কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নামের এক যুবককে আটক করেছে র্যাব-১৫ এর একটি দল। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭,৯৫০ পিস ইয়াবা। সোমবার (৫ জুলাই) রাতে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৭)।সে টেকনাফের বাহারছড়ার ৩ নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকার মো: হাসানের ছেলে।র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ
মেগাপ্রকল্পের বরাদ্দ কাটছাঁট করার বিএনপির প্রস্তাব উদ্ভট ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ জুলাই) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।সেতুমন্ত্রী বলেন, বিএনপি মেগাপ্রকল্প বাস্তবায়নের সক্ষমতা দেখাতে পারেনি বলে এখন মেগাপ্রকল্পের বিরোধিতায় নেমেছে। তারা দেশের উন্নয়ন চায় না, তারা তাদের সময়ে উন্নয়নের নামে লুটপাট করেছে। মেগাপ্রকল্পের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী ও বগুড়া জেলায়। এ দুই জেলায় ১৯ জন করে মোট ৩৮ জনের
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ 'ক্যাটাল স্পেশাল ট্রেন' চালু করবে বাংলাদেশ রেলওয়ে। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকায় আসবে এই ট্রেন। ট্রেনে প্রতিটি গরু আনতে ভাড়া লাগবে ৫০০ টাকা, ছাগল ৩০০ টাকা। মঙ্গলবার (৬ জুলাই) জাগো নিউজকে এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম। তিনি জানান, ঢাকায় কোরবানির পশু চাহিদা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে মিয়ানমার থেকে চোরাই পথে অবৈধভাবে আসা ১৩ টি গরু উদ্ধার এবং এক চোরাকারবারি কে আটক করেছে পুলিশ ।থানা সুত্রে জানাগেছে, ৬ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(পুলিশ পরিদর্শক) মুহাম্মদ আলমগীর হোসেন'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির সীমান্ত এলাকা ৭নং ওয়ার্ডের চেরারকুলস্থ জনৈক আবুল হোসেন'র বসতবাড়ীর পশ্চিমে মেহগনি গাছের বাগানের
করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘করোনায় দেশের অবস্থা খুবই খারাপ।’ আদালত খুলে দেয়ার আর্জি জানানোয় সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে উদ্দেশ্য করে মঙ্গলবার (৬ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন। শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্ট
(৬ জুলাই) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের পশুর নদীর এলাকা থেকে একটি নৌকা আটক করা হয়,আটক কৃত নৌকা থেকে ১৬ বোতল বিষ ও বিষের পাকেট ৬টি,যা দিয়ে অবৈধ ভাবে সাদামাছ আহরনে ব্যবহার করা হয় ও একটি টোনা জাল এক কেবিন বরফ উদ্ধার করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের শেখ আব্দুল মালেক এর দায়িত্বে অভিযান পরিচালনা করা হয়।চাঁদপাই স্টেশন
দীর্ঘ দিনের যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের সাথে লড়াইয়ে টিকতে না পেরে এক হাজারেরও বেশি আফগান সেনা সদস্য সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী তাজিকিস্তানে পালিয়ে গেছে বলে দেশটির সরকার নিশ্চিত করেছে। অপরদিকে তাজিকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের বাদাখশান প্রদেশের কয়েকটি জেলায় যুদ্ধের পর জীবন বাঁচানোর তাগিদেই এসব আফগান সৈন্য তাদের দেশে আশ্রয় নিয়েছেন। খবর বিবিসির। আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা এখন তালেবানের দখলে এবং প্রতিদিনই
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিন আজ। মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় শত মানুষকে কাজের সন্ধানে বের হতে দেখা গেছে। অন্যদিকে প্রধান সড়কগুলোতে পুলিশের চেকপোস্টের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর টাউন হল বাজার, রাসেল স্কয়ার, কল্যাণপুর ও গাবতলীসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,
জয়পুরহাটের পাঁচবিবিতে সেলিম (৩৫) নামের এক যুবক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামে এ ঘটনার ঘটে। নিহত ওই যুবক ইছাহাক আলীর ছেলে। নিহতের বড় ভাই আঃ সালাম জানান,সেলিম দুপুরে ঘরে শুয়ে ঘুমাচ্ছিলেন। সন্ধ্যা গড়িয়ে গেলেও ঘরে কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পাই তাঁর মরদেহ ঝুলছিল। সেলিমের মাথায় সমস্যা ছিল। তিনি রংপুরের
লকডাউন দিয়ে মানুষ চলাচল ও দোকানপাট বন্ধ করেও যেমন সংক্রামন কমানো যাচ্ছে না তেমনি কমছে না মৃত্যুর হার। লকডাউনের ষষ্ঠ দিনেও ঝিনাইদহে করোনায় শনাক্ত ও মৃত্যু উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ ল্যাব থেকে ৫৯১ টি নমুনার ফলাফল এসেছে যার মধ্যে নতুন আক্রান্ত ২৩০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০ তে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ১১৪ জন। এ সময় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। মঙ্গলবার (০৬ জুলাই) সকালে ই নিউজ ৭১ কে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন, ৪ জুলাই
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন। মঙ্গলবার (০৬ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৯ জন মারা গেছেন। এর
কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের টিভি রিলে উপকেন্দ্রের সামনে অভিযান চালিয়ে ৯ হাজার ৯শত ৫০ পিস ইয়াবাসহ হামিদ হোসাইন (২৫) নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।সোমবার (৫ জুলাই) রাত ৭ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ধৃত ব্যক্তি উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প -১ ইস্ট, ই-ব্লকের হোসেন আহমদের ছেলে।সূত্র জানায়, র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের প্রবেশমুখস্থ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন অনলাইনের মাধ্যমে নবীন স্বেচ্ছাসেবী ও ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের বরণ করে নিয়েছে। ৫ ই জুলাই, ২০২১ সোমবার রাতে গুগল মিট অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রতিবছর নবীনবরণ অনুষ্ঠানটি ব্যাপক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হলেও এবছর করোনা মহামারীর কারণে সবাই ঘরবন্দী হয়ে আছে। তাই বিকল্প হিসেবে অনলাইনে নবীন স্বেচ্ছাসেবী ও ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের বরণ করে নেয়ার
চলতি বছরের ঈদুল আজহার ৩ দিনের ছুটির শেষ দিন বৃহস্পতিবার (২২ জুলাই)। এরপরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় টানা ৫ দিনের ছুটি মিলবে।মন্ত্রিসভার অনুমোদিত ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার ২১ জুলাই ঈদুল আজহা হিসেব করে ২০, ২১ ও ২২ জুলাই ঈদুল আজহার ছুটি। ২২ জুলাই বৃহস্পতিবার। ২৩ ও ২৪ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৪১৫ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৪৮০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৮৬৩ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকালে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম থেকে প্রায় ১ সহস্রাধিক পিস (ভাঙ্গা সহ, গণনার অযোগ্য) এক উপজাতি নারী আটক করেছে পুলিশ।৫ জুলাই দিবাগত রাত সাড়ে ৯ টারদিকে নাইক্ষ্যংছড়িতে , থানার অফিসার ইনচার্জ(পুলিশ পরিদর্শক) মুহাম্মদ আলমগীর হোসেন'র দিকনির্দেশনায় ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ দেলোয়ার হোসেন'র সার্বিক তত্বাবধানে, এসআই মুখলেসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টিভি রিলে উপকেন্দ্রের বিপরীতে ঘুমধুম ইউপির
সারা বিশ্বের মত করোনা মহামারিতে আমদানি-রফতানি তেমন চাঙ্গা না থাকলেও প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন। ফলে ২০২০-২১ অর্থবছরে দেশে রেকর্ড দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। বাংলাদেশি মুদ্রায় এ রেমিট্যান্সের পরিমাণ দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকার বেশি। এর আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিট্যান্স আসেনি
সাভারের আশুলিয়ায় প্রতারণার অভিযোগে ভূয়া ডাক্তার সহ ডক্টরস জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের এক হাসপাতালের ৩ জনকে আটক করেছে র্যাব-৪। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে প্রতারণার শিকার এক নারী ভুক্তভোগী। সোমবার (৫ জুলাই) সন্ধ্যার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ওই হাসপাতালের পরিচালক ডা. এ.কে.এস লতিফুল বারী। এর আগে রবিবার (৪ জুলাই) দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া এলাকার ডক্টরস জেনারেল
সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি পরিস্থিতিতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।আগামী বৃহস্পতিবারের (৮ জুলাই) প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। সোমবার (৫ জুলাই) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দেশে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুরোধে
কোপার আসর মানে হট ফেভারিট বরাবর ব্রাজিল।এবারো তার বেত্রিক্রম নেই ।হেসে খেলে চলে গেলেন নেইমারের ব্রাজিল ফাইনালের আসরে।তবে এবার দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ঠিক ‘ব্রাজিলের’র মত মনে হলো না। একক আধিপত্য বিস্তার করে খেলেছে পেরু। বরং পুরো দ্বিতীয়র্ধে পেরুর আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিলো ব্রাজিলের রক্ষণভাগ। গোলরক্ষক এডারসন দৃঢ়তা দেখাতে না পারলে হয়তো বিদায়ই নিতে হতো ব্রাজিলকে। আসলে দুর্ভাগ্য পেরুরই। একের পর এক আক্রমণ আর
হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের গ্রেপ্তারের মধ্যে এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে গেলেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। সোমবার (৫ জুলাই) রাত ৮টা ৩৭ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন ধর্মভিত্তিক সংগঠনটির প্রধান। তার সঙ্গে রয়েছেন হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জিহাদী। বৈঠকে অংশ নিতে সোমবার (৫ জুলাই) চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জুনায়েদ বাবুনগরী। সূত্রে জানা গেছে, বৈঠকে কওমি মাদরাসা খুলে দেওয়া,
জামালপুরের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা, ব্রহ্মপুত্র, দশানী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত চারদিনে জেলার ইসলামপুরে প্রায় শতাধিক ও দেওয়ানগঞ্জ উপজেলায় প্রায় ৫ শতাধিক পরিবারের বসত বাড়ি ও হাজার একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে।