চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজেদের বাড়িতে এক ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার লালানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুরমাইকুল এলাকায় শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার সময় এই ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন- ওই এলাকার শাহ আলমের ছেলে মো. ইসকান্দর (২৪) ও তার স্ত্রী রুমা আক্তার (২২)।জানা গেছে, গত দুই বছর আগে ইসকান্দরের সাথে রুমা আক্তারের
ঝিনাইদহের কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুইতরুণ-তরুণী। শনিবার গভীর রাতে কোটচাঁদপুরের পল্লীতে পৃথক এ দুইটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।কোটচাঁদপুরের হরিণদীয়া গ্রামের সালমা খাতুন (১৪)। পিতা-আব্দুর রাজ্জাক (মালেশিয়া প্রবাসী)। সালমা স্থানীয় মাদ্রাসার ছাত্রী। শনিবার রাতে সে তাঁর মায়ের উপর অভিমান করে গলায় গোয়াল ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ
হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারী কোনও ব্যক্তি নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।এ সংক্রান্ত জারি করা রুল খারিজ করে শনিবার (১৪ আগস্ট) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ৭১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন। রায়ে এসব বিকল্প চিকিৎসা ব্যবস্থা নিয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের পরামর্শ দিয়েছেন আদালত।রায়ে বলা হয়েছে, দুঃখজনকভাবে
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭০ জন। যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। আর এ সময়ের মধ্যে শনাক্তের দ্বিগুণ ৩৪৫ জন সুস্থতা লাভ করেছেন।শনিবার (১৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক
মরহুম রোমান মিয়ার রুহের মাগফেরাত কামনায় সৌদি আরবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় আল জুবাইলে দোয়া মাহফিলের আয়োজন করে আল জুবাইল প্রবাসী আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ছোট কুড়িপাইকা।মরহুম রোমান মিয়া (৪০) গত ৪ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।লাশের সাড়িতে যোগ হল আরু একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। মরহুম রোমান মিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের আল জুবাইল শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।তিনি
চলতি বছরের জুলাই মাস ছিল পৃথিবীতে এযাবৎকালের রেকর্ড হওয়া সর্বোচ্চ উত্তপ্ত মাস। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বৈজ্ঞানিক ও নীতিনির্ধারণী সংস্থার এক প্রতিবেদন বলছে, সমুদ্র ও ভূপৃষ্ঠ মিলিয়ে গত মাসের বৈশ্বিক তাপমাত্রা ছিল বিংশ শতাব্দীর গড় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের (৬০ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট) চেয়ে ০.৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৪২ বছর আগে হিসাব রাখা শুরু হওয়ার পর থেকে এটিই মাসিক সর্বোচ্চ
উখিয়ার পালংখাীতে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ হ্নীলার পূর্ব পানখালীর আফসার নামে এক মাদক কারবারীকে আটক করেছে।সূত্র জানায়, ১৩ আগষ্ট রাত সাড়ে ১১টাকার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদকের চালান বহনের সংবাদ পেয়ে উখিয়ার পালংখালীর গয়ালমারা এমএসএফ হাসপাতালের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ধাওয়া করে হ্নীলার পূর্ব পানখালী ঘোনারপাড়ার ফরিদ
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। শনিবার (১৪ আগস্ট) সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৫ জন, নেত্রকোনার ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৬৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩ লাখ ৫৭ হাজার ২৪০ জনে।একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ২০৪ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০
হিজরি বছরের প্রথম মাস মহররম। মহররাম হলো, সম্মানিত চারটি মাসের অন্যতম। রজব, জিলকদ, জিলহজ ও মুহররম এই চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত। এ মাসের মর্যাদা ঘোষণার পাশাপাশি করণীয় কী হবে- সে দিকনির্দেশনা এসেছে কুরআনে পাকে। তাহলে মহররমর মর্যাদার সঙ্গে পালনীয় সেই দিকনির্দেশনা কী?হিজরি চন্দ্রবর্ষের দিন-তারিখগুলোর হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেননা ইসলামের বিধি-বিধান, ইতিহাস-ঐতিহ্যের স্মারক বিভিন্ন দিবস ও মাহাত্ম্যপূর্ণ রাতগুলো হিজরি
সিগারেট খাওয়া নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসার সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ বরিশাল প্রতিনিধি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব) জাহিদ ফারুক শামিমের বরিশাল নগরীতে অবস্থিত বাড়ির সামনে সংঘর্ষে ১ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর নবগ্রাম রোডের মন্ত্রীর 'বেগম ভিলা' নামের বাসভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী বিষয়টিকে আভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ হিসেবে চিহ্নিত করেছেন। সংঘর্ষের ফলে
পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা এড়াতে বাংলাবাজার ফেরিঘাট সরানোর উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বাংলাবাজার ফেরিঘাট স্থানান্তর হবে। এর আগে বাংলাবাজার-শিমুলিয়া রুটে রো রো ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কয়েক দিনের ব্যবধানে পদ্মা সেতুর পিলারে চারবার ফেরির ধাক্কার ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। তীব্র স্রোতের কারণে তৈরি ঘূর্ণিই ফেরির বারবার ধাক্কার
