নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১, আহত-২ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারির ঘটনায় শহীদ মিয়া (৫০) নামক একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ২টার দিকে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কমলপুর গ্রামে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কমলপুর গ্রামের সাবের উদ্দিনের ছেলে শহীদ মিয়া সাথে পাশ^বর্তী মহাদেবপুর গ্রামের মগবুল হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স নিরাপত্তায় সিসি ক্যামেরার স্থাপন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এ ক্যামেরা বসানো হয়েছে। প্রাথমিকভাব জরুরী বিভাগ, আউটডোর, হাসপাতালের প্রবেশ ফটক,ও স্টোরে এসব সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রোগী ও তাদের স্বজনদের মাঝে। সম্প্রতি দালালদের উৎপাত, চোরি বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার পর
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের বেলতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী বিষপান করেছে।ঘটনাটি ঘটেছে আজ বিকাল সাড়ে ৪টার দিক। এর মধ্যে স্ত্রী আখি(২০) হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসাধীন রয়েছে স্বামী রাহিন(২৪)।রাহিন বেলতলা গ্রামের আলী হোসেনের ছেলে। ৪/৫ মাস আগে তাদের বিয়ে হয়েছিল স্থানীয় সুত্রে জানা যায়। এবিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি আঃ রহিম মোল্লা জানান, স্বামী-স্ত্রী বিষপান
বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহম্মেদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণের পরিচয় ও ছবি ব্যাবহার করে হোয়াটসআ্যাপ ও ফেসবুক আইডি খুলে প্রতারনার অভিযোগে নওগাঁয় আমিনুল ইসলাম নামে এক প্রতারকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার খাগড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের আফছার আলী ছেলে। পেশায় একজন মুদি দোকানী। রোববার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে হেরোইন সম্রাজী রোজী বেগমকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২২ আগষ্ট) সকালে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টাস্কফোর্স টিম দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রোজির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে ৮ টি মামলা বিচারাধীন রয়েছে। অভিযানে মালেকা বেগম (৬০) নামের এক মাদক সেবিকেও গ্রেপ্তার করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতে
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সদরের ইউএনও মো. মুনিবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা এবং কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করেছেন আদালত। মামলাগুলো গ্রহণ করে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন এবং প্রশাসনের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা খুব শিগগিরই সমাধান হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। মন্ত্রী আজ রবিবার ( ২২ আগস্ট) মন্ত্রণালয়ে সাংবাদিকের সাথে মতবিনিময়কালে একথা জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ
কুমিল্লার দেবীদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকীতে উপজেলার ৪৬টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬ হাজার শিক্ষার্থীর মাঝে দুপুুরে রান্না করা খাবার বিতরন করলেন আবুল কালাম আজাদ। রোববার সকাল ১১টায় উপজেলার নবিয়াবাদ ‘কুমিল্লা মডেল কলেজ’ প্রাঙ্গনে রান্না করা ওই খাদ্য সামগ্রী ট্রাক যোগে ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৬টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিরতরণ অনুষ্ঠানে উপজেলার বরকামতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট শ্রী হরিপদ বণিক ওরফে পাগলা (৬০) মৃত্যু বরণ করেছেন। রবিবার ভোরে উপজেলার সূত্রাপুর গ্রামের নিজ বাড়িতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। নিহত হরিপদ বণিক উপজেলার সুত্রাপুর গ্রামের মৃত কালিপদ বণিকের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মৃত কালিপদ বণিক ছিলেন কালিয়াকৈর উপজেলার
দেশের সব সুগার মিল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, যেভাবেই হোক, ভর্তুকি দিয়ে হলেও সুগারমিলগুলো খুলে দিতে হবে। হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ রাখলে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। রবিবার (২২ আগস্ট) শ্যামপুর সুগার মিল গেটে চলমান পরিস্থিতি নিয়ে মিল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা জানান। তিনি
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে। আগের কয়েক সপ্তাহে প্রতিদিন মৃত্যু ছিল ২শ’র বেশি মানুষের। তবে গত সাত দিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সংখ্যা দুইশ’র নিচে রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৯ জন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮২ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০৪ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪
শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কী জন্য বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং রোধে নীতিমালা বা দিক-নির্দেশনা তৈরি করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে এই বিষয়টিও জানতে চাওয়া হয়েছে।এছাড়াও আদালত থেকে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার দশম শ্রেণির কিশোর শিক্ষার্থী আজওয়াদ আহনাফ
