বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ফাড়ংপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ৪৫ লক্ষ ৬৭ হাজার ৫ শত টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় সুপারী ও চা পাতা আটক করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া
পারিবারিক কলহের জেরে নওগাঁর মহাদেবপুরে মা ও ছেলে গ্যাসের বড়ি (কীটনাশক) সেবন করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বীরেন কুমার মন্ডলের স্ত্রী শেফালী রাণী মন্ডল (৪৮) ও তার ছেলে সুজন কুমার মন্ডল (২৭)। বীরেন কুমার মন্ডল একজন ধান-চাল ব্যবসায়ী। স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বীরেন মন্ডল এর সাথে মা
লালপুরের পদ্মা নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা নদীর লক্ষীপুর ঘাটে এই ঘটনা ঘটে। নিখোঁজ ছাত্রী নাম পাপড়ী (১১)। সে উপজেলার লক্ষপুর গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে ও আসিরাতুন নূর কিন্ডার গার্ডেন মাদ্রাসার ছাত্রী ছিলো। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও স্থানীয়রা পদ্মা নদীতে
রাজধানীর গাবতলী এলাকার আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজারে অবস্থিত পুরাতন লোহার বেইলি ব্রিজ ভেঙে গিয়ে নদীতে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)দুপুরে এ ঘটনা ঘটে। এতে ওই রুটে বন্ধ ঘোষণা করা হয়েছে ছোট বড় সব ধরনের নৌযান চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বেইলি ব্রিজটি ভেঙে পড়ার পর
মহামারী করোনাভাইরাসের কারণে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র তালিকাটি গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) ওয়েবসাইটে (https://dhakaeducationboard.gov.bd/) প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২১ এর কেন্দ্র তালিকা, কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের
যমুনাসহ প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে টাঙ্গাইলে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, শ্রেণিকক্ষ আর রাস্তাঘাট পানির নিচে, সেসব স্কুলের শিক্ষার্থীদের ক্লাসে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর তা খোলার সিদ্ধান্ত হলেও স্কুলে যাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হতে পারে পানিবন্দি এসব বিদ্যালয়ের কোমলমতি শিশুরা। টাঙ্গাইল সদর উপজেলার অয়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
একটি মৃত্যুকে ঘিরে একের পর এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। একটি মামলা শেষ করেই আবার নতুন মামলা দায়ের করা হচ্ছে। আপাতদৃষ্টিতে সাধারণ মানুষের বিভ্রম হতে পারে, মনে হতে পারে ন্যায়বিচারের জন্যই হয়তো মামলা করা হচ্ছে। কিন্তু বাস্তবে অনুসন্ধান করে দেখা যাচ্ছে, আসলে ন্যায় বিচার নয় বরং সমাজে বিভ্রান্তি সৃষ্টি এবং সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলার জন্যই একের পর এক এ ধরনের মামলা
৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে কমিশন সভায় ওই ফলাফল অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ইত্তেফাককে বলেন, বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিস্তারিত ফলাফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালে ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রথম ধাপে সাড়ে ৪
বরিশালে র্যাবের উদ্যোগে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে ৬ টি ফার্মেসীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাবের মোবাইল কোর্ট সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার নগরীর ঔষুধপট্টি হিসেবে পরিচিত কাটপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়। ঔষধ আইন লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুমোদিত ওষুধ বিক্রি করায় জেলা প্রশাসনের
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মোৎসব উপলক্ষে “শান্তি উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনা শীর্ষক” ২০ দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বরিশালে মেহেন্দিগঞ্জে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পাবলিক ক্লাবে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এসময় তিনি বলেন, হত্যা ও ষড়যন্ত্রকারীদের সাথে কখনো আপোষ করেননি শেখ হাসিনা। দেশে শান্তি,উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিথিল হয়েছে পবিত্র ওমরা। শুরুতে সীমিতসংখ্যক মানুষকে এই সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে দৈনিক ৭০ হাজার মানুষ ওমরা আদায় করতে পারবেন। খবর আরব নিউজের। খবরে বলা হয়, পবিত্র দুই মসজিদ সম্পর্কিত কার্যালয়ের প্রধান শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল-সোদাইসের
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ১টি নতুন ভূমি অফিস ভবনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (৮সেপ্টম্বর )বুধবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি গণভবন (বাসভবন) থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। এ সময় সরাইল উপজেলার মলাইশ ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা.নিলুফা
