মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

পাথরঘাটায় আদালতের আদেশ অমান্য করে আ.লীগ নেতার খাজনা আদায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০:৩০

শেয়ার করুনঃ
পাথরঘাটায় আদালতের আদেশ অমান্য করে আ.লীগ নেতার খাজনা আদায়

বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের নাচনাপাড়া হাট থেকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়মিত খাজনা আদায় করেছেন মেসার্স ফারিয়া ট্রেড ইন্টারন্যাশনালের মালিক ও পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়সাল আহমেদ। তিনি গত পাঁচ মাসে প্রায় কোটি টাকা অবৈধভাবে আদায় করেছেন বলে অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার বরগুনা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ গিয়ে হাট সরকারের নিয়ন্ত্রণে নিয়ে খাজনা আদায় বন্ধ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলায় ২৯টি হাট ইজারা দেয়া আছে। এর মধ্যে নাচনাপাড়া হাটটি সবচেয়ে বড় এবং এখন থেকে বেশি রাজস্ব আদায় হয়। এই হাট থেকে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার দুই হাটে কয়েক লাখ টাকা খাজনা আদায় হয়।

আরও

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

খোঁজ নিয়ে জানা যায়, চলতি ১৪২৮ বাংলা সনে হাটটি ৫৭ লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হন আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমেদ। এতে জামানতসহ ইজারামূল্য দাঁড়ায় ৫৯ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা। কিন্তু ইজারামূল্যের বিপরীতে পে-অর্ডার ও জমা স্লিপের মাধ্যমে তিনি ২৫ লাখ টাকা জমা দেন। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা অপর ৩৪ লাখ ৯৫ লাখ ৫০০ টাকা জমা দিতে ব্যর্থ হওয়ায় নির্ধারিত নিয়মে তাঁর ইজারা বাতিল হয়। একই সঙ্গে তাঁর জমা দেওয়া ২৫ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়। এ ঘটনায় ফয়সাল আহমেদ বাদী হয়ে গত ২৯ মার্চ বরগুনা যুগ্ম জেলা জজ  আদালতে পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ১০ জনকে আসামি করে মামলা করেন। ওই দিনই আদালত ইজারার সব কার্যক্রমে স্থগিতাদেশ দেন। কিন্তু আদালতের ওই স্থগিতাদেশ অমান্য করে ফয়সাল আহমেদ ও তাঁর লোকজন নিয়মিত নাচনাপাড়া হাটের খাজনা আদায় করে আসছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আদালতের আদেশ অমান্য
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে শুধু গরুর বাজার থেকেই অন্তত তিন লাখ টাকা খাজনা আদায় করা হয়। সেই হিসাবে, মাসে খাজনা আদায় দাঁড়ায় ১২ লাখ টাকা। এ ছাড়া উপজেলার সর্ববৃহৎ কোরবানির পশুর হাট ঘিরে গত এক মাসে কয়েক গুণ বেশি খাজনা আদায় করা হয়েছে। শুধু কোরবানির পশুর হাট ঘিরে এক মাসে প্রতি হাটে অন্তত সাড়ে ৫ লাখ টাকা খাজনা আদায় হয়েছে বলে সংশ্লিষ্ট অনেকে জানিয়েছেন। সেই হিসাবে, এক মাসে গরুর হাট থেকে আদায় হয়েছে ৪৪ লাখ টাকা। এছাড়াও ওই হাটের মাছবাজার, তরকারি, হাঁস-মুরগি-কবুতর, ধান, পান ও ফলের বাজার থেকে প্রতি হাটে অন্তত ১৫ হাজার টাকা খাজনা আদায় করা হয় বলে জানান ওই হাটের সাবেক একাধিক ইজারাদার। এতে সব মিলিয়ে ফয়সাল আহমেদ চলতি ১৪২৮ সনের গত পাঁচ মাসে ইজারা না নিয়েও অবৈধভাবে প্রায় কোটি টাকা আদায় করেছেন। তার বিপরীতে সরকারি কোষাগারে কোনো টাকা জমা পড়েনি।

আরও

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

এবিষয়ে ফয়সাল আহমেদ জানান, মামলার কারণে টাকা জমা দিতে পারছি না। আগামী তারিখে মামলাটির একটি ফয়সালার সম্ভাবনা রয়েছে। ফয়সালা হলেই টাকা জমা দিয়ে দেব। এছাড়াও তিনি জানান গত মঙ্গলবার বরগুনা থেকে ম্যাজিস্ট্রেট স্যার এসেছিলেন। আসার পর থেকে খাজনা আদায় বন্ধ রেখেছি। 

এবিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, ওই হাট ইজারা দেওয়া হয়নি। প্রভাব খাটিয়ে ফয়সাল আহমেদ ও তাঁর লোকজন প্রতারণা করে মানুষের কাছ থেকে খাজনার নামে টাকা নিচ্ছে।গত মঙ্গলবার ওই হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ  গিয়ে ইজারা আদায় বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে নির্দেশ না দেয়া পর্যন্ত কেহ খাজনা আদায় করতে পারবেন না বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

সর্বশেষ সংবাদ

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু