
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ২:২০

রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ নয় নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আসাদুজ্জামান বলেন, ‘রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠক করছিলো সেখানে। এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করি’।

আটক অন্যরা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ও মোবারক হোসাইন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত।
কোনো ট্যাগ পাওয়া যায়নি