গত জুনে বাংলাদেশের উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম নির্বাচিত হন আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ। যা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য ছিল প্রথমবার। এবার এক মাস পর আবারও সেই তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের কোনও খেলোয়াড়ের নাম। গত জুলাইতে পারফরম্যান্স বিবেচনায় সেরা হয়েছেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার! সাকিবের সঙ্গে থাকা দুই মনোনয়নপ্রাপ্তরা ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ।গত মাসে (জুলাই) জিম্বাবুয়ে সফরে একমাত্র
বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকা গার্হস্থ অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা ঢাকার মগবাজারে। আর গ্রামের বাড়ি ভোলায়।ঢাকা পোস্টকে নিলয় নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ৭ জুলাই তার উত্তরায় বাসায় শুভবিবাহের কাজ সম্পন্ন হয়েছে। করোনার কারণে ছোট পরিসরেই করা হয় বিয়ের আয়োজন। ফলে বিয়েতে শুধুমাত্র দুই
যারা এ সময়ে এসেও সেই পুরনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, তাদের জন্য আসছে দুঃসংবাদ। কারণ তাদের ফোনের সাইন-ইন সাপোর্ট করবে না সার্চ জায়ান্ট গুগল। এসব ফোনে সব ধরনের গুগল সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে।গুগল থেকে এক বার্তায় বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের ২.৩.৭ কিংবা তার চেয়েও আগের সংস্করণের গুগল সাইন-ইন করা যাবে না। ম্যাপ, ড্রাইভ, জিমেইল থেকে শুরু করে সব গুগল সেবাই
স্বেচ্ছাশ্রমে বাড়িবাড়ি গিয়ে গণটিকার নিবন্ধন করে দিচ্ছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস ভূরুঙ্গামারী শাখা। গত রোববার থেকে সংগঠনটি টিকা নিবন্ধন কর্মসূচী শুরু করে। সংগঠনটিস্বেচ্ছাশ্রমে এ পর্যন্ত প্রায় চার শতাধিক মানুষকে নিবন্ধন করে দিয়েছে । যা আগামী ২২ তারিখ পর্যন্ত চলবে। জয়মনিরহাট ইউনিয়নের আমিনুল হক ও আলো মনি জানান, ‘বাড়িতে এসে বিনা পয়সায় টিকার নিবন্ধন করে দেয়ায় আমাদেরকে ইউনিয়ন পরিষদ বা কম্পিউটারের
উখিয়া-টেকনাফে পৃথক অভিযান চালিয়ে পিতা-পুত্রসহ ছয় জন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। ধৃতদের মধ্যে দুই রোহিঙ্গা রয়েছে।এদের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জানা যায়, উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা হতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহসহ ২ রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।ধৃতরা হচ্ছে থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প ১৯ এর ডি ব্লকের
সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থ নির্ভর বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (১১ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ১৫ আগস্টের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই। ভোরের আকাশে লাল রক্ত দেখা দেয়।পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকাণ্ড সবচে বর্বর এবং নির্মম
নভেম্বের-ডিসেম্বরে করোনার সংক্রমণ কমলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।বুধবার (১১ আগস্ট) মিন্টো রোডের বাসভবনে একান্ত আলাপচারিতায় শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। তিনি আরও বলেন, সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে সরকারের। এছাড়া এখনই অটোপাসের চিন্তা নয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর -ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হবে।এর আগে
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। তবে সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে।আজ বুধবার (১১ আগস্ট) মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে একটি গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। এর আগে গেল শুক্রবার (৬ আগস্ট) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের একটি সংগঠন আয়োজিত ভার্চুয়াল আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, সরকারি পর্যায়ের শিক্ষকদের প্রায় সবাই করোনা ভ্যাকসিন নিয়েছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের
বরিশালে সেশন চার্জ ও রেজিষ্ট্রেশন ফি মওকুফের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা। অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সেশন চার্জ ও পরীক্ষার রেজিস্ট্রেশন ফি’সহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুফের দাবীতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়কে তারা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, করোনাকালে দীর্ঘ দুই বছর যাবৎ কলেজ বন্ধ রয়েছে, অথচ
২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিট বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন। করোনা মহামারীর কারণে মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের ফেসবুক পেজ থেকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু। এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকা। এটি বরিশাল সিটি কর্পোরেশনের ১৯তম এবং মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র তৃতীয়
হাতি নাকি মরলেও লাখ টাকা। মেসি তেমনই একজন, যার দাম কমার কারণ তো নেই বরং বেড়েই চলছে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়ালেও মেসিকে নিয়ে সমর্থকদের পাগলামি একটুও কমেনি।বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পাড়ি জমিয়েছে প্যারিসে। সাবেক সতীর্থ নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন এই কিংবদন্তি। আগামী দুই বছরের জন্য চুক্তিসই করেছেন প্যারিসের ক্লাবটির সঙ্গে।গত ২১ বছর ধরে বার্সায় মেসি খেলেছেন ১০ নম্বর
শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে চলতি পাট মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পাট কাটা, জাগ দেওয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। অন্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাঁসির ঝিলিক। বুধবার দিনব্যাপী উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, সময় মত পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাট কেটে তা বিভিন্ন জলাশয়ে জাগ দিচ্ছে কৃষকেরা। চাষিরা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এমদাদুল হক (৪৯) নামের এক ভুঁয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এমদাদুল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ চওড়াটারী গ্রামের ময়েন উদ্দীনের ছেলে। সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত কেমিকো ফার্মাসিউটিক্যাল’র প্রোডাকশন অফিসার জুলফিকার হাবীবের মোটরসাইকেল নিয়ে বাড়ী যাওয়ার কথা বলে লাপাত্তা হওয়ার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেফতার করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত
চিত্রনায়িকা পরীমণি গ্রেপ্তারের চার মাস আগেই জানতেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। অজ্ঞাত একটি নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে খুদে বার্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই নির্মাতার ফোনে আসে। চয়নিকা সেটি পরীর ফোনে ফরওয়ার্ড করে তাকে বিষয়টি অবগত করেন। প্রশ্ন উঠেছে, কে সেই ব্যাক্তি, যিনি আগেই পরিকে রক্ষা করতে চেয়েছিলেন। জানা গেছে, পরীর বিষয়ে সাবধান করে খুদে বার্তা পাঠানো মোবাইল নম্বরটি ঘিরে তদন্ত চলছে। গোয়েন্দা
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ তুলে নেওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার (১১ আগস্ট) চালু হয়েছে দূরপাল্লার গণপরিবহন। সেই সাথে খুলে দেওয়া হয়েছে সব অফিস-আদালত, হোটেল- মোটেল রেস্টুরেন্ট। সব কিছু খুলে দেওয়ায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকাতে। এই মুহূর্তে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় সাত শতাধিক যানবাহন। এরমধ্যে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের যে রিপোর্ট প্রকাশ করছে তা পুরোপুরি সঠিক নয়।বুধবার (১১ আগস্ট) তিনি সংবাদমাধ্যমে এ কথা বলেন। বিস্তারিত আসছে...
নব্য জেএমবির সদস্য ও অনলাইনে বোমা তৈরির কারিগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে বোমা জাহিদকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। জাহিদ কাতারপ্রবাসী ফোরকান, রাজু বা ফোরকান ভাই নামে পরিচিত।বুধবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিটিটিসির প্রধান পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান।মঙ্গলবার (১০ আগস্ট) রাতে রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৮৯ জন শনাক্ত হয়েছেন।বুধবার (১১ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১০ জন
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় একটি দাবানলে ২৫ জন সামরিক বাহিনীর সদস্যসহ ৪২ জন নিহত হয়েছে। ধোঁয়ার ঘন মেঘ ঢেকে রেখেছে রাজধানীর পূর্বাঞ্চলীয় কাবিলাই অঞ্চলের অনেক অংশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতে (১০ আগস্ট) রাত থেকে দেশের উত্তরাঞ্চল জুড়ে কয়েক ডজন দাবানল ছড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটে। সোমবার রাত থেকে উত্তর আফ্রিকার দেশটিতে কমপক্ষে ১৬ টি প্রদেশের ছোটো ছোটো দাবানল বনাঞ্চল
চট্টগ্রামের এক ব্যবসায়ীর স্বর্ণের বার আত্মসাতের ঘটনায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আত্মসাৎকৃত ২০টি বারের মাঝে ১৫টি উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।সংশ্লিষ্টরা জানান, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। এ সময়
করোনাভাইরাস ছড়িয়েছে পুরো বিশ্বে। করোনায় বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ লাখ ২৬ হাজার ৮শ ৭৭ জনের। আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৮শ ১০ জন। তবে ইতোমধ্যে ১৮ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ১শ ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। বুধবার (১১ আগস্ট) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস
প্রাণঘাতী করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।বুধবার (১১ অগাস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন। তিনিবলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ১০ জন। এরমধ্যে সংক্রমণে ৩ জন ও উপসর্গে ৭ জন মারা গেছেন।
মাদারীপুরের কালকিনিতে আহাম্মদ সরদার(৪০)নামে এক যুবককে রান্না ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ জনগনরর মাঝে চরম আতন‹ বিরাজ করছে।খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও সরেজমিন সুত্রে জানাযায়, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালারই সরদারের চর গ্রামের ইসমাইল সরদারের ছেলে মোঃ আহাম্মদ সরদারের রান্না ঘরে হঠাৎ করে বোমা বিস্ফোরণের ঘটনা
করোনার সংক্রমণ ঠেকাতে ১৯ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল৷বুধবার (১১ আগস্ট) ভোর পৌনে ৫টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায় বলাকা কমিউটার ট্রেন। এর পর ভোর ৫টায় তুরাগ লোকাল এবং ৫টা ৪০ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে ছেড়ে যায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন। এ বিষয়ে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, করোনার