিরা সৌদি গিয়ে ওমরাহ পালন করতে পারবেন। গতকাল সোমবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় কয়েকটি শর্তপূরণ সাপেক্ষ বাংলাদেশি ওমরাহ প্রত্যাশীদের প্রেরণের জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) চিঠি পাঠিয়েছে। হাব সভাপতি আলহাজ এম শাহাদাত হোসাইন তসলিম ইত্তেফাককে
চট্টগ্রামের চান্দগাঁও থানার অদুরপাড়ায় একটি বাসায় গোপন বৈঠকের সময় জামায়াত শিবিরের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ জুলাই) রাতে তাদের আটক করার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। জানা যায়, চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা উত্তর শাখার জামায়াতের আমির হাসান মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী বায়তুল মাল সম্পাদক মো. ইস্কান্দারসহ ১৯ জনকে আটক করে পুলিশ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এম এ সিফাত কোরাইশী সুমনকে সভাপতি এবং রাজিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ মানিকগঞ্জ জেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দিয়েছেন। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি- কাজী জুনায়েদ হোসেন প্রতীক, আসিফ আহমেদ পিয়াস, শাকিল আহমেদ,
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং একজন অভিভাবকের ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হওয়ায় এখন সমালোচনার ঝড় বইছে। ফোনালাপের সময় অধ্যক্ষ কামরুন নাহার কথা বলার এক পর্যায়ে একজন অভিভাবককে বলেন, ‘আমি বালিশের নিচে পিস্তল রাখি। কোনো ... বাচ্চা যদি আমার পেছনে লাগে আমি কিন্তু ওর পেছনে লাগবো, আমি শুধু ভিকারুননিসা না, আমি দেশছাড়া করবো।’ ৪ মিনিট ৩৯ সেকেন্ডের অডিওতে
কোভিড-১৯ মহামারির ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে চলমান সর্বাত্মক লকডাউনে বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরও এক মাস বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যে সব মামলায় উচ্চ আদালত থেকে
অবসরে থাকা সরকারি কর্মচারীরা অপরাধী হিসেবে দোষী প্রমাণিত হলে তাদের পেনশন সুবিধা বাতিল, স্থগিত বা প্রত্যাহার করার বিধান রহিতের প্রস্তাব অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। গতকাল সোমবার ওই বিধান রহিতের প্রস্তাব করে ‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২১’এর খসড়া সোমবার মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। তবে তা অনুমোদন না হওয়ায় বিদ্যমান বিধানটিই বহাল থাকল। জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রস্তাব করেছিল। সরকারি চাকরি আইনের ৫১(৪) ধারায় বলা হয়েছে,
মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। মঙ্গলবার (২৭ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। জানা গেছে, অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের আবাসিক ভবনে সপরিবারে বসবাস করতেন।
ইরাকে নিজেদের যুদ্ধ মিশন সমাপ্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ বছরের শেষের দিকে মার্কিন বাহিনী ইরাকে তাদের যুদ্ধ মিশন শেষ করবে। তবে তারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া অব্যাহত রাখবে। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমির সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট বাইডেন। দুই দেশের কৌশলগত আলোচনার অংশ হিসেবে হোয়াইট হাউসে এটাই তাদের প্রথম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ও উপসর্গে মৃত্যু আবার বেড়েছে। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনা পজিটিভ ১০ জন এবং উপসর্গে ১১ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জুলাই
বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া আবাসন ঋণ ১৮ মাস পরিশোধ না করলেও গ্রাহককে খেলাপি বলা যাবে না। এমনকি অনাদায়ী কিস্তির মেয়াদ দেড় বছরের বা ১৮ মাসের বেশি হলে খেলাপির প্রাথমিক স্তর অর্থাৎ ‘নিম্নমান’ ধরা হবে। এটি ৩৬ মাস বা তিন বছর পার হলে ‘মন্দ’ মানের খেলাপি ঋণ হিসেবে বিবেচিত হবে। সোমবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ব্যাংক-বহির্ভূত
ইসলামী দাওয়াত মানবজাতীর পরিবর্তন ও হেদায়াতের জন্য প্রয়োজন। আর এই মানবজাতীর মঙ্গলের জন্য মহান আল্লাহ তায়ালা অসংখ্য নবী রাসুল এই পৃথিবীতে প্রেরন করছেন। সেই নবী রাসুল মানবজাতীর নিকট গিয়ে মহান প্রভূর পরিচয় তুলে ধরে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন। সৎকাজের আদেশ অসৎ কাজের নিষেধ প্রদান করাই ছিল নবী রাসুলদের কাজ। সকল নবীই তার উম্মতকে তাওহীদ ও ইবাদতের আদেশ করেছেন এবং শিরক ও বিভিন্ন
কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে ১৪ দিনের সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউনের তৃতীয় ধাপের চতুর্থ দিনে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ, সেনাবাহিনী সদস্যরা মাঠে রয়েছেন। রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে সকাল থেকেই। সরাইলে বিভিন্ন এলাকায় সকাল থেকে পুলিশের সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে।এদিকে সোমবার (২৬ জুলাই ) সরাইল উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার
উখিয়ায় কঠোর লকডাউনের ৪র্থ দিনেও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।২৬ জুলাই (সোমবার)উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে দিনব্যাপী উপজেলা জুড়ে অভিযান চালিয়ে ১৬ জনকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দিনব্যাপী এই অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, সিপিপি ভলান্টিয়ার ও গ্রামপুলিশগণ মাঠে কাজ করছেন। সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান,কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন
চলতি বছরের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে। এবার নেয়া হবে না আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা। পরে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর যোগ করে ফলাফল প্রকাশ করা হবে। সোমবার (২৬ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের
দেবীদ্বার নিউমার্কেটে এক ফল ব্যবসায়ি ৬০ কেজী ওজনের কাঁঠাল নিয়ে বিপাকে, বিক্রি করতে পারছে না আশানুরূপ দামে।সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি অনন্য কাঁঠালের সাথে ৬০ কেজি ওজনের এই কাঁঠালটি কে নিয়ে বসে থাকতে দেখা যায়। ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান নরসিংদী নরদাইল বাজার থেকে ৮শ টাকায় কাঁঠালটি ক্রয় করে আনেন, সেই কাঁঠালটি একহাজার টাকার উপরে বিক্রি করতে চায় তিনি। কাঁঠাল বিক্রেতা বলেন, মহামারী
পশুর হাট থেকে পুলিশ সদস্যের চুরি করা মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে চোরাইকৃত মোটরসাইকেলসহ পুলিশের হাতে আটক হয়েছে তিন চোর। সোমবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে তাদের আটক করেন গৌরনদী মডেল থানার এসআই খাইরুল আলম। আটককৃতরা হলো- ঝালকাঠীর সোহেল তামিলদার, পিরোজপুরের মেহেদী হাসান ও বরিশাল রহমতপুর এলাকার নাহিদ হোসেন। গৌরনদী মডেল থানার এসআই খাইরুল আলম জানান, চোরাই মোটরসাইকেল বিক্রির গোপন সংবাদে
দেবীদ্বারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে দেবীদ্বার থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত। সোমবার বিকেলে দেবীদ্বার থানা কমপ্লেক্স থেকে শুরু করে উক্ত মহড়াটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় মহড়ায় উপস্থিত ছিলেন, দেবীদ্বার বি-পাড়া সার্কেল অফিসার মোঃ আমিরুল্লাহ, থানা অফিসার ইনচার্জ (সার্বিক) মোঃ আরিফুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) ছমিহ উদ্দিনসহ থানা কমপ্লেক্স'র অন্যান্য অফিসার ও পুলিশ সদস্য বৃন্দ। দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ মোঃ
সারাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিনে দিনাজপুরের হাকিমপুর (হিলিতে) স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি বিধিনিষেধ না মেনে অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা ও ক্লাব ঘরে লোক সমাগম করে টিভি দেখার অপরাধে ৩০ জনকে দশ হাজার চারশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বোয়ালদাড়, জাংগই বাজার ও হিলি রেল স্টেশন
পটুয়াখালীর গলাচিপায় ভরা মৌসুমেও জেলেরা ইলিশ মাছের দেখা পাচ্ছে না, এতে দুঃসময় পার করছেন জেলেরা। শ্রাবণ মাসে যে পরিমান ইলিশ পাওয়ার কথা কাংখিত সেই মাছ পাচ্ছে না জেলেরা। ইলশেগুঁড়ি বৃষ্টি আছে, সঙ্গে আছে পূবালী বাতাস। গভীর সাগরে সব ধরনের মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হবার পর জেলেরা আশায় বুক বেঁধেছিলেন, ভেবেছিলেন নিষেধাজ্ঞা শেষে ইলিশের দেখা মিলবে। কিন্তু ইলিশের ভরা মৌসুমেও উপজেলার
ভোলার লালমোহনে ৮ পিস ইয়াবাসহ মো. নোমান (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত নোমান ওই এলাকার লোকমানের ছেলে। লালমোহন থানার এসআই ছায়েদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় লালমোহন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে
করোনায় মধ্যে জমে উঠেছে ঝালকাঠির ভীমরুলির পেয়ারার বাজার এবং আগের তুলনায় এখন দামও বেশি পাচ্ছে পেয়ারা চাষীরা। ২৬ জুলাই সোমবার সকালে ভীমরুলি পেয়ারার মোকাম ঘুরে দেখা যায় ৫/৬ শত টাকা দরে পেয়ারা পাইকারি বিক্রি হচ্ছে এবং খুচরা ৭/৮ শত টাকা। এবছর যা কিছুদিন আগে ছিল ৩/৪ শত টাকা। মহামারী কোভিড-১৯ প্রভাবে বাংলার আপেলখ্যাত পেয়ারার বাজারে মন্দা চলছিল। জমছিল না পেয়ারার বাজার।
‘আমি বালিশের নিচে পিস্তল রাখি। কেউ (কোনো... বাচ্চা) যদি আমার পেছনে লাগে আমি কিন্তু ওর পেছনে লাগব। আমি শুধু ভিকারুননিসা না, আমি তাকে দেশ ছাড়া করব।’ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর এ ধরণের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ দুজনের ৪ মিনিট ৩৯ সেকেন্ড-এর একটি ফোনালাপ ফাঁস হলে
কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে গোমতী নদীর বেরীবাঁধ সংলগ্নে স্থাপনকৃত নদী থেকে বালি উত্তোলনকারী দু’টি ড্রেজার মেশিন সহ প্রায় ৫শত ফুট পাইপ জব্দ করেছেন। পরে ড্রেজার মেশিনের মালিকের সন্ধান না পাওয়ায় ওই ড্রেজার মেশিন দু’টি পুড়িয়ে এবং প্রায় ৫শত ফুট পাইপ ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে ভ্রামান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা রাকিব হাসান।