টানা দুই দিন পর বরিশাল নগরী থেকে ময়লা অপসারণ শুরু করেছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। শনিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর বিভিন্ন সড়ক ও বাসা-বাড়ির আশপাশ থেকে ময়লা-আবর্জনা অপসারণ শুরু করেন তারা। পরিচ্ছন্ন কর্মীরা জানান, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আশ্বাসে তার ভরসায়-ই আজ কাজে নেমেছেন তারা। বিসিসি'র জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বুধবারের ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করেছে তালেবান। তারপর থেকেই দেশটির বিভিন্ন ঘটনায় তোলপাড় চলছে অন্তর্জালের জগতে। তবে আফগানিস্তানে চলমান সঙ্কটের সাথে করোনা মহামারিকে সম্পর্কিত করেনি হয়তো কেউ। তবে এগিয়ে এলেন স্পেসএক্স ও টেসলা মোটর্সের নির্মাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি প্রশ্ন রেখেছেন, তালেবান কেন মাস্ক পরে না। শনিবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে প্রশ্নটি তোলেন ইলন মাস্ক। তিনি সেখানে
ভোলার লালমোহনে এক বখাটের নিক্ষেপ করা পেট্রোলে মা-মেয়েকে ঝলসে দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন, মোসা. জান্নাতুন নাঈমা (২২) ও তার মা নাজমা বেগম (৫০)।
বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে বড়ইতলা, আমতলী ফেরিঘাটের পল্টুন। এতে নদীর দুই পাড়ে ফেরি পারাপার হওয়া যানবাহনগুলো চরম ভোগান্তিতে পড়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে সরেজমিনে সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া ফেরিতে পারাপার হওয়া সাধারণ মানুষও পড়েছেন বিপাকে। চলতি সপ্তাহে নদীর পানি বাড়ায় ফেরিঘাট এলাকা পুরোটা পানির নিচে ডুবে গেছে। পানি বাড়া অব্যাহত থাকলে
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বরিশাল নগরীর করীম কুটিরস্থ পানিসম্পদ প্রতিমন্ত্রী'র বাস ভবনে বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সভাপতিত্বে শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এম.পি। শনিবার (২১ আগস্ট) বিকেল ৫ টায় অনুষ্ঠিত দোয়া মিলাদ অনুষ্ঠানে পানিসম্পদ
মৌলভীবাজারের বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে আয়নুল হোসেন নামের এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এ সময় শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, গোপন
আফগানিস্তানের হেরাত প্রদেশে সরকারি ও বেসরকারি সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনায় নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। পাশাপাশি এটিকে ‘সমাজে পচন ধরার মূল’ বলে বর্ণনা করা হয়েছে। এর ফলে প্রদেশটিতে এখন থেকে আর একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না ছাত্রছাত্রীরা। খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। শনিবার (২১ আগস্ট) প্রেস নিউজ এজেন্সি খামা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি ইন্সটিটিউটগুলোর
“আগস্ট মাস, শোকের মাস। এ মাসে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আমাদের স্বজনদের হারিয়েছি। তাই দলীয় নেতাকর্মীদের কোন ধরণের বিক্ষোভ সমাবেশ কিংবা অশান্তির সৃষ্টি না করার আহবান জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ শনিবার সন্ধ্যা ৭টায় বরিশাল নগরীর কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি। সংবাদ সম্মেলনে মেয়র সিটি কর্পোরেশনের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই হচ্ছেন রাজধানীর বাসিন্দা। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ২৭৮ জন ভর্তি হয়েছেন। যাদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি
মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ মোঃ রবিউল বয়াতী-(২৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক সম্রাট রবিউল ইসলাম বরিশালের গৌরনদী পৌর এলাকার তিখাসার গ্রামের রুস্তম বয়াতীর ছেলে। আজ শনিবার সকালে কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার লঞ্জঘাট থেকে তাকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের বিত্তিতে কালকিনি থানার এসআই সুমন কুমার আইচের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ
২০০৪ সালের ২১ অগাস্টে ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি প্রদান, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুরে শহরের সরিষা হাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, সুস্থতার জন্য গড়ে উঠা সামাজিক আন্দোলনের প্রভাবেই ডিএনসিসি এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে রাজধানীর কল্যাণপুর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে এসে তিনি একথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য-উপাত্ত মোতাবেক পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই রাজধানীর অন্যান্য এলাকার তুলনায় ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা
বরিশালে বর্তমান পরিস্থিতি নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আজ শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর কালীবাড়ি রোড সেরনিয়াবাত ভবনে সংবাদ সম্মেলন আহবান করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত: গত বুধবার (১৮ আগস্ট) শোক দিবসের ব্যানার অপসারণ করা নিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, আ.লীগ নেতাকর্মীসহ অন্তত ৫০ জন
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কালো ব্যাজ ধারণ করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা
জয়পুরহাটের পাঁচবিবিতে থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জয়পুরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আহবায়ক কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হক এই আহবায়ক কমিটির নাম ঘোষনা করেন। এতে সাইফুল ইসলাম ডালিম আহবায়ক ও আঃ হান্নান চৌধুরীকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট পাঁচবিবি থানা বিএনপি, এবং আবুল হাসনাত মন্ডল (হেলাল) কে আহ্বায়ক, মুঞ্জুর
আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই পঁচাত্তরের বুলেট ২০০৪ সালের একুশে আগস্ট আবারো ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হমলা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে। আগের কয়েক সপ্তাহে প্রতিদিন মৃত্যু ছিল ২শ’র বেশি মানুষের। তবে গত সাত দিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সংখ্যা দুইশ’র নিচে রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২০ জন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯১ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে ১২ ঘন্টার ব্যবধানে ফের ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যরে আরো একটি ইরাবতী মৃত ডলফিন। শনিবার দুপুরের দিকে সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি স্থানীয়দের ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটিচাপা দেয়ার নির্দেশ দেন। স্থানীয়রা জানান, লেজের অংশে জাল পেচানো ডলফিনটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কলাপাড়া উপজেলা
পটুয়াখালীর গলাচিপায় শহিদ মামুনের কবর জিয়ারত করলেন এসএম শাহজাদা (এমপি)। শনিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নে কবর জিয়ারতকালে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদ মামুনের সমাধিস্থলে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। ২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ সম্মুখে আওয়মী লীগ সমাবেশে বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতায় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত মামুন মৃধার কবরের পাশে দাঁড়িয়ে বৃদ্ধ
জাপান থেকে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসে পৌঁছেছে। শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে জাপানের টিকা পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম। জাপান স্থানীয় সময় শুক্রবার (২০ আগস্ট)
২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামায়াত জোট সরকারের প্রকাশ্য মদদে জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে বর্বোরচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন আওয়ামীলীগ নেতৃবৃন্দ হত্যাকান্ডের মুল হোতা তারেক রহমানসহ সকল আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর
বিভীষিকাময় ২১ আগস্ট। নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। ১৭ বছর আগে ২০০৪ সালের এই দিনে (২১ আগস্ট) মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব সমাবেশে দলটির সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে ঘাতকরা। এ সময় আ.লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন পাঁচ শতাধিক। ২০০৪ সাল থেকে দিনটি ‘২১
মাদারীপুরের কালকিনিতে সারা দেশের মতো আমন চাষে আগ্রহ বেড়েছে কৃষকের মাঝে। এলাকার বিভিন্ন হাঁট বাজারে চারাও পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমানে। ক্রেতা ও বিক্রেতা উভয়ই খুশি বলে জানাযায়। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অতি বৃষ্টির কারন ও ধানের দাম ভালো থাকায় আমন চাষে এ আগ্রহ বেড়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন হাঁট বাজার ও কৃষকের সাথে কথাবলে জানাযায়, গত কয়েক বছরের তুলনায় এবছর ধানের দাম ভাল
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন,‘ স্বাধীনতা বিরোধী চক্ররা জাতীর পিতাকে হত্যা করেই বসে থাকেনি। ১৫ আগস্টের নির্মন হত্যাকান্ডে জাতী আজও কেঁপে উঠে। সে দিন স্বাধীনতা বিরোধী ওই চক্রটি বঙ্গবন্ধুর পরিবারের সকলকেই হত্যা করতে চেয়েছিলো। তারা বাঁচিয়ে রাখে নি ছোট অবুঝ শিশু শেখ রাসেল কে। কিন্তু ভাগ্যের ঝোরে বেঁচে গেলেন আজকের প্রধান মন্ত্রী ও তার বোন শেখ