গত কয়েক দিন ধরে হু হু করে বাড়ছে নাটোরের লালপুরের পদ্মার পানি। এতে চরাঞ্চলের প্রায় ৭শতাধিক পরিবার পানি বন্দি হয়ে খাদ্য সংকটে জীবন যাপন করছিলো। বন্যায় অসহায় মানুষের দুর্গতি দেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য নিজস্ব অর্থায়নে চরাঞ্চলের শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।’ রবিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউপির পদ্মার চরাঞ্চলের বন্যা দুর্গতদের মাঝে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম বলেছেন, করোনাভাইরাসের টিকা বিক্রিতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।রবিবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খুরশীদ আলম বলেন, টিকা চুরি করার বিষয়টি খুবই স্পর্শকাতর। দেশের যে দু-একটি জায়গায় টিকা বিক্রির অভিযোগ উঠেছে, সেখানে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে
টেকনাফে তিন জন মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর সদস্যরা।২২আগষ্ট (রবিবার) ভোর সাড়ে পাঁচ টারদিকে টেকনাফ সদর ইউপির ক্ষেতিবিলস্থ বায়তুশ শরফ-কচুবনিয়া সড়কের কালভার্টের উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে তাদের আটক করা হয়। জানা যায়, মাদক বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউপির ক্ষেতিবিলস্থ বায়তুশ শরফ-কচুবনিয়া সড়কের কালভার্টের উপর অভিযানে যায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময়
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস ১৫.১৭.২১ শে আগস্টের হামলা একই সূত্রে গাঁথা এরই প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায় ধরঞ্জী ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধাডাঙ্গা এলাকা থেকে শনিবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৬ টার দিকে হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলো, দিরাজতুল্লা মৃধা ডাঙ্গা এলাকার মো. সেকেন মৃধার ছেলে মো. জহিরুল মৃধা। জানা যায়, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষে জেলা
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি খালের উপর ‘জেলার প্রথম দীর্ঘতম ভাসমান সেতু’ উদ্বোধন করা হয়েছে। শনিবার সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে এলাকার মানুষ জয় করলো হাজরাখালি বাওড়। ভাসমান সেতুর ওপর দিয়ে হালকা যানবহন ও মানুষ চলাচল শুর হয়েছে। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভাসমান সেতুর উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। হাজরাখালি বাজার সংলগ্ন জলমহল ও বাওড়
কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ি, পদদলিত হয়ে ৭ আফগানের মৃত্যুকাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৭ আফগানের মৃত্যু হয়েছে কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৭ আফগানের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী। আজও কাবুল বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছেন আফগান নাগরিকরা। একবার বিমানবন্দরের দেওয়াল টপকাতে পারলেই মিলতে পারত মুক্তির স্বাদ। কিন্তু সেই স্বাদ মেলার আগেই ঘটে গেল ওই মর্মান্তিক দুর্ঘটনা।ব্রিটিশ সেনাবাহিনী
সম্প্রতি বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও পুলিশের উপর হামলার বিষয়টিকে ‘স্থানীয় ও বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।আজ রোববার (২২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘বরিশালের ঘটনা একটি স্থানীয় ও বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এনিয়ে বাংলাদেশ
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় স্থলবন্দরে পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ করে বেড়েছে আমদানিকৃত পেঁয়াজের দাম।প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা।হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা। পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় হঠাৎ দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্র মতে, হিলি বন্দর দিয়ে পেঁয়াজ
বরিশাল সদর উপজেলায় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলার আবেদন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিসিসি'র প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন ও সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার বাদী হয়ে আজ রবিবার বেলায় সাড়ে ১০টার দিকে বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে পৃথক মামলা দুটি দায়ের করেন।
টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন অমিত রাজ নামে এক যুবলীগ নেতা। দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গোসলের ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। মুহুূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়। শনিবার (২১ আগস্ট) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অমিত রাজ অভিরামপুর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় নায়িকা পরীমণি জামিন আবেদন করেছেন আইনজীবী। জামিন বিষয়ে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।আজ রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তার জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান।পরীমণির আইনজীবী মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার মাদক মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।ঢাকা