দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর দুই দিনের মধ্যে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা কমে ৭৫ টাকা থেকে ৬৫ টাকায় নেমেছে। হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইউসুফ আলী জানান, অনুমোদিত পাঁচটি প্রতিষ্ঠান প্রতিটি ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নতুন উপজেলা কমিটি গঠন উপলক্ষে আজ দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকল শিক্ষক সর্বসম্মতিক্রমে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীরকে সভাপতি ও মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। কমিটির সহসভাপতি পদে মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১ কেজি ৭০০ গ্রামের একটি বড় ইলিশ। রবিবার (১৭ আগস্ট) সকালে সমুদ্রে জাল তুলতে গেলে মাছটি ধরা পড়ে। ধরা মাছটি কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসা হলে রাসেল ফিস আড়দে নিলামে নিলামে এটি ৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হয়। স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন মাছটি কিনে ঢাকায় বিক্রি করার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুরনো টায়ার পুড়িয়ে জ্বালানি তেল ও কালি তৈরির অভিযোগ উঠেছে। উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই এলাকায় আবাদি জমিতে গড়ে ওঠা এ কারখানার বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধে হুমকিতে পড়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য। সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা বাস, ট্রাক ও মোটরসাইকেলের টায়ার এনে এখানে আগুনের তাপে গলিয়ে তেল ও কালি তৈরি করা হচ্ছে। টায়ার পোড়ানোর
ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে হাজির করা হলে তাকে জামিন দেওয়ার আদেশ দেওয়া হয়। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আজিজুরকে হত্যা মামলার আসামি করা হয়নি। পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২
রোহিঙ্গা সংকটের সমাধানে জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তিনি জানান, এই সম্মেলন রোহিঙ্গাদের জন্য একটি বড় সুযোগ হতে যাচ্ছে। কারণ এটি শুধু তাদের সমস্যার সমাধানেই নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে মো. মাহফুজ (২৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কাজির চর গ্রামের ছায়েদুল হকের বাড়ির রান্নাঘরের পাশে একটি পেয়ারা গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহত মাহফুজ পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই গ্রামের বাসিন্দা ছায়েদুল হকের ছেলে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাহফুজের পরিবারের দাবি, পরকীয়ায় বাধা দেওয়ায় তাকে
টাঙ্গাইলের ঘাটাইলের মাকড়াই এলাকায় শনিবার বিকেলে মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনাকে ঘিরে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, তাদেরও বাড়িঘর আছে। তাদেরও কবর রয়েছে, তাদেরও স্মৃতিসৌধ রয়েছে। বাড়িঘর বা কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না।” এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। খাইবার পাখতুনখোয়ায় মারা গেছেন অন্তত ৩২৮ জন। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যা ও ভূমিধসের কারণে বুনের, সোয়াত, মানসেহরা, বাজাউর এবং বাটাগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, দোকানপাট ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। উদ্ধার
জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে ৩০ আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষির খবর ভিত্তিহীন ও মনগড়া দাবি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা এবং এটি প্রপাগান্ডার অংশ। এনসিপি দৃঢ়ভাবে জানাচ্ছে যে, তারা
মানুষ দুনিয়ায় ধন-সম্পদ অর্জনের পেছনে সব সময় ছুটে চলে। কেউ অর্থ, কেউ ক্ষমতা, আবার কেউ সামাজিক মর্যাদা অর্জনকে জীবনের মূল লক্ষ্য বানিয়ে ফেলে। কিন্তু ইসলাম আমাদের শেখায়, প্রকৃত সম্পদ হলো আল্লাহর ভয় বা তাকওয়া। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ধন-সম্পদ হলো প্রচুর জিনিসপত্র নয়, বরং ধন-সম্পদ হলো অন্তরের সমৃদ্ধি।” (সহিহ বুখারি ও মুসলিম) অন্তরের এই সমৃদ্ধি হলো সেই তৃপ্তি,
বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, টেলিফোনে জানানো হয়েছে বলে জানা গেছে। কয়েকটি মিশনের কূটনৈতিক সূত্র বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি ফোন পেয়ে অঞ্চলভিত্তিক কিছু রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়, এরপর ওই দূতদের অন্য মিশনগুলোতে খবরটি
খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে শরীফুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে শরীফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের
দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি এক মাসেরও বেশি সময় পিছিয়েছে। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি এখন ১২ অক্টোবর থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ব্যবস্থাপক ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেন, স্বাস্থ্য সহকারীরা মাঠে না থাকলে টিকাদান কার্যক্রম পরিচালনা সম্ভব নয়।
খাগড়াছড়ির পানছড়ি সাবজোন ক্যাম্প কর্তৃক পাইয়ুং পাড়া শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে সংস্কারের জন্য ডেউ টিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুর ১২টার দিকে পাইয়ুং পাড়া শ্রী লক্ষী নারায়ণ মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম মন্দির কমিটির সভাপতি শিবু ত্রিপুরা (৪০) এবং পুরোহিত প্রেমজয় ত্রিপুরা (৪২)-এর হাতে ২ বান (২০ পিস)
সরাইলসহ দেশের অন্যান্য অঞ্চলে সবজির দাম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। চলতি বছর ডিম, মাছ ও মাংসের দাম বৃদ্ধি পাওয়ায় মানুষ এখন প্রধানত সবজিতে নির্ভর করছে। তবে এখন সবজির দামও ৭০ টাকার ওপরে পৌঁছে গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন এই চড়া দামের কারণে কষ্টে পড়েছেন। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, বেগুনের দাম এখন ১০০ টাকার নিচে নেই, সর্বোচ্চ দাম ২০০ টাকা।
আশাশুনিতে পরমেশ্বর ভগবত শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার সকালে সদর রাস মন্দিরে পূজা অর্চনা দিয়ে দিনটি শুরু হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বেলা ১১টায় রাস মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আলোচনা ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রশিক্ষক মেধস কুমার ব্যানার্জী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ
চলতি বছর রোহিঙ্গা ইস্যুতে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফর শেষ করার আগে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। অধ্যাপক ইউনূস বলেন, আসিয়ান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার অভিজ্ঞতা এবং আঞ্চলিক প্রভাব রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মালয়েশিয়া
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “এই দেশ সবার। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবার সমান অধিকার থাকবে। আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবার করবেন। ধর্মীয় সকল অনুষ্ঠান আনন্দের সঙ্গে উদযাপন করুন।” সেনাপ্রধান আরও বলেন, “এখানে নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধান আছেন। সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে।
কুড়িগ্রামের উলিপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের
গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর সাইফুল শেখ নামের এক ব্যক্তি দুধ দিয়ে গোসল করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার বাটিকামারী গ্রামের খোন্দকারপাড়ার দরগা শরিফের সামনে এই অদ্ভুত ঘটনাটি ঘটে। ২০১৪ সালে বাটিকামারী গ্রামের বিল্লাল শেখের ছেলে সাইফুল শেখের সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট মুচকুন্নি গ্রামের আদম আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জনবসতিপূর্ণ এলাকার একমাত্র ইটের সোলিংকৃত রাস্তা টানা বর্ষণে ভেঙে জনসাধারণের চলাচলে সমস্যা সৃষ্টি করেছিল। বিশেষ করে সামজদ্দিন বেপারী পাড়া রফুর দোকান থেকে ওহেদ খাঁ পাড়া পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দের কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। স্কুলগামী শিক্ষার্থীদের প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে আসা পড়তে হচ্ছে। এ সমস্যার খবর সামাজিক
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৩ আগস্ট প্রকাশিত ওই সংবাদে দাবি করা হয়, জামায়াত নেতার নির্দেশে বাংলাদেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, ওই প্রতিবেদনে যে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া এলাকায় মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করে। মাহফিল পরিচালনা করেন