নওগাঁর ধামইরহাটে নরমাল ডেলিভারিতে একই সাথে তিন সন্তানের জন্মদিয়েছে এক মা। জন্মের পরে তিন সন্তানসহ সুস্থ্য আছেন বিলকিস বানু (৩৫) নামের ওই গৃহবধু। ৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে কোন অপারেশন ছাড়া নরমালভাবে বাচ্চার জন্ম দেন ওই মাস। তিন সন্তানের মধ্যে একটি মেয়ে ও দুটি ছেলে সন্তান ভুমিষ্ট হয়। বিলকিস বানু উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা নামক গ্রামের ছয়ফুল ইসলামের
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন ঘেঁষে বয়ে চলা বুড়াগৌরাঙ্গ নদীতে ভেসে এসেছে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের লাশ। বৃহস্পতিবার দুপুরে চরমোন্তাজ খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া লাশটি পুরুষের। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। তবে লাশের কোন পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানায়, জোয়ারের পানিতে বুধবার রাতে লাশটি বুড়াগৌরাঙ্গ নদীতে ভেসে এসেছে চরমোন্তাজ খেয়াঘাট এলাকায়। বৃহস্পতিবার
রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ জেলা ব্যতিত) পল্লী অবকাঠামো (RDRIDP) প্রকল্পের আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে কাঁচারাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামীণ সাড়ে ৬ কিঃমিঃ রাস্তা প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে দিনব্যাপী এসব পাকা করণ কাজের উদ্বোধন করেন তিনি। এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন
মুলাদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোড়পূর্বক বিধবার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার চরকালেখান ইউনিয়নের জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামে এই দখলের ঘটনা ঘটে। জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের রুহুল আমিন ও তার ছেলেকে নিয়ে ছোট ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মৃত সাইফুল ইসলামের স্ত্রী হোসনেয়ারা বেগমের জমি দখল করে নিয়েছেন বলে বিধবা নারী অভিযোগ করেন। হোসনেয়ারা বেগম জানান, তার বাড়ির জমি নিয়ে তার
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে টিউবওয়েল চালু করলেই ভূ-গর্ভস্ত থেকে ওঠছে গরম পানি। নিরাপদ খাবার পানির জন্য বসানো হয়েছিল সাবমার্সিবাল গভীর টিউবওয়েল। ওই পানি গরম হওয়ায় ফেটে যাচ্ছে প্লাস্টিকের পাইপ। সেই পানি হাত দিয়ে ছুঁয়ে দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ সেখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন। ঘটনাটি ঘটেছে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, উপজেলার
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব নলছিটির কৃতিসন্তান মো. জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত পদোন্নতির প্রজ্ঞাপনের এ তথ্য জানা যায়। মো. জাহাঙ্গীর হোসেন নলছিটি পৌরসভার সূর্যপাশা গ্রামের আবদুল আজিজ হাওলাদার ও মোসাম্মৎ মমতাজ বেগমের ছেলে। তিনি ভাই ও চার বোনের মধ্যে জ্যেষ্ঠ। সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ২০২০-২০২১ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা(ভার্চুয়ালী) প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলার ৩৭টি মহিলা সমিতির মধ্যে ১০ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ৫০ হাজার টাকা করে ২টি
ঝালকাঠি জেলার ১০০ শয্যা বিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের অভ্যন্তরে প্লান্ট রুম নির্মাণ এবং সেন্টার মেডিকেল গ্যাস, ভ্যাকুয়াম পাইপ লাইন সিস্টেমসহ লিকুইড অক্সিজেন ট্যাংক ও কমিশনিং প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিঃ ৩ কোটি ২৯ লক্ষ ৫১ হাজার ৫২৮ টাকা ব্যায়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় এর নির্মাণ কাজ করেছে। ২০২০ সালের ২০ ডিসেম্বর এই কাজ শুরু করে কাজ
বিভাগীয় শহর বরিশালে অপরিকল্পিত নগরায়ন এবং জনবসতি এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কারনে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যগতভাবে চরম ঝুঁকির মধ্যে রয়েছে এ শহরের অধিকাংশ মানুষ। নিরাপদ দূরত্বে সুনির্দিষ্ট স্থানে শিল্প স্থানান্তরের গণমানুষের যে দাবী তা এখনও উপেক্ষিত। ইটিপি স্থাপন হলেও তা যথাযথ কার্যকরের উদ্যোগ দেখা যাচ্ছে না। শতাধিক সবুজ, কমলা ও লাল শ্রেনীভুক্ত শিল্প প্রতিষ্ঠান বরিশালের জনবসতি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেশের বৃহত্তম যৌনপল্লীতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান পরিচালনা করে আলম মন্ডলের লন্ড্রির দোকান থেকে তিন কার্টুন যৌন উত্তেজক ওষুধ সহ আলম মন্ডলকে আটক করে। আলম মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মাধবলক্ষীকোল এলাকার বাসিন্দা।পরে আলম মন্ডলকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার মোবাইল কোর্ট পরিচালনা করে করে ৩০ হাজার টাকা
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমনটি জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে গণভবনের মূল ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, পরবর্তী (দ্বাদশ) নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। দলের বিভিন্ন উপকমিটিগুলোর
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকের বোন-ভগ্নিপতি ও পরিবারের অন্য সদস্যরা গুরুত্বর আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।যমুনা টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি আব্দুল আলিমের ভগ্নিপতি শহিদ হোসেন বাদী হয়ে ৭ জনের নামে থানায় মামলা করে। পাঁচবিবি থানায় মামলা সূত্রে জানা যায়,উপজেলার পশ্চিম কড়িয়ার আনোয়ার