সোমবার, ৩ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

টাঙ্গাইলে পানির নিচে বিদ্যালয়, ক্লাসে ফেরা নিয়ে শিক্ষার্থীদের সংশয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২১, ২:৯

শেয়ার করুনঃ
টাঙ্গাইলে পানির নিচে বিদ্যালয়, ক্লাসে ফেরা নিয়ে শিক্ষার্থীদের সংশয়

যমুনাসহ প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে টাঙ্গাইলে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, শ্রেণিকক্ষ আর রাস্তাঘাট পানির নিচে, সেসব স্কুলের শিক্ষার্থীদের ক্লাসে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর তা খোলার সিদ্ধান্ত হলেও স্কুলে যাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হতে পারে পানিবন্দি এসব বিদ্যালয়ের কোমলমতি শিশুরা।

টাঙ্গাইল সদর উপজেলার অয়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে সরেজমিনে দেখা যায়, স্কুলের মাঠে এখনও কোমর সমান পানি প্রবাহিত হচ্ছে। স্কুলে যাতায়াতের রাস্তাটিও হাঁটু পানির নিচে। আর বিদ্যালয়ের তিনটি ভবনের মধ্যে দুটির শ্রেণিকক্ষে পানি ঢুকেছে। বসার ব্রেঞ্চগুলো বলতে গেলে পানির নিচে। সদর উপজেলার চরগালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই অবস্থা। এ বিদ্যালয়ের মাঠে এখনও হাঁটুপানি রয়েছে। পশ্চিম দিকে একটি ভবনের প্রায় অর্ধেকটা রয়েছে পানির নিচে।

আরও

অফিসিয়াল ই-মেইল ছাড়া আবেদন গ্রহণ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়

অফিসিয়াল ই-মেইল ছাড়া আবেদন গ্রহণ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়

স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপকালে তারা জানান, বন্যার পানি নেমে না গেলে ছোট ছোট শিশুদের স্কুলে পাঠানো ঠিক হবে না। কারণ মাঠে এখনও হাঁটুপানি রয়েছে। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে পানি কমবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সদর উপজেলার ১৩ নম্বর মগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও পানি জমেছে। সেখানে অবস্থিত মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মূল ভবনের সামনে জাল দিয়ে মাছ ধরছে স্থানীয়রা। বিদ্যালয়ের পুরো মাঠটি পানির নিচে রয়েছে।

কালিহাতি উপজেলার দশকিয়া ইউনিয়নের সরকারি হাতিয়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলের মাঠ থেকে পানি নেমে গেলেও স্কুলজুড়ে কাদায় পরিপূর্ণ হয়ে আছে। এই স্কুলের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন জানান, স্কুলের মাঠ থেকে বন্যার পানি নেমে গেছে। কিন্তু এখানকার বেশিরভাগ শিক্ষার্থীরা নদী পার হয়ে স্কুলে আসে। এ ছাড়াও স্কুলে আসার যে রাস্তাটি রয়েছে তা এখনও পানির নিচে রয়েছে। তারপরেও স্কুল খোলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও শতভাগ আশা করছে স্কুল কর্তৃপক্ষ।

আরও

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এসব স্কুলের বেশকিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, পানির মধ্যেও ওরা ক্লাসে ফিরতে আগ্রহী। এতদিন পর স্কুলে যাওয়ার জন্য পুরো প্রস্তুতি রয়েছে তাদের। সপ্তম শ্রেণির ছাত্র রাজন জানায়, অনেকদিন ধরে স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হয় না। তাই যত কষ্ট হোক ১২ সেপ্টেম্বর থেকে তারা স্কুলে যাবে।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৩৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এর মধ্যে ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এখনও পানি রয়েছে। অপরদিকে ৮৭টি মাধ্যমিক বিদ্যালয় বন্যাকবলিত হয়ে পড়েছে। কিছু কিছু বিদ্যালয়ের পানি নেমে গেলেও রাস্তাঘাট ও বসতবাড়িতে এখনও পানি থাকার কারণে শিক্ষার্থীদের একটা অংশ ক্লাসে না ফেরার সংশয় রয়েছে।

এ ব্যাপারে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান বলেন, ‘সরকারি সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বন্যাকবলিত স্কুলগুলো নিয়েও কাজ করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় ব্যক্তিদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। যেকোনো উপায়ে ১২ সেপ্টেম্বর শতভাগ স্কুল খোলার চেষ্টা করা হবে।’

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী বলেন, ‘বন্যাকবলিত স্কুলগুলোর পানি নামতে শুরু করেছে। ১২ সেপ্টেম্বর থেকে যাতে সবগুলো স্কুল খোলা যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ক্লাসে ফেরাশিক্ষার্থীদের সংশয়
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাবি ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, আবেদন যেদিন থেকে

ঢাবি ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, আবেদন যেদিন থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি

এসএসসি ফল প্রকাশে অপেক্ষা বাড়ছে, জানা গেল সম্ভাব্য তারিখ

এসএসসি ফল প্রকাশে অপেক্ষা বাড়ছে, জানা গেল সম্ভাব্য তারিখ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বাড়লেও শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ জুলাইকে বিবেচনায় রাখা হয়েছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের

এইচএসসি সূচি নিয়ে ভুয়া বিজ্ঞপ্তিতে সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি সূচি নিয়ে ভুয়া বিজ্ঞপ্তিতে সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তনের নামে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। সোমবার (২১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলনের মধ্যেও বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পাঁচ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সম্প্রতি অধিদপ্তরের সেকশন-২ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