
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০:৫৫

দেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রায় সব সাফল্যে সরাসরি অবদান রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। তাই স্বাভাবিকভাবেই তার ভক্ত-সমর্থকের সংখ্যাও অনেক বেশি।
ইতোমধ্যে ক্রিকেট বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেড় কোটি ভক্তের ক্লাবে প্রবেশ করেছেন সাকিব আল হাসান। ভক্তের এমন ভালোবাসার জন্য নিজেকের ফেসবুক পেজে ধন্যবাদ জ্ঞাপন করেছে বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আজ নিজের অফিসিয়াল পেজে ভক্তদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাকিব লিখেছেন, 'আমি বিশ্বাস করি, আমার ভক্তরাই বিশ্বের সেরা। আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য, ভালো ও খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সবাইকে আমি ভালোবাসি।'
আজ (বুধবার) দেড় কোটি ছাড়িয়ে গেছে সাকিব আল হাসানের অফিসিয়াল পেজের ফলোয়ার সংখ্যা। ফলোয়ারদের নতুন মাইলফলক স্পর্শ করে সাকিব আল হাসান আবেগাপ্লুত। জানিয়েছেন, তার ভক্তরাই বিশ্বের সেরা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

দেড় কোটি ফলোয়ার ছাড়ানো উপলক্ষ্যে নিজের পেজে একটি ছবি আপলোড করেছেন সাকিব। যেখানে লেখা রয়েছে, বড় স্বপ্ন দেখার ১৫ কোটি কারণ।
এই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, সারা বিশ্বের মধ্যে আমার ভক্তরাই সবার সেরা। আমার ভালো ও খারাপ সময়ে আপনারা যেভাবে ভালোবাসা ও দোয়া করেছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’