করোনায় দেশে প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের ২৭ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ আগস্ট) আরটিভি নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বেলা ২টায় পর্যন্ত এ তথ্য জানা গেছে।গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে । সেখানে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও
কাউখালীতে ব্যবসায়ীর দোকানের সাটারে বিদ্যুতের তার দিয়ে ইদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দোকান মালিক বাসুদেব কুন্ডকে পুলিশ আটক করেছে।জানা যায়, আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিন বাজারে কুন্ড স্টোর নামে একটি কীটনাশকের দোকানে মালিক বাসুদেব কুন্ড রাতে দোকান বন্ধ করার পূর্বে বিদ্যুতের তার দিয়ে ইদুর মারার ফাঁদ পেতে যায়। সকালে দোকান খুলে বেচাকেনা শুরু করে মালিক বাসুদেব কুন্ড।
সুনামগঞ্জের ছাতকে ৭৫ বছরের বৃদ্ধ বাবাকে পাষণ্ড সন্তান মারপিট করে গুরুতর জখম করেন। এসময় অজ্ঞান হয়ে গেলে বাবাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন একমাত্র ছেলে সুহেল মিয়া (৩২)। হাত থেকে বৃদ্ধ পিতাকে উদ্ধার করেছেন ইউপি চেয়ারম্যান। জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের মমশ্বর আলীকে (৭৫) তার ছেলে মারপিট করেন। তারপর ঘরের বারান্দায় জন্মদাতা পিতাকে
গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনে অবহেলার অভিযোগ তিতাসের বিরুদ্ধে। গ্রাহকদের আগ্রহ থাকলেও কচ্ছপ গতিতে চলছে মিটার স্থাপনের কাজ। রাজধানীর প্রায় ২৮ লাখ গ্রাহকের মধ্যে ছয় বছরে মিটার পেয়েছে আড়াই লাখ। বিশেষজ্ঞরা মনে করেন, দুর্নীতির সুযোগ জিইয়ে রাখতেই এই ধীরগতি। তবে দ্রুত সবাইকে মিটার দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুত প্রতিমন্ত্রী। অপচয়, মিটার কারসাজি আর সিস্টেম লস কমাতে ২০১৫ সালে শুরু হয় গ্যাসের প্রিপেইড
বরিশাল বিভাগে দিন যত যাচ্ছে ততোই ভয়াবহ আকার ধারণ করছে মহামারী করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বিভাগের ৬ জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৪জন এবং উপসর্গ নিয়ে ১৪ মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬২৪ জন।বরিশাল স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস শুক্রবার
সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, মুরগি, ডিম ও কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা।অপরদিকে, অপরিবর্তিত রয়েছে সবজিসহ অন্য পণ্যের দাম।শুক্রবার (৬ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। এসব বাজারে প্রতিকেজি (গোল) বেগুন ৮০ টাকা, করলা ৪০ টাকা, ইন্ডিয়ান টমেটো
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য হেরোইনসহ দুই জন যুবককে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট)বিকেলে হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন এর বাওনা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার মৃত মান্নান শেখ এর ছেলে রনি শেখ (২৮) ও আলিহাট ইউনিয়নের রিকাবী চকচকা গ্রামের তারা মিয়ার ছেলে রিপন মিয়া (২৫)।হাকিমপুর থানার
পাওনা টাকা না পেয়ে নাটোরের লালপুর উপজেলার চষুডাঙ্গা বিলে সুলতান নামের এক ব্যক্তিকে হত্যা করে। এই মামলার পলাতক তিন আসামীকে আটক করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ। আটককৃতরা হলো লালপুর উপজেলার গোদড়া এলাকার মৃত সৈয়দ শার ছেলে আলম শাহ (৪৫), দিয়াড়াপাড়া গ্রামের মৃত মুনসেব আলীর ছেলে হাসমত আলী (৪৪) ও গোদড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে আব্দুল লতিফ (৪১)। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে
র্যাবের অভিযানে গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে তার বাসায় মদ ও মাদকদ্রব্য পাওয়ার বিষয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পরীমনিকে পুলিশে হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে বনানী থানায় করা হয় মাদকদ্রব্য আইনে মামলা। এর আগে বুধবার রাতে বাসা থেকে আটকের পর প্রায় ২৪ ঘণ্টা র্যাব হেফাজতে ছিলেন পরীমনি। বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে বাস করা চিত্রনায়িকা পরীমনির ভিন্ন রকম দিন কেটেছে। সকালে নানা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমানবিচারপতি ফজলুর রহমানের পিতার নাম সিরাজ উদ্দিন আহমেদ, মা জাহানারা বেগম।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ নিয়ে দশজন মারা গেছেন।শুক্রবার (৬ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৫ জন মারা
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন এবং উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়।শুক্রবার (৬ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন। করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সিরাজুল হক (৫৫), আবদুল সালাম (৮০),
সব জল্পনা কল্পনার অবসান ঘটল। এলো আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ ২১ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল আন্দ্রেস মেসি।বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ খবর। দুই পক্ষের সমঝোতা হওয়ার পরেও মূলত অর্থনৈতিক কারণে মেসিকে ধরে রাখতে পারছে না বার্সেলোনা।গত ৩০ জুন শেষ হয়েছে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ। তখন কোপা
জুমআর দিন বিশেষ ইবাদত ও দোয়া কবুলের দিন। এ দিন কুরআন তেলাওয়াত, দরূদ পাঠ এবং দোয়া কবুলে অল্প কিছুক্ষণ সময়ের বিশেষ একটি মুহূর্ত আছে। এ সময়টিতে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার কোনো বৈধ আবেদনই ফিরিয়ে দেন না। জুমআর দিন ফজিলত ও মর্যাদা লাভে হাদিসের নির্দেশনা মোতাবেক আমলগুলো করা জরুরি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) বশির আহমেদ, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সকল কার্যক্রম। ভবনের ছাদ, কলাম ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। আবার অনেক স্থানে বেরিয়ে এসেছে মরীচিকা ধরা লোহার রড। বিভিন্ন স্থানে ধরেছে ভয়াবহ ফাটল। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়রা জানান, হাকিমপুর উপজেলায় রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এখান থেকে সরকার প্রতি বছর কোটি কোটি
জাতীয় পরিচয়পত্রে তিনি মৃত ! ঝিনাইদহ প্রতিনিধি ॥ জাতীয় পরিচয়পত্রে মৃত ঝিনাইদহের এসএম আনোয়ার হোসেন। অথচ তিনি জীবিত। তবে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানোর কারণে নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন তিনি। এমনকি করোনা টিকা কার্যক্রমের সুরক্ষা অ্যাপেও নিবন্ধন করতে পারছেন না । আগামী ৭ আগস্ট দেশ জুড়ে টিকা দান কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী ঝিনাইদহের আনোয়ার হোসেন। এজন্য সুরক্ষা অ্যাপে চলছে তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কিন্তু কিছু সময়
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,আওয়ামীলীগ জনগণের দল,মানবতার দল।আওয়ামীলীগ মানবিক সরকার।দেশের ক্রান্তিকালে দুর্গত মানুষের পাশে থাকে বলেই বার-বার আওয়ামীলীগ কে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে জনগণ। আওয়ামীলীগ দেশ ও জনগণের উন্নয়নে সমন্ধয় রেখে কাজ করে যাচ্ছে।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশদ্রোহী একটি চক্র বার-বার ষড়যন্ত্র করে আওয়ামীলীগ কে ধ্বংসের পাঁয়তারা করেছে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশীদ তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাত ৮টা ২৬ মিনিটে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ডের আবেদন করেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেবীদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিব হাসান এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম আলী জিন্নাহ উপস্থাপনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস
পটুয়াখালীর বাউফলে মহামারি করোনার কারনে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন উপজেলার বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্বতন্ত্র ইফতেদায়ি মাদরাসা ও কিন্ডারগার্টেন স্কুলের ৩৬৫জন শিক্ষক/শিক্ষিকা। গত বছর থেকে উপজেলার সতন্ত্র ইফতেদায়ি মাদরাসা ও কিন্ডারগার্টেন ৭৫টি প্রতিষ্ঠানের অসচ্ছল,স্বল্প আয়ের শিক্ষক/শিক্ষিকারা বেকার হয়ে পড়েছেন। সরকার করোনায় বিভিন্ন খাতে প্রনোদনার ব্যবস্থা করলেও ইফতেদায়ি ও কিন্ডারগার্টেন শিক্ষক/শিক্ষিকাদের জন্য বিশেষ কোনো সহায়তার ব্যবস্থা না করায় পরিবার পরিজন
বাগেরহাটের মোংলায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর পুত্র শেখ শহীদ কামালের জন্মদিন উপলক্ষে মোংলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল দশটায় মোংলা পৌর আওয়ামী লীগ এর সভাপতি শেখ আব্দুর রহমানের সভাপত্বিতে বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জীবনি তুলে ধরেন এবং করোনা পরিস্থিতিতে সবাইকে সরকারি নির্দেশনা ও
করোনা মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের উচ্চ-ঝুঁকিপূর্ণ ৫৯টি দেশকে আন্তর্জাতিক ভ্রমণের লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশগুলোতে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। খবর প্রকাশ করেছে স্কাই নিউজ। গভ ডট ইউকের ওয়েবসাইটে বলা হয়েছে, কেউ যদি গত ১০ দিনের মধ্যে লাল তালিকাভুক্ত কোনো দেশে থাকেন তাহলে তিনি কোনোভাবেই যুক্তরাজ্যে ঢুকতে পারবেন না। তবে ব্রিটিশ ও আইরিশ নাগরিক এবং যুক্তরাজ্যে যাদের
করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যক্রম সফল করতে করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে প্রত্যন্ত জনপদের মানুষের ভ্যাকসিন নিবন্ধনে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডোনেট ফর ভূরুঙ্গামারী'। সংগঠনটির প্রায় দেড় শতাধিক ভলান্টিয়ার সমগ্র উপজেলা জুড়ে নিবন্ধন কার্যক্রম পরিচালনার সাথে যুক্ত রয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে সংগঠনটি নিবন্ধন কার্যক্রম পরিচলনা করছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আশিকুর রহমান আশিক জানান, এক সপ্তাহ ধরে বাড়ি বাড়ি গিয়ে