সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬১৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জনগণের আস্থার প্রতিদান দিতে পারিনি : বিদায়ী দুদক চেয়ারম্যান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ মার্চ ২০২১, ১৩:২৭

শেয়ার করুনঃ
জনগণের আস্থার প্রতিদান দিতে পারিনি : বিদায়ী দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন-দুদনের বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমরা ‘জন-আকাঙ্ক্ষা’ পূরণ করেত পারিনি। জনগণ যতটুকু চায়, ততটুকু করা আমাদের পক্ষে সম্ভব হয়নি।

আরও

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা

সোমবার কমিশনের প্রধান কার্যালয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিদায়ী অনুষ্ঠান ও ‘গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়’ সভায় তিনি এসব বথা বলেন।তিনি বলেন, জন-আকাঙ্ক্ষা পৃথিবীর কোনো রাষ্ট্রেই পূরণ করা সম্ভব হয় না। এটা পূরণ করতে পারলে তো কমিশনের প্রয়োজন ছিল না।

ইকবাল মাহমুদ বলেন, আমি, আমরা চেষ্টা করেছি প্রতিষ্ঠান হিসেবে দুদককে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে। তবে আমি তৃপ্ত হতে পারিনি। জনগণের আস্থার প্রতিদান সেভাবে দিতে পারিনি। সবক্ষেত্রে জন-আকাঙ্ক্ষা পূরণ হয়নি।

আরও

ব্যয় সাশ্রয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে আলোচনা

ব্যয় সাশ্রয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে আলোচনা

দুদক চেয়ারম্যান বলেন, তবে আমরা সবাইকে একটি বার্তা দিতে পেরেছি যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। অনেক ক্ষমতাধর মানুষকে দুদকের বারান্দায় আসতে হয়েছে। কেউ অন্যায় করে রেহাই পায়নি। এই বার্তাটি আমরা পৌছাতে পেরেছি।

জাতীয়
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

কোনো চাপে কখনো কোনো দায়িত্ব পালন করতে সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি সরকারে উপর মহল থেকে কখনো কোনো চাপ পাইনি। তবে যে কাজ বা সিদ্ধান্ত নিলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে সেসব সিদ্ধান্ত থেকে সরে এসেছি। সেখানে নিজেই নিজের বিবেকের কাছে চাপে পড়েছি।

কাজ করতে গিয়ে দুদকরে সবেচেয়ে দুর্বলতা কোন জায়াগায় আপনার কাছে মনে হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নে ইকবাল মাহমুদ বলেন, এখানে কোয়ালিটি সম্পন্ন লোকবলের অভাব। কমিশনের যে ধরনের লোক দরকার তেমন লোক নাই। যারা আছে তাদেরকে আরও বেশি প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

দুদকের কর্মকর্তাদের ঘুষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা মানুষ নিয়ে কাজ করি। মানুষকে ডিল করা খুব সহজ কাজ নয়। আর মানুষ লোভ লালসার উর্ধ্বেও নয়। তবে যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। কারো কারো পদের অবনমন হয়েছে। তবে একটা কথা বলে রাখি, দুদক সব কিছু করার ক্ষমতা রাখে না। এটাও জনগণকে বুঝতে হবে।

ইকবাল মাহমুদ বলেন, তিনজন মানুষ নিয়ে কমিশন গঠিত। এর বাইরে আমার একটা একান্ত ব্যক্তিগত মতামত আছে, সেটা হলো অন্তত সাতজনের একটি কমিশন হতে পারে। যেখানে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে যুক্ত করা যেতে পারে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব থাকা অবস্থায় ২০০৮ সালের জুন মাসে পদোন্নতি পেয়ে সচিব হন ইকবাল মাহমুদ। ২০১২ সালে সরকার ‘সিনিয়র সচিব’ নামে নতুন পদ সৃষ্টি করলে আরও সাতজনের সঙ্গে ইকবাল মাহমুদও ওই পদ পান। সে সময় তিনি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব। ওই বছর নভেম্বরে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পান।

ইকবাল মাহমুদ ২০১৬ সালের ১০ মার্চ দুদক চেয়ারম্যান হিসাবে তৎকালীন চেয়ারম্যান মো. বদিউজ্জামানের স্থলাভিষিক্ত হন। তিনি দুদকের চতুর্থ চেয়ারম্যান হিসাবে মঙ্গলবার (৯ মার্চ) তার মেয়াদ শেষ করবেন।

মেয়াদ শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইকবাল মাহমুদ বলেন, আমি অন্যদের মতো বলবে না দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছি। আমি বলবো, এক বসস্তে হাসি মুখে এসেছিলাম, আরেক বসন্তে হাসিমুখে চলে যাচ্ছি

সর্বশেষ সংবাদ

জঙ্গি হামলার শঙ্কায় আট বিমানবন্দরে উচ্চ সতর্কতা

জঙ্গি হামলার শঙ্কায় আট বিমানবন্দরে উচ্চ সতর্কতা

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

হিলিতে হাম-রুবেলার উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

হিলিতে হাম-রুবেলার উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

এক বছর ধরে মেয়ের খোঁজে পথে-প্রান্তরে ঘুরছেন মা

এক বছর ধরে মেয়ের খোঁজে পথে-প্রান্তরে ঘুরছেন মা

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

জঙ্গি হামলার শঙ্কায় আট বিমানবন্দরে উচ্চ সতর্কতা

জঙ্গি হামলার শঙ্কায় আট বিমানবন্দরে উচ্চ সতর্কতা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের পর বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের জন্য আধুনিক ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার

প্রথম সরকারি সফরে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম সরকারি সফরে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সরকারি সফরে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান এবং সেখান থেকে আকাশপথে যশোরের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শা উপজেলায় উলশী খাল

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের সক্রিয় প্রভাবে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের

জ্বালানিমন্ত্রীকে নিয়ে মন্তব্যে হাইকোর্টে আগাম জামিন চাইলেন আমির হামজা

জ্বালানিমন্ত্রীকে নিয়ে মন্তব্যে হাইকোর্টে আগাম জামিন চাইলেন আমির হামজা

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মানহানি মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালত সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল সংশ্লিষ্ট আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর