বুধবার, ৬ মে, ২০২৬২৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ড্রাইভিং লাইসেন্স প্রদানের কাজ পুরোদমে শুরু: সেতুমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৯

শেয়ার করুনঃ
ড্রাইভিং লাইসেন্স প্রদানের কাজ পুরোদমে শুরু: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আজ (রবিবার) হতে ড্রাইভিং লাইসেন্স প্রদানের কাজ পুরোদমে শুরু হয়েছে। এতে অবসান হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার।রবিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আরও

জনপ্রশাসনে বদলির নীতিতে সততা ও দক্ষতার ওপর জোর-প্রধানমন্ত্রী

জনপ্রশাসনে বদলির নীতিতে সততা ও দক্ষতার ওপর জোর-প্রধানমন্ত্রী

তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।আগামী কয়েকদিনের মধ্যে বিভাগীয় পর্যায়েও লাইসেন্স প্রদানের কাজ শুরু করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, লাইসেন্স সরবরাহকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী যানবাহনে ফিটনেস গ্রহণের বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে বলেন, এক্ষেত্রে সরকার সেবা সহজীকরণে এবং গ্রাহকদের সুবিধার্থে দেশের যে কোনো সার্কেল অফিস হতে যানবাহনের ফিটনেস সনদ গ্রহণের সুযোগ করে দিয়েছে।

আরও

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার দাবিতে তৎপর সরকার

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার দাবিতে তৎপর সরকার

বিআরটিএকে একটি সঠিক সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, এই প্রতিষ্ঠানের সেবা পেতে এখনো গ্রাহক ভোগান্তি আছে, তবে এ ভোগান্তি প্রযুক্তি ব্যবহারের কারণে কমে আসছে।

জাতীয়
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি বলেন, ডিজিটাল সেবার আওতা বাড়ানো গেলে দুর্নীতি ও অনিয়ম অনেকটা কমে যাবে।বিআরটিএ'তে দালালের দৌরাত্ম্য এখনো আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সাথে তাদের যোগাযোগ রয়েছে, তাদের সখ্যতায় গড়ে উঠেছে এ চক্র।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দিয়ে বলেন, পরিবহন বিষয়ক যে কোনো অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকের নির্দেশনা নিয়ে কাজ করতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মন্ত্রী সড়ক-মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়ে বলেন, ইতোমধ্যেই সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এ বিষয়ে কৌশল নির্ধারণে একটি সাব কমিটি গঠন করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগ কেন্দ্র থেকে তৃণমূলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও ভাষণ প্রচারের মধ্য দিয়ে দিবসটি পালনের আহবান জানান।তিনি আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোকেও দিবসটি পালনের আহবান জানান।

লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান। তদন্তের মাধ্যমে লেখক মুশতাকের মৃত্যু রহস্য উন্মোচিত হবে বলে আশা করেন সেতুমন্ত্রী।

ডিজিটাল বাংলাদেশের জন্য একদিকে ডিজিটাল নিরাপত্তা যেমন জরুরি, তেমনি এ আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট বলে জানান ওবায়দুল কাদের।তিনি বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, স্বাধীনতা মানে এই নয় যে যার মতো যা খুশি বলার নিরঙ্কুশ বা একচেটিয়া অধিকার থাকবে।

অন্যের মতামতকে সম্মান জানানোও স্বাধীন মতপ্রকাশের সীমানাভুক্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এই আইনের ব্যবহার নিয়ে। কোনো ব্যক্তি বা সংস্থা যাতে এ আইনের অপব্যবহার করতে না পারে সেদিকে সজাগ থাকা জরুরি বলেও মনে করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশতাকের দুঃখজনক মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন, তাই তদন্তাধীন ইস্যুতে একটি কুচক্রি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলে জানান।ওবায়দুল কাদের এ অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সকলকে আহবান জানান।

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

সর্বশেষ সংবাদ

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ

ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”

ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”

বরিশালে যাত্রীবাহি বাসের চাপায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

বরিশালে যাত্রীবাহি বাসের চাপায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই দেবীদ্বারের অর্থনৈতিক সম্ভাবনা: এমপি হাসনাত

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই দেবীদ্বারের অর্থনৈতিক সম্ভাবনা: এমপি হাসনাত

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দেশের কোথাও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে তিনি জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে কোনো পরিকল্পিত লোডশেডিং নেই। অতীতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্ক নয়: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্ক নয়: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না। এটি মূলত উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি চুক্তি। তাই বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, সরকারের মূল লক্ষ্য

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, মৃতদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুজন

সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সামরিক বাহিনী

সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সামরিক বাহিনী

সামরিক বাহিনীকে আরও জনমুখী, পেশাদার ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, দেশের সার্বিক স্বার্থ রক্ষায় ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী। মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি জানান, একটি আধুনিক

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার দাবিতে তৎপর সরকার

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার দাবিতে তৎপর সরকার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে মার্কিন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে সব