সময়ের আলোচিত নায়িকা পরীমনিকে কারাবিধি অনুযায়ী কারাগারে ডিভিশনের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় পরীমনির অন্যতম আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত এ আদেশ দেন। আবেদনে বলা হয়, যেহেতু নায়িকা পরীমনি একজন স্বনামধন্য নায়িকা। তার জন্য সাধারণ হাজতিদের সঙ্গে বসবাস করা অস্বস্তিকর ও মানসিক উৎপীড়ন হতে পারে। এমন কি কোনো দুর্ঘটনার শিকারও হতে পারেন পরীমনি।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব সামলানো নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মধ্যে শীতল লড়াই চলছে। লড়াই করছেন ভিতরে ভিতরে। এই লড়াইয়ে দপ্তরের দায়িত্ব থেকে রিজভীকে সরিয়ে তার জায়গায় নিজের লোক বসাতে চাচ্ছেন ফখরুল। আর রিজভী চাচ্ছেন নিজের দায়িত্বটা ধরে রাখতে। কিন্তু তিনি বারবার শারীরিক অসুস্থতার কাছে হেরে যাচ্ছেন। আর এই সুযোগ কাজে
‘গত ১৫ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের সবকিছু খুলে দেওয়া হয়েছে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বাদে। তাই আগামী সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। নইলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সেপ্টেম্বরে আন্দোলনের ডাক দেওয়া হবে। আর এ আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও অংশগ্রহণ করতে হবে।’ আজ শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এম.পি। বৃহস্পতিবার (১২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে সাতটার সময় নগরীর করীম কুটিরস্থ পানিসম্পদ প্রতিমন্ত্রী'র বাস ভবনে
চট্টগ্রামের হাজারি গলিকেন্দ্রিক চলছে বৈধ-অবৈধ স্বর্ণবারের জমজমাট বাণিজ্য। ফেনীতে পুলিশের লুট করা ২০টি স্বর্ণবারের মালিক গোপালকান্তিও হাজারি গলির ব্যবসায়ী। সব বৈধ বলে দাবি তার। তবে পুলিশ বলছে, নানা কৌশলে অবাধে স্বর্ণবার আনছে সংঘবদ্ধ চক্র। ফেনীতে ২০টি স্বর্ণবার লুটের ঘটনায় ৬ পুলিশ সদস্য গ্রেফতারের পর আলোচনায় আসেন ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী গোপালকান্তি দাশ। এতোগুলো স্বর্ণের বার নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি সেই প্রশ্ন
বাগেরহাটের মোংলায় পাওনা টাকা নিয়ে শালিসে থানায় যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে। উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন বেল্লাল খাঁন (৪০), রিপন খাঁন (৩৫), আউয়াল খাঁন (৩০), ইমামুল খাঁন (২০), ইয়াসিন শেখ (২৭), সাউদ খাঁন (৩৫), লিয়াকত খাঁন (৬০), দেলোয়ার শেখ (৪০),
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ১৯ শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারি রোহিঙ্গা আটক হয়েছে। ১৩ আগষ্ট বিকেল ৫টা ১৫ মিনিটের সময় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ( ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন'র সার্বিক নির্দেশনায়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর নেতৃত্বে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগা তুচ্ছ কোন ঘটনা ও নিছক কোন দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া যাবে না। এখানে কোন ষড়যন্ত্র বা অন্তঘাত আছে কিনা তদন্ত করে দেখতে হবে। এখানে সর্ষের মধ্যে ভূত আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। তিনি আজ বিকেলে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পরিদর্শনে এসে এসব কথা বলেন।
নরসিংদীতে অস্ত্র ও গরুসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নরসিংদী জেলা পুলিশ। বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড মুক্তি চত্বরের পাশ থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এর আগে গত ৯ আগস্ট পলাশের ঘোড়াশালে ডিবি পুলিশ পরিচয়ে গরুর ফার্মে প্রবেশ করে ৯টি গরু চুরি করে তারা। গ্রেপ্তারকৃতরা হলেন-
ভারতে করোনার প্রকোপ এতটা ভয়াবহ মাত্রায় পৌছায়, যে কারণে অন্য দেশে সরাতে বাধ্য হয় বিশ্বকাপের ভেন্যু। আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের যৌথ সিদ্ধান্তে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ও ওমানে সরিয়ে নেয়া হয় ভেন্যু। এতে অবশ্য কয়েকটি দলের জন্য সম্ভাবনা বেড়ে গিয়েছে বিশ্বকাপ জয়ের। ভারতের মাটিতে অনুষ্ঠিত হবার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান তো তাদের হোম ভেন্যু হিসেবেই ব্যবহার করে আসছে
নাটোরের লালপুরে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সাধারণ মানুষকে সচেতন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা কাজল রায়ের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩আগস্ট) সকালে সাবেক সাংসদ শহীদ মমতাজ উদ্দিনের স্মৃতি সৌধে পুস্পস্তব অর্র্পণ, বঙ্গবন্ধুসহ সকল শহীদের রুহের মাগফেরাত কমনায় এক মিনিট নিরবতা পালন করেন ছাত্রলীগ নেতা কাজল রায় ও উপস্থিত নেতাকমীরা। পরে উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকমীদের নিয়ে মাস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৮১০ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হন আরও ৮ হাজার ৪৬৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে। এর আগে গতকাল (১২ আগস্ট) করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল