সোমবার, ২৭ জুলাই, ২০২৬১৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

জান্নাতে মুমিনের যেসব প্রতিদান চিরস্থায়ী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ মার্চ ২০২১, ১০:৪৮

শেয়ার করুনঃ
জান্নাতে মুমিনের যেসব প্রতিদান চিরস্থায়ী

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল।লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে লোক জান্নাতে প্রবেশ করবে; সে জান্নাতে স্বাচ্ছন্দে থাকবে; কখনো দুর্দশাগ্রস্ত হবে না। তার পরিধেয় বস্ত্র কখনো পুরোনো হবে না এবং তার যৌবনও কখনো শেষ হবে না।’ (মুসলিম)জান্নাতের সব নিয়ামতই মহান আল্লাহর তাআলার দান। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জান্নাতের নেয়ামত প্রাপ্তির ঘোষণা এভাবে দিয়েছেন-

وَنُودُواْ أَن تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

আরও

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

‘আওয়াজ আসবে- এটি জান্নাত। তোমাদের কর্মের প্রতিদানে তোমরা এর উত্তরাধিকারী হয়েছ।’ (সুরা আরাফ : আয়াত ৪৩)

দুনিয়ায় ভালো কর্মের প্রতিদান হচ্ছে জান্নাত। জান্নাত পাওয়ার পর মুমিন বান্দা সেখানে যেসব নেয়ামত ভোগ করবে তাও দুনিয়ার কর্মের ভিত্তিতেই হবে। আর তা হবে চিরস্থায়ী। দুনিয়ার ভালো কর্মের ভিত্তিতেই এসব নেয়ামতের ঘোষণা দিয়েছেন আল্লাহ। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে চিরস্থায়ী এসব নেয়ামতের বর্ণা ওঠে এসেছে-

আরও

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

ইসলাম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

হজরত আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ‘কোন আহ্বানকারী জান্নাতী লোকেদের উদ্দেশ্যে আহ্বান করে বলবে-

- এখানে সব সময় তোমরা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না।

- তোমরা স্থায়ী জীবন লাভ করবে, কখনো তোমরা (পুনরায়) মরবে না।

- তোমরা যুবক থাকবে, কখনো তোমরা বৃদ্ধ হবে না।

- তোমরা সব সময় সুখ-স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো তোমরা কষ্ট-ক্লেশে পতিত হবে না।

এটাই মহান আল্লাহর ঘোষণা- ‘আর তাদের সম্বোধন করে আওয়াজ আসবে- তোমরা যে আমাল করতে তারই বিনিময়ে তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে (সুরা আল-আরাফ : আয়াত ৪৩)।’ (মুসলিম)

আল্লাহ তাআলা জান্নাতিদের উদ্দেশ্যে কথাগুলো এভাবে ব্যক্ত করেছেন-

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

- وَالَّذِينَ آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ لاَ نُكَلِّفُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا أُوْلَـئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ

‘আর যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেই না। তারাই জান্নাতের অধিবাসী। তারা তাতেই (জান্নাতে) চিরকাল থাকবে (মৃত্যু হবে না)।’ (সুরা আরাফ : আয়াত ৪২)

- وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الأَنْهَارُ وَقَالُواْ الْحَمْدُ لِلّهِ الَّذِي هَدَانَا لِهَـذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلا أَنْ هَدَانَا اللّهُ لَقَدْ جَاءتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ وَنُودُواْ أَن تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

‘আর তাদের (জান্নাতিদের) অন্তরে যা কিছু দুঃখ ছিল, আমি তা (অন্তর থেকে) বের করে দেব। তাদের (জান্নাতের) তলদেশ দিয়ে নির্ঝরণী (নদির স্রোতধারা) প্রবাহিত হবে। তারা বলবে- আল্লাহ শোকর! যিনি আমাদের সবাইকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন।

আমরা কখনও পথ পেতাম না; যদি আল্লাহ আমাদের সবাইকে (সঠিক) পথ না দেখাতেন। আমাদের প্রতিপালকের (পক্ষ থেকে) রাসুল আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছিলেন। আর (তখন) আওয়াজ আসবে- এটি জান্নাত। তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে।’ (সুরা আরাফ : আয়াত ৪৩)

মনে রাখা জরুরি

কাপড় দিয়ে শরীরের সাজ-সজ্জা যেমন অনেক সহজ পক্ষান্তরে আমল দিয়ে নিজের আত্মাকে সাজানো ততই কঠিন। ঠিক তাই- জান্নাতের নেয়ামতের বর্ণনা যত সুন্দর ও হৃদয়গ্রাহী; তার তুলনায় পরকালের এসব নেয়ামত পাওয়ার আমল ততই কঠিন। আর এজন্য প্রয়োজন আল্লাহ দেয়া জীবন বিধান কুরআন অনুযায়ী এবং প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানা পথে ও মতে জীবন পরিচালনা করা।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, দুনিয়াতে রাসুলের দেখানো পথে নিজেদের পরিচালিত করা। কুরআন-সুন্নাহ মোতাবেক আমলি জিন্দেগী যাপন করা। আর তাতেই মিলবে জান্নাতের চিরস্থায়ী নেয়ামত।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জান্নাতের চিরস্থায়ী নেয়ামত পাওয়ার তাওফিক দান করুন। কুরআন-হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

আইনশৃঙ্খলা উন্নয়নেই বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা উন্নয়নেই বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

'ভাই' সম্বোধনকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা না পাওয়ার অভিযোগ

'ভাই' সম্বোধনকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা না পাওয়ার অভিযোগ

জমি জটিলতায় ১০ বছর ধরে আটকে শ্রীমঙ্গল মডেল মসজিদ

জমি জটিলতায় ১০ বছর ধরে আটকে শ্রীমঙ্গল মডেল মসজিদ

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

ইসলামে জুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা যথাযথভাবে আদায়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

ইসলাম মানুষকে সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং ধৈর্য ধারণের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, প্রাচুর্য-অভাব কিংবা বিপদ-আপদ—প্রতিটি অবস্থায় একজন মুমিনের করণীয় হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তাঁর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা আল-বাকারা: ১৫৩)। এই আয়াত থেকে বোঝা যায়, ধৈর্য শুধু একটি উত্তম গুণ নয়, বরং এটি আল্লাহর বিশেষ সাহায্য

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত এ মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহরসহ দেশ-বিদেশ থেকে আগত আলেম-উলামা, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় আবহের সৃষ্টি হয়। আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁর

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

আজ শুক্রবার, মুসলিম উম্মাহর জন্য সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ও বরকতময় দিন। ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। এ দিনকে ‘সাইয়্যিদুল আইয়াম’ বা সব দিনের সেরা দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র এই দিনে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমত, বরকত ও ক্ষমার বিশেষ সুযোগ রেখেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করলে

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

ইসলামে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। পবিত্র এই দিনটি মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের অন্যতম সুযোগ। কোরআন ও হাদিসে জুমার দিনের বিভিন্ন আমলের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে জুমার নামাজ আদায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ, দোয়া, তওবা, কোরআন তিলাওয়াত এবং সূরা কাহফ পাঠের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, জুমার দিনের