
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ০:৩৬

সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় ব্রাক্ষণবাড়িয়ার কৃর্তী সন্তান, সাবেক ছাত্র নেতা হেলাল উদ্দিন ভুইয়া কে সন্ধ্যায় আল জুবাইলে তার নিজ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, আল জুবাইল প্রাদেশিক বিএনপির সহ সভাপতি ডালিম খান,আল জুবাইল প্রাদেশিক বিএনপির সহ সভাপতি নুরুল হক পাটোয়ারী,আল জুবাইল বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন খান,আল জুবাইল যুবদলের সভাপতি অহিদুল ইসলাম সাগর,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এলাহী, আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, সৌদি আরবস্থ আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের সভাপতি আমিনুল ইসলাম খাদেম,মো. তুহিন ভুইয়া,জহিরুল ইসলাম জহির,মো. মানিক খান,আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের যুগ্ম আহবায়ক মো. নাঈম।

হেলাল উদ্দিন ভুইয়া বলেন, মহান স্বাধীনতার ঘোষক,শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ঘোষিত ১৯ দফা ও বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষিত ভিশন ২০৩০ বাস্তবায়ন এবং গণতন্ত্রের অগ্নিপুরুষ, আগামীর রাস্ট্র নায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্য হওয়ার আহবান জানান। এসময় বিভিন্ন সংঘটন ও শ্রেণি পেশার, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।