কোনো মুমিনের জন্যই শোভনীয় নয় যে, অতি আবেগী হয়ে দুনিয়াতে পরকালের শাস্তি কামনা করা। এমন কিছু দোয়া আছে যেগুলো মুমিন বান্দার কামনা করা উচিত নয়। কেন এভাবে দোয়া করা উচিত নয়? এ সম্পর্কে হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকনির্দেশনাই বা কী? দোয়া সম্পর্কে হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছেন, ‘দোয়াই ইবাদত; দোয়াই ইবাদতের মূল।'
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত ওঠা-নামা করছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ১১ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭ লাখ ১৬ হাজার ৫৫৫ জন। এ নিয়ে বিশ্বে করোনার মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ২৬০ জন এবং মৃত্যুর সংখ্যা ৪৪ লাখ ৭৫ হাজার ৪২১ জন।
ঢাকার মিরপুর এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ সাত জন দগ্ধ হয়েছে। মিরপুর–১১ নম্বরের সি–ব্লকের একটি ছয় তলা ভবনে গতকাল বুধবার রাতে এ বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিসের মিরপুর বিভাগের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি
শরীয়তপুরের নড়িয়ায় কথা-কাটাকাটির জের ধরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে একজনকে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ আগস্ট) রাত ৮ টার দিকে নড়িয়া উপজেলার নওয়াপাড়া খালাসী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়নের বোরহানউদ্দিন খালাসির ছেলে কিশোর খালাসী(৩৫) আহত হয়েছে। আহত কিশোর খালাসির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী মিজান খালাসী জানান আগে ওদের সাথে
উচ্চ আদালতের নির্দেশনার পর দেশের অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ করা হয়েছে।বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে বন্ধের নির্দেশনা দেওয়া হয়।পাবজি ও ফ্রি ফায়ার গেমের মত ক্ষতিকর কনটেন্ট ব্যবহার করে উঠতি বয়সের ছেলে-মেয়রা আসক্ত হয়ে পড়ছে। এতে অনেকেই মানসিক বিপর্যয়সহ আর্থিক ক্ষতির মুখে রয়েছে। পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধে
চিত্রনায়িকা পরীমণি'র বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলার জামিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে নিম্ন আদালত যে আদেশ দিয়েছেন তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন পরীমণি। একইসংগে পরীমণি'র জামিনের আর্জিও জানানো হয় আবেদনে। বুধবার (২৫ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনের বিষয়ে অনুমতি নেওয়া হয়।
তালাকপ্রাপ্তা এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগে এক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে রাজবাড়ী থানায় মামলা করলে সেই ট্রাকচালক মো. রাসেল খানকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রাসেল রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো. হারুন অর রশিদ খানের ছেলে। ভুক্তভোগী নারীর অভিযোগ, এক বছর আগে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর
আফগানিস্তানের সাবেক মন্ত্রী জার্মানির রাস্তায় রাস্তায় পিৎজা বিক্রি করছেন! আর সেই ছবি প্রকাশ্যে এনেছে ‘আল জাজিরার আরবি বিভাগ’। সৈয়দ আহমেদ শাহ সাদাত ২০১৮ সালে আশরাফ গনির মন্ত্রিসভায় যোগ দেন। কিন্তু পরবর্তীতে মতানৈক্যের কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। পরে পাড়ি জমান জার্মানিতে। তবে টাকা শেষ হয়ে যাওয়ায় সেখানে তাকে পিৎজা ডেলিভারির কাজ নিতে হয়। খবর আনন্দবাজারের। ২০১৮ সালে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির কারণে গত ১৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান জানান, রওশন এরশাদকে আইসিইউ থেকে বুধবার দুপুরের দিকে সিএমএইচের অফিসার্স
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম নামের সদ্য বিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। শফিকুল ইসলাম ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর (শালমারা) গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবু শামা জানান, পশ্চিম ছাট গোপালপুর গ্রামের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের উপর বাড়ি সংলগ্ন বাঁশ বাগানের একটি বাঁশ হেলে পড়ে। বুধবার বিকেলে বিদ্যুৎ চলে গেলে শফিকুল হেলে পড়া
পিরোজপুরের ইন্দুরকানীতে নিঁখোজের প্রায় ৪ মাস পর দরিদ্র এক ভ্যানচালকের কিশোরী মেয়েকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়েরের পর স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জিল্লুর রহমান ওরফে শান্তি জোমাদ্দার (৫২) উপজেলার চরনী পত্তাশী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ২নং পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। আজ বুধবার
শুষ্ক মৌসুমে গ্রাম বাংলায় খাল-বিলে পানি কমে গেলে দেশি বিভিন্ন প্রজাতির মাছ আশ্রয় নেয় জলাশয়ের তলদেশের আগাছাপূর্ণ স্থানে। তখন কম পানিতে পলো দিয়ে মাছ শিকার করা সহজ। এ সময়টাতে মাছ ধরতে আনন্দ পান সৌখিন সব মৎস্য শিকারীরা। হেমন্তের রোদ মাখা শীতে বিলের পানি কমে গেলে মানুষ দলে দলে পলো নিয়ে মাছ ধরতে বিলে নামেন। তলাবিহীন কলসির মতো দেখতে, বাঁশ-বেতের তৈরি
বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ হাজার শিক্ষক নিয়োগে যারা প্রাথমিকভাবে সুপারিশ পেয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএর সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন। তিনি বলেন, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম ওয়েবসাইট থেকে নিয়ে পূরণ করে পাঠাতে হবে। এছাড়া, বুধবার এনটিআরসিএর পরিচালক কাজী কামরুল আহসান
করোনাকালে জাতীয় সংসদের অন্য সব অধিবেশনের মতো একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কাভার করতে হবে। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম 'সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে সাংবাদিকদের কাভার করতে হবে। আগামী ১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। গত ১৬
নওগাঁর পত্নীতলায় আমবোঝাই একটি মিনি ট্রাকে ২০০ পিস ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নজিপুর- সাপাহার সড়কের মামুদপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বানেশ্বরি পশ্চিম পাড়া এলাকার মোঃ রেজাউল শেখ'র ছেলে মোঃ সোহাগ শেখ (২২) এবং গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার কসাইগাতি গ্রামের
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ' সরাইল পরগনা' যার ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। সরাইলের প্রাচীনকালে পরগনার জমিদার ও শাসকেরা যে দিকে ঘোড়ায় চড়ে শিকার করেছেন, সেই ঘোড়ার পায়ে যে রাস্তা হয়েছিল, আজ ও ঐতিহ্যের কথা এমন করে বলেছেন, গ্রামাঞ্চলের ৮০- ৮৫ বয়সের মানুষরা'।এমন গ্রামের মাটির কাঁচা রাস্তা সরাইল সদর ইউনিয়ন উচালিয়াপিড়া গ্রাম ও নোয়াগাঁ ইউনিয়নের গোগদ (ইসলামাবাদ) এ দুই গ্রামের বন্দের মধ্যে
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ আগস্ট) বিকাল ৪ টায় রাজধানীর গ্রীণরোডস্থ পানি ভবনে পানি উন্নয়ন বোর্ড বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং বাপাউবো বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাইনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ
বঙ্গবন্ধুর খুনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের খন্দকার মোশতাক আহমেদ এর ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও নাতি (বাবুর ছেলে) খন্দকার ইফতেখার আহমেদ শাদ এর বিরুদ্ধে কুমিল্লার আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। জালিয়াতি ও প্রতারণা করে পরিবারের সদস্যদের সম্পত্তি বিক্রি ও আত্মসাতের চেষ্টাসহ নানা অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লার ৩ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব
বরিশাল সদর উপজেলায় শোক দিবসের ব্যানার অপসারণ কেন্দ্র করে আনসার সদস্যদের গুলিতে চোখ হারানো ইউপি সদস্যসহ তিন আওয়ামী লীগ নেতা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদেরকে পুলিশী নজরদারিতে রাখায় গ্রেফতারের ভয়ে আহতরা নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারছেন না বলে অভিযোগ স্বজনদের। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। আর আহতদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে প্রয়োজনে দেশের বাইরে পাঠিয়ে হলেও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি পরিবারের। এজন্য
চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মুরাদপুর পুলিশ বক্সের কাছে শুলক বহর এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ওই রাস্তায় কোমর সমান পানি জমে গিয়েছিল। আজ সকালে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক রাস্তা দিয়ে হাঁটার সময় ড্রেনে পড়ে যান। স্থানীয়রা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে শীঘ্রই সারাদেশের কওমি মাদরাসা খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক কিছু বলতে পারবেন বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কওমি মাদরাসার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন বলে কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুর ২টায় আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের মুহতারাম চেয়ারম্যান এবং
পটুয়াখালীর বাউফলে দিনদুপুরে আমির হোসেন খান নামে এক কাপড় ব্যবসায়ীর বাসার জানালার গ্রীল ভেঙ্গে ৩ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা ১১ টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আমির হোসেন জানান, আজ (বুধবার) সকালে তাঁর স্ত্রী বাসা তালাবদ্ধ করে বাহিরে যান। এর কিছুক্ষন পরে ফিরে এসে বাসার জানালা ভাঙ্গা অবস্থায় দেখতে
কালীগঞ্জ অগ্রনী ব্যাংক প্রায় দুই কোটি টাকা লুটের পর এবার ঝিনাইদহ কৃষি ব্যাংক থেকে ৮৫ লাখ টাকা লোপাট করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন ঝিনাইদহ কৃষিব্যাংক শাখার সাবেক সেকেন্ড অফিসার নাজমুল হক। ঝিনাইদহ সদর থানায় ব্যাংকের পক্ষ থেকে জিডি ও দুর্নীতি দমন কমিশনের যশোর সমন্বিত অফিসে অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যাংকার নামজমুল হক ঝিনাইদহ শহরের হামদহ কাঞ্চনপুর মধ্যপাড়ার নজরুল ইসলামের
‘‘প্লাষ্টিক দূষন বন্ধ করি, পরিবেশ- প্রতিবেশ রক্ষা করি’’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ পর্যটকরা অংশগ্রহন করেন। কর্মসূচিতে বক্তারা কুয়াকাটা সমুদ্র সৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থানের পরিবেশ রক্ষায় কুয়াকাটাবাসীকে সচেতনতা বৃদ্ধির অনুরোধ জানান। এছাড